এক্সপ্লোর

Durga Puja 2023: রীতি মেনে ষষ্ঠীর কল্পারম্ভ, ঘট স্নান করিয়ে শারদোৎসবের সূচনা বেলুড় মঠে

Belur Math Durga Puja 2023: সকাল থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন বেলুড় মঠের দেবী দর্শনে। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজ ষষ্ঠী। দেবীর বোধন। ঘট স্নান করিয়ে শারদোৎসবের সূচনা হল বেলুড় মঠে (Belur Math)। আজ রীতি মেনে ষষ্ঠীর কল্পারম্ভ অনুষ্ঠান হয়। সন্ধেয় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান হবে। সকাল থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন বেলুড় মঠের দেবী দর্শনে। 

শারদোৎসবের সূচনা: আজ ষষ্ঠী। দেবীর বোধন। সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন৷ বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ শহরজুড়ে মহোত্সবের আবহ৷ উত্তর, দক্ষিণ, সব জায়গাতেই এক ছবি৷ ষষ্ঠীর সকাল থেকেই ঠাকুর দেখার ভিড়৷ নতুন জামাকাপড়৷ নতুন জুতো৷ হৈ-হুল্লোড়, খাওয়া-দাওয়া৷ উত্সবের আনন্দে ভাসছে শহর। থিম, সাবেকিয়ানা, নান্দনিকতায় মিলে-মিশে উদযাপনের রঙ৷ বাঙালির সেরা উৎসব। 

বেলুড় মঠে পুজো আরম্ভ: বেলুড় মঠের রীতি অনুযায়ী ষষ্ঠীর সকালে মায়ের ঘাটে দেবী চন্ডীকার মঙ্গল ঘটে পবিত্র গঙ্গা জল নিয়ে এসে নবনির্মিত দেবী মৃন্ময়ী মূর্তির পাশে স্থাপন করা হয়। সকাল থেকেই শুরু হয় কল্পারম্ভের পুজো। এরই মাধ্যমে সন্ন্যাসী ব্রহ্মচারীরা মাকে আহ্বান জানান বেলুড় মঠে অধিষ্ঠিত হওয়ার জন্য। সন্ধেয় দেবীর অধিবাস ও আমন্ত্রণ। বলা যায় এরই মাধ্যমে পাঁচ দিনের বেলুড় মঠের মহাপুজার শুভ সূচনা হল।            

সপরিবারে মর্ত্যলোকে বাপের বাড়িতে এসেছেন দেবী। আটচালাতেই তাঁকে রাখা হয়। সেই মতোই দেবীর মণ্ডপে সেই সজ্জা রাখা হয়েছে বেলুড় মঠে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বেলুড় মঠে দুর্গাপুজো (Durga Puja) অনুষ্ঠিত হয়। মূল মঠের পাশেই দেবীর মণ্ডপ। প্রতি বছরের মতো এবছরও সেই ব্যবস্থা করা হয়েছে। পুজোর ক'টা দিন অগুণিত ভক্তদের ভিড়ে জমজমাট থাকে এই প্রাঙ্গন। ১৯০১ সালে  স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেছিলেন। সেই বছর থেকেই এই পুজোয় নিষ্ঠাভরে মানা হয় কিছু বিধি। এবছরও মঠের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পুজোর নির্ঘণ্ট। মঠের ওয়েবসাইটে জানানো হয়েছে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে যথাক্রমে ২১, ২২ এবং ২৩ অক্টোবর অর্থাৎ শনিবার, রবিবার এবং সোমবার বেলুড় মঠে দিব্য মা শ্রী শ্রী দুর্গার পুজো করা হবে।

আরও পড়ুন: Weather Update: মাটি হবে ঠাকুর দেখা? চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

সেরা শিরোনাম

ED Raid : দুর্গাপুজো নিয়ে ৫০-৬০ কোটি টাকার দুর্নীতি, ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি-হানা, কী মিলল?
দুর্গাপুজো নিয়ে ৫০-৬০ কোটি টাকার দুর্নীতি, ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি-হানা, কী মিলল?
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget