এক্সপ্লোর

Durga Puja 2023: নবমীতে কুমারী পুজোর আয়োজন, জমজমাট মুখরোচক বাড়ির দুর্গাপুজো

South 24 Parganas: সারা বছরই সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। এমনকি এদেশে থাকাও হয় না সবার। কিন্তু পুজোর কটা দিন একসঙ্গে হয়ে হই-হুল্লোড়।

দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরের মুখরোচক বাড়ি। এবার তৃতীয় বর্ষে পা দিল চন্দ্রবাড়ির এই পুজো (Durga Puja 2023)। রীতি মেনে আজ সকাল থেকে পুজোয় অংশ নিলেন পরিবারের সদস্যরা। হল পুষ্পাঞ্জলি। তারপর চলল আড্ডা-খাওয়া-দাওয়া। নবমীতে হবে কুমারী পুজো।

জমজমাট মুখরোচক বাড়ির দুর্গাপুজো: সারা বছরই সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। এমনকি এদেশে থাকাও হয় না সবার। কিন্তু পুজোর কটা দিন একসঙ্গে হয়ে হই-হুল্লোড়। খাওয়া-দাওয়া, জমাটি আড্ডা আরও কত্ত কী। সে জন্য বিদেশ থেকেও ছুটে আসেন পরিবারের সদস্যরা। সোনারপুরের গোবিন্দপুরে মুখরোচক বাড়ির দুর্গাপুজো এবার তৃতীয় বর্ষে পড়ল। মুখরোচকের কর্ণধার প্রণব চন্দ্র বলেন, “আমরা পুজোটাকে ঠিকমতো করি। আমাদের অনেকজন বাইরে থাকে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মহিলা-পুরুষ একই রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে। পরিবারে ৭০ জন মতো সদস্য আছে। পুজোর কদিন সবাই একত্রিত হই।’’         

অষ্টমীর সকাল সকাল দেখা গেল, পরিবারের সদস্যরা একে একে অঞ্জলি দিচ্ছেন। একদিকে রীতি মেনে পুজো, অন্যদিকে আড্ডা, খাওয়া-দাওয়া সবই চলছে জোরকদমে। মুখরোচক বাড়ির সদস্য প্রতীক চন্দ্র বলেন, “বাইরে থেকে সব পরিবারের সদস্যরা আসে। বন্ধুরা আসে। একসঙ্গে খাওয়া-দাওয়া হয়।’’ মুখরোচক বাড়ির আরেক সদস্য সংহিতা চক্রবর্তী বলেন, “দশমীর দিন সিঁদুর খেলা, ঠাকুর বিসর্জন। নবমীতে কুমারী পুজো। আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করি।’’ নবমীর দিন মুখরোচক বাড়িতে কুমারী পুজো হয়।                    

থিম নেই, আছে সাবেকিয়ানা। আছে পরম্পরা, ঐতিহ্য৷ পুরনো রীতি মেনেই প্রতিবছর হয় উমাবরণ৷ ঠিক এমনই হল শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। ২৬৭ বছর ধরে মাতৃ আরাধনা হচ্ছে। সাবেকিয়ানা আর বনেদিয়ানার মেলবন্ধন এই পুজো। অষ্টমীতে তুমুল ব্যস্ততা। প্রথমে মহাস্নান, তারপর মায়ের আরতি, হোম। শোভাবাজার রাজবাড়ির পুজোর বিশেষ বৈশিষ্ট্য হল নবঘট, নব পতাকা অর্থাৎ অষ্ট যোগিনীর পুজো। ৬৪টি থালায় নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয়। ঘরের মেয়ে রূপে পূজিতা উমাকে দেওয়া হয় মিষ্টি ভোগ। বরাবরের মতো এবারও মেদিনীপুর থেকে এসেছেন মিষ্টির কারিগরেরা। অষ্টমীর পুজোয় পুষ্পাঞ্জলি থেকে দেবীকে ভোগ নিবেদন করার পর, সন্ধিপুজোর প্রস্তুতিতে কোমর বেঁধে লেগে পড়েন শোভাবাজার রাজবাড়ির সদস্যরা।                        

আরও পড়ুন: Durga Puja 2023: বড়দেবী রূপে পূজিতা দুর্গা, মহা সমারোহে পুজোর আয়োজন কোচবিহারে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget