এক্সপ্লোর

Durga Puja 2025: ব্যাঙ্কের লকারে থাকেন মা দুর্গা, পুলিশি প্রহরায় রাজবাড়িতে আসেন পুজো নিতে

Durga Puja 2025 News: এই পুজো পুরুলিয়ার। সাধারণত মা দুর্গার মূর্তি তৈরি হয় কুমোরটুলিতে। মাটির মূর্তি। তবে এখানে, মা দুর্গা থাকেন ব্যাঙ্কের লকারে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুজোর মুখে নিম্নচাপের জেরে বিপর্যস্ত কলকাতা থেকে জেলা। গতকাল, অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা জুড়ে। তবে প্রত্যেকবারের বৃষ্টির তেজ এতটাই যে, কলকাতার অধিকাংশ রাস্তায় জলমগ্ন। যে সমস্ত রাস্তায় সাধারণত জল দাঁড়ায় না, সেই সমস্ত রাস্তাও এদিন জলমগ্ন হয়ে গিয়েছিল। তবে মানুষের উৎসাহের কমতি নেি। সন্ধেবেলা বৃষ্টি থামতেই অনেকেই জল ভেঙেই বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। তবে জেলা থেকে শুরু করে শহর, বিভিন্ন জায়গায় পুজোর রীতিনীতি একেবারেই আলাদা। উৎসব বা জাঁকজমক নয়, রীতিনীতিই এখানকার পুজোর মূল উপজীব্য। জেনে নেওয়া যাক, অবাক করা এমন এক পুজোর কথা, যেখানে দেবী প্রতিমা থাকেন ব্যাঙ্কের লকারে!

এই পুজো পুরুলিয়ার। সাধারণত মা দুর্গার মূর্তি তৈরি হয় কুমোরটুলিতে। মাটির মূর্তি। তবে এখানে, মা দুর্গা থাকেন ব্যাঙ্কের লকারে। শুধুমাত্র পুজোর সময়েই মাতৃমূর্তিকে রাজবাড়িতে নিয়ে আসা হয় পুলিশি প্রহরায়। ৷ পুজোর চারদিন জেলা পুলিশের নিরাপত্তায় রাজবাড়িতে পুজো নেন মা দুর্গা। এই রীতি মেনেই দুর্গা পুজো হয়ে আসছে পুরুলিয়ার জয়পুরের রাজবাড়িতে। এখানের দুর্গা মায়ের মূর্তি সোনার তৈরি। জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে সোনার দুর্গা দেখতে প্রচুর দর্শনার্থীদের আগমন হয়। 

জয়পুর রাজবাড়ির পুজোর ইতিহাস সম্পর্কে কথিত আছে, প্রায় চারশো বছর আগে রাজা জয়সিংহ পুরুলিয়ায় আসেন ৷ যাঁর নামে এই অঞ্চলের নাম জয়পুর ৷ এই এলাকার মুণ্ডা সর্দারকে হত্যা করে জঙ্গলমহলের এই এলাকা দখল করেন ৷ তারপর এই রাজবাড়িতে কলা বউয়ের পুজো শুরু করেন । বহু বছর কেটে যাওয়ার পর দুর্গাপুজোর দিন আগুন লেগে যায় কলা বউয়ে ৷ এরপরই রাজা কাশীনাথ সিংহ স্বপ্নাদেশ পান, সোনার প্রতিমা তৈরি করে পুজো করার। প্রায় দেড় কেজি সোনা দিয়ে দুর্গা মূর্তি তৈরি করেন এবং রুপো দিয়ে চালচিত্র তৈরি করান রাজা ৷ সেই থেকে সোনার মূর্তি পুজো হয়ে আসছে জয়পুর রাজবাড়িতে ৷ এরপর ১৯৭০ সালে ডাকাত হানা দেয় রাজবাড়িতে ৷ তারা সোনার মূর্তির হদিশ না পেয়ে মন্দিরে রাখা সমস্ত অলঙ্কার নিয়ে পালিয়ে যায় ৷ এই ঘটনার পর তৎকালীন জেলা পুলিশের উদ্যোগে পুজোর চার দিন ছাড়া ৩৬১ দিন সোনার দুর্গা মূর্তি ব্যাঙ্কের লকারে রাখার পরামর্শ দেওয়া হয়। এই রীতিই আজও চলছে । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget