এক্সপ্লোর

Durga Puja 2024: বোধনের আগেই বিসর্জন, নদিয়ায় বন্ধ ১১২ ফুট দুর্গার পুজো

Nadia News: বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা গড়ে তাক লাগাতে চেয়েছিলেন ধানতলার অভিযান সঙ্ঘ ক্লাবের উদ্যোক্তারা।

সুজিত মণ্ডল, নদিয়া: বন্ধ হয়ে গেল নদিয়ার (Nadia News) ধানতলার কামালপুর অভিযান সঙ্ঘের ১১২ ফুট দুর্গার পুজো। হাইকোর্টে (Calcutta High Court) মামলা প্রত্যাহারের আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পুজোর উদ্যোক্তারা। প্রশাসনিক অসহযোগিতার কারণেই বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরির পরিকল্পনা ভেস্তে গিয়েছে বলে ক্লাব কর্তৃপক্ষের দাবি। 

প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ: বোধনের আগেই বিসর্জন। বন্ধ হয়ে গেল নদিয়ার ধানতলার কামালপুর অভিযান সঙ্ঘের পুজো। মহালয়ার সকালে পুজো বন্ধ রাখার কথা ঘোষণা করলেন উদ্যোক্তারা। আর জি কর-কাণ্ডের জেরে এবার উৎসবের রং কিছুটা ফিকে। তার মধ্যেই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা গড়ে তাক লাগাতে চেয়েছিলেন ধানতলার অভিযান সঙ্ঘ ক্লাবের উদ্যোক্তারা। গ্রামের মাঠে মণ্ডপ তৈরির পাশাপাশি, প্রতিমা তৈরির কাজ চলছিল জোর কদমে। ইচ্ছা ছিল, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো। সেই ভাবনায় ছেদ পড়ল মহালয়ার সকালে। শিল্পী অপূর্ব রায় বলেন, "ভাষা খুঁজে পাচ্ছি না। দীর্ঘ প্রায় ২ বছরের পরিকল্পনায় বাস্তবায়িত হচ্ছিল। তিল তিল করে যে তিলোত্তমা আমরা গড়ে তোলার চেষ্টা করেছিলাম, সেই তিলোত্তমা আজ বোধনেই গড়াগড়ি খাচ্ছে।''                                                  

বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা গড়া নিয়ে প্রথম থেকেই প্রশাসনের সঙ্গে টানাপোড়েন চলেছে ক্লাব কর্তৃপক্ষের। ১৮ সেপ্টেম্বর নির্মীয়মাণ মণ্ডপের সামনে পুলিশ পিকেট বসানো হয়। তাই দেখে ১৯ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পুজোর উদ্যোক্তারা। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলা দায়ের হয়। উদ্যোক্তাদের দাবি, আদালত জেলাশাসককে সিদ্ধান্ত নেওয়ার ভার দেন। কিন্তু প্রশাসনের তরফে বারবার অসহযোগিতাই মিলেছে বলে ক্লাব কর্তৃপক্ষের দাবি। পুজো উদ্যোক্তা সুজয় বিশ্বাস বলেন, "কোর্ট আমাদের জেলাশাসককে দু’বার ডিসিশন নেওয়ার জন্য বলেছে। দু’টো টাইমেই একটা চরম অসৌজন্যতামূলক ব্যবহার এবং চূড়ান্ত অসহযোগিতা। এখানে কোনও রকম প্রশাসনের সহযোগিতা নেই এই বিশ্বের বড় দুর্গা করার ক্ষেত্রে।'' শুধু পুজো বন্ধই নয়। বৃহস্পতিবার হাইকোর্টে মামলা প্রত্য়াহারের আবেদনও জানাতে চলেছে ধানতলার এই ক্লাব।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Durga Puja 2024:সরকারি অনুদান ফেরত, নেই বিজ্ঞাপনও, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন বেলগাছিয়ায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget