এক্সপ্লোর

Durga Puja 2024: আড়ম্বরহীন আরাধনার সিদ্ধান্ত, আরজি কর কাণ্ডের আঁচ পারিবারিক পুজোতেও

RG Kar Protest: দেবীর কাছে কেবল নিহত চিকিৎসকের সুবিচারের দাবি জানানোরই সিদ্ধান্ত পরিবারের সকল সদস্যদের। 

সমীরণ পাল, বারাসত: আর জি কর-কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে আড়ম্বরহীন পুজো করার সিদ্ধান্ত বারাসতের চট্টোপাধ্যায় পরিবারের। শতবর্ষ পুরনো এই পুজোয় প্রতিবছর চোখে পড়ার মতো ধুমধাম হয়। পরিবারের সদস্য ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ চট্টোপাধ্যায় বাড়ির পুজো দেখতে আসেন। মহালয়ার দিন বস্ত্রবিতরণ ও অষ্টমীর দিন ভোগ বিতরণ করেন পরিবারের সদস্যরা। আর জি কর- কাণ্ডের জেরে এই বছর সব কর্মসূচি বাতিল করা হয়েছে। দেবীর কাছে কেবল নিহত চিকিৎসকের সুবিচারের দাবি জানানোরই সিদ্ধান্ত পরিবারের সকল সদস্যদের। 

আড়ম্বরহীন পুজোর আয়োজন: আরজি কর-কাণ্ডে সুবিচার মেলেনি এখনও। যার জেরে মন খারাপ বারাসতের চট্টোপাধ্যায় পরিবারের। তাই এবছর তাঁদের পারিবারিক পুজো সম্পূর্ণ অনাড়ম্বরভাবেই হতে চলেছে। বারাসতের পুরনো বনেদি বাড়ির পুজো হিসেবে বরাবর সুনাম রয়েছে চট্টোপাধ্যায় পরিবারের। এই পুজোর বয়স প্রায় একশো বছরেরও বেশি। প্রতিবছর ধুমধাম করেই পুজো হয়ে থাকে চট্টোপাধ্যায় পরিবারে। দূর দূরান্ত থেকে পরিবারের সদস্যরা ছুটে আসে পুজোর ক'টা দিন আনন্দ উপভোগ করতে। সেসময় বেশ হই-হুল্লোড় করেই কাটে পরিবারের লোকজনের। অষ্টমীতে দুঃস্থদের মধ্যে হয় ভোগ বিতরণ। মহালয়ার দিনে বস্ত্র বিতরণ। আয়োজন করা হয় কুমারী পুজো। এই সবকিছুই হয়ে থাকে চট্টোপাধ্যায় বাড়ির পুজোতে। কিন্তু,এবছরের পুজোতে সমস্ত আয়োজন বাতিল করা হয়েছে। যার নেপথ্যে রয়েছে আরজি করের নির্মম হত্যাকাণ্ড। 

পরিবারের সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, "আরজি করে মহিলা চিকিৎসকের উপর যে বর্বরোচিত ঘটনা ঘটেছে তাতে আমাদের পরিবারের সদস্যদের মন ভারাক্রান্ত।পরিবারের সকলে মিলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবছর বাড়ির পুজোয় কোনও জৌলুস থাকবে না। উৎসব নয়, শুধুমাত্র আমরা মায়ের পুজো করব। পুজোর ক'টা দিন মায়ের কাছে আমরা প্রার্থনা করব, নির্যাতিতার পরিবার যেন সুবিচার পায়। এটাই একমাত্র অঙ্গীকার আমাদের।"

এদিকে আরজি কর কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় অনশনে জুনিয়র চিকিৎসকরা। অনশনমঞ্চে সিসিটিভি লাগানোর পাশপাশি দুটি এলইডি স্ক্রিনও লাগিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে অনশন মঞ্চের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন সকলে। ১০ দফা দাবি নিয়ে শনিবার রাত সাড়ে ৮টা থেকে আমরণ অনশন শুরু করেন ছয় জুনিয়র ডাক্তার। কলকাতা মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া তনয়া পাঁজা, অনুষ্টুপ মুখোপাধ্যায় ও স্নিগ্ধা হাজরা অনশন করছেন। এসএসকেএমের ডাক্তারি পড়ুয়া অর্ণব মুখোপাধ্যায় ও এনআরএসের পড়ুয়া পুলস্ত্য আচার্যও অনশনে রয়েছে। রবিবার রাতে তাঁদের সঙ্গে যোগ দেন আর জি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Durga Puja 2024: ওপার বাংলায় আরাধনার সূচনা, জৌলুস কমলেও রীতি মেনেই উৎসবের প্রস্তুতি ভুঁইয়া বাড়িতে

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget