এক্সপ্লোর

Durga Puja 2024: বাঙালিয়ানার প্রশংসায় পঞ্চমুখ, সপরিবারে কলকাতার দুর্গাপুজো দেখে অভিভূত আমেরিকার রাষ্ট্রদূত

Eric Garcetti: এর আগে, দিল্লিতে বঙ্গভবনে গিয়ে কব্জি ডুবিয়ে বাঙালি খাবার খেয়েছেন এরিক। ঘি-ভাত,  মাছের পাতুরি, মাটন কষা, রসগোল্লার স্বাদে অভিভূত হয়েছেন তিনি।

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা: স্বপ্ন ছিল কলকতার পুজো দেখার। এবার সফল হল সেই স্বপ্ন। একডালিয়া এভারগ্রিনের পুজো দেখলেন কলকাতায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে উৎসবে অন্য মাত্রা যোগ করতে পারে বাঙালি। কলকাতার পুজো জদেখার ইচ্ছে ছিল বরাবর, সেকথাও জানিয়েছেন। এমনকি বাঙালি খাবারের স্বাদ পেয়েও অভিভূত তিনি। (Durga Puja 2024)

কলকাতার দুর্গাপুজো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ইতিমধ্যেই। উৎসব মুখর কলকাতার কী রূপ, সেই খবর এরিকের কাছেও ছিল। কিন্তু কাছ থেকে তা দেখার সুযোগ হয়নি এরিকের। এবছরই প্রথম বার নিউ ইয়র্কে বসবাসকারী প্রবাসী বাঙালিরা শহরের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়্যারে দুর্গাপুজোর আয়োজন করেছেন। আর এই বছরই কলকাতার পুজো দেখার সুযোগ হল এরিকের। (Eric Garcetti)

এর আগে, দিল্লিতে বঙ্গভবনে গিয়ে কব্জি ডুবিয়ে বাঙালি খাবার খেয়েছেন এরিক। ঘি-ভাত,  মাছের পাতুরি, মাটন কষা, রসগোল্লার স্বাদে অভিভূত হয়েছেন তিনি। দিল্লিতে বাঙালিদের দুর্গাপুজোও দেখেছেন বটে। কিন্তু কলকাতায় থেকে পুজো দেখার স্বপ্ন পুষে রেখেছিলেন মনে। ২০২৪ সালে এসে সেই স্বপ্ন পূরণ হল তাঁর। একডালিয়া এভারগ্রিনের পুজো দেখলেন ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এরিক।

আর প্রথম বছরই কলকাতার পুজো দেখে অভিভূত এরিক। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে বলেন, "স্বপ্ন ছিল কলকাতার পুজো দেখার। এবার সেই স্বপ্ন সফল হল। বাঙালিরা সকলকে নিয়ে উৎসব করেন। মহিলারা থাকেন পুজোর অগ্রভাগে।" টাইমস স্ক্যোয়ারের পুজোর কথা বলতে এরিক জানান, কলকাতাই আসলে দুর্গাপুজোর প্রাণকেন্দ্র। একা একা নয়, স্ত্রী এবং কন্যাকে সঙ্গে নিয়ে একডালিয়ায় ঠাকুর দেখেন এরিক। একডালিয়ার পুজোয় এরিকের সঙ্গে উপস্থিত হন কলকাতায় নিযুক্ত আমেরিকার কনসাল জেনারেল ক্যাথি গিলস দিয়াজও। 

একডালিয়ার পুজো ঘিরে প্রতি বছরই আগ্রহ থাকে সাধারণ মানুষের। একসময় সুব্রত মুখোপাধ্যায়ের পুজো হিসেবেই পরিচিত ছিল একডালিয়ার পুজো। সুব্রত নেই ঠিকই, কিন্তু এই পুজোকে ঘিরে আজও বাড়তি আগ্রহ চোখে পড়ে। এবছর দ্বিতীয়ায় একডালিয়ার পুজো উদ্বোধন করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সুব্রতর স্মৃতিচারণও করেন তিনি। সবই আছে শুধু সুব্রত নেই। একডালিয়ায় এসে তাঁর কথা মনে পড়ছে বলে জানান মমতা। সেই পুজোই এবার দেখলেন আমেরিকার রাষ্ট্রদূত।

আরও পড়ুন: Durga Puja 2024: চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবি, ধূপ-মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপন পুজো প্রাঙ্গনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget