এক্সপ্লোর

Durga Puja 2023: বাঁশ-বেতের কাজে মন্ডপসজ্জা! সল্টলেক এজে ব্লকে দেবী আরাধনা

Saltlake AJ Block: সল্টলেকের এজে ব্লক পুজো মন্ডপ পুরোপুরি বাঁশ ও বেতের ঝুড়ি নিয়ে তৈরি করা হয়েছে।

কলকাতা: সল্টলেকের পুজোগুলির মধ্যে অন্যতম এটি। পুজো থেকে ভোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবই আয়োজিত হয়। ষষ্ঠীর আগে থেকেই ভিড় টানছে সল্টলেকের এজে ব্লক পুজো। এবার তাদের ভাবনা 'কারুশিল্প বাংলা বাঁশে, দেবীর বোধন নবসাজে'।

কী ভাবে সেজেছে মন্ডপ?
সল্টলেকের এজে ব্লক পুজো মন্ডপ পুরোপুরি বাঁশ ও বেতের ঝুড়ি নিয়ে তৈরি করা হয়েছে। পরিবেশবান্ধব মন্ডপসজ্জা করা হবে, সেই ভাবনার থেকেই এমন পরিকল্পনা বলে জানাচ্ছেন আয়োজকরা। পাশাপাশি বাংলার প্রাচীন কুটিরশিল্পকে সবার সামনে তুলে ধরার জন্য় এমন থিম বেছে নেওয়া হয়েছে। বাংলার বাঁশ ও বেতের কাজ প্রসিদ্ধ। আগে বহুল ব্যবহার হতো এর। কিন্তু এখন প্লাস্টিক এবং আরও নানা জিনিসের দাপটে নিত্য ব্যবহারে ক্রমশ জায়গা হারাচ্ছে এই বাঁশ ও বেতের কাজ। এই দুটি জিনিস নিয়ে কতরকম কাজ করা যায়, সেটাই এই মন্ডপে তুলে ধরা হয়েছে বলে জানালেন এজে ব্লক পুজো কমিটির সেক্রেটারি মৈনাক দত্ত। থিমের শিল্পী অমিত ও অরিন্দম। এজে ব্লকের প্রতিমা তৈরি করেছেন সৌমেন পাল। প্রায় বছরখানেক আগে থেকে শুরু হয়েছিল এই পুজোর পরিকল্পনা।

প্রতিদিন খাওয়া-দাওয়া:
এক দিকে পুজোর কাজ, অন্যদিকে রয়েছে ভোগের আয়োজন। তার পাশাপাশি, নিয়ম মেনে চলেছে সাংস্কৃতির অনুষ্ঠানের মহড়াও। কমিটির এক একটি সাব কমিটি রয়েছে, তারা দেখভাল করেন এক একটি বিষয়। মৈনাক জানাচ্ছেন, পুজোর কদিন, প্রতিদিন দুপুরবেলা খাওয়া-দাওয়ার আয়োজন হয় এই পুজোয়। ওই কয়েকদিন গড়ে অন্তত ৭০০ জন খাওয়াদাওয়া সারেন। ফলে ভোগ ও খাওয়া-দাওয়ার আয়োজনও বিশাল। 

পুজোর আবহাওয়া

নবমীতে কলকাতা হাওড়া হুগলি দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা। দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ থাকবে। বেশি বৃষ্টি হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দশমীর পরেও দু-তিন দিন আবহাওয়া একই রকম থাকতে পারে। একাদশী, দ্বাদশীতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় রবিবার পর্যন্ত মেঘমুক্ত পরিস্কার আকাশ। উত্তরে হওয়ার প্রভাবে মনোরম আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সোমবার থেকে হাওয়া বদল। মেঘলা আকাশ। সোমবার বিকেল বা রাতে এবং মঙ্গলবার দশমীর দিন কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৮৭ শতাংশ।

আরও পড়ুন:  রীতি মেনে ষষ্ঠীর কল্পারম্ভ, ঘট স্নান করিয়ে শারদোৎসবের সূচনা বেলুড় মঠে

সেরা শিরোনাম

West Bengal News Live : পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget