এক্সপ্লোর

Durga Puja: 'অষ্টমীতে দেবীর পায়ের ছাপ দেখা যায় মন্দিরে'! পঞ্চকোট রাজবংশের দুর্গাপুজো ঘেরা বিশ্বাস-লোককথায়

ষোড়শপচারে পুজো হলেও এখানের দেবী মূর্তির রয়েছে বেশ কয়েকটি বৈশিষ্ট্য। কাশীপুরে এই দেবীবাড়িতে অষ্ট ধাতুর চতুর্ভুজা দেবীর আরাধনা করা হয়।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: দু'দিন আগেই প্রাচীন পঞ্চকোট রাজবংশের দুর্গা পুজো শুরু হয়ে গিয়েছে। রাজবংশের প্রথা মেনে পুরুলিয়া জেলার কাশীপুরের দেবী বাড়িতে ১৫ তারিখে শুরু হয়েছে এই ঐতিহ্যবাহী দুর্গাপুজো। এখানে দেবী পূজিতা হন রাজরাজেশ্বরী রূপে, চতুর্ভূজা অষ্টধাতুর মূর্তিতে এক বিশেষ মাহাত্ম্য নিয়ে।

রাজবংশের প্রথা মেনে কৃষ্ণা নবমীর দিন থেকেই দুর্গাপূজা শুরু হয় কাশিপুর দেবী বাড়ির মন্দিরে। কথিত রয়েছে রামচন্দ্র রাবণ বধের জন্য যে ১৬ দিনব্যাপী পুজো করে ছিলেন সেই ধারা মেনে এখানে ১৬ দিন ধরে মা পূজিতা হন। সেই কারণে এই পুজোকে ষোড়শ কল্পের পূজোও বলা হয়। 

এখানে ষোড়শ কল্পের ষোড়শী রূপে মা পূজিত হন। একহাতে জপমালা, আর এক হাতে বেদ। বাকি দুই হাতে বরদান ও অভয়। গলায় নরমুণ্ডমালা।  পঞ্চকোট রাজপরিবারের সদস্য তথা সিপাহী বিদ্রোহের মূল উদ্যোক্তা মহারাজাধিরাজ নীলমণি সিং দেও-র প্রপৌত্র সৌমেশ্বরলাল সিং দেও বলেন, 'পঞ্চকোট রাজ বংশের এই পুজো প্রায় দু'হাজার বছর প্রাচীন। শকাব্দ ২ থেকে এই পুজো হয়ে আসছে আমাদের কুলদেবতা রাজরাজেশ্বরী ঠাকুরদালানে। মা মন্দিরে সারা বছরই অধিষ্ঠিত থাকেন। এখানে আজও বলি প্রথা রয়েছে। মায়ের ভোগে থাকে মাছ, মাংস।'

ষোড়শপচারে পুজো হলেও এখানের দেবী মূর্তির রয়েছে বেশ কয়েকটি বৈশিষ্ট্য। কাশীপুরে এই দেবীবাড়িতে অষ্ট ধাতুর চতুর্ভুজা দেবীর আরাধনা করা হয়। এখানে দুর্গাপুজোর সপ্তমীর রাত্রে দেবীকে নীচে নামানো হয়, তারপর অলংকার দিয়ে শৃঙ্গার করানো হয়। রীতি অনুযায়ী এখনও দেবীকে তুষ্ট করার জন্য আগমনী গান সহ নৃত্য ও গানবাজনার আসর বসে। এখানকার পুজোর বিশেষত্ব হল মহাষ্টমীর দিন এখানে এক বিশেষ মন্ত্র উচ্চারণ করা হয়, যাকে গুপ্তাতিগুপ্ত শ্রীনাথ মন্ত্র বলা হয়। পণ্ডিত রাখাল চন্দ্র বিদ্যারত্ন এই শ্রীনাথ মন্ত্র লিপিবদ্ধ করে যান। 

দুর্গাপূজার অষ্টমীর দিন দেবী মন্দিরে একটি পাত্রতে সিঁদুরের উপর রাজরাজশ্রীর পায়ের ছাপ পড়ে যা অবিশ্বাস্য হলেও, আজও সে ধারা অব্যাহত। মহাঅষ্টমীর সন্ধিক্ষণে এই শিখরভূমে মা দুর্গার পায়ের ছাপ দেখা যায়। 

জানা যায়, প্রায় ২ হাজার বছর প্রাচীন এই রাজবংশের পুজো, বিক্রমাদিত্যের বংশধর মহারাজা জগতদল সিংহদেও কনিষ্ঠপুত্র দামোদর শেখর সিংহ দেও বাহাদুর এখানে চাটলা পঞ্চকোট রাজ স্থাপন করেন তখন থেকেই তিনি এই পুজো আরম্ভ করেন যা আজও চলছে। এই পুজো দুর্গাপুজোর মহা নবমীতে পুজা হয়ে দশমীতে ঘট বিসর্জনের মাধ্যমে পুজোর সমাপন হবে। আগের মত জৌলুস না থাকলেও পুজোর দিনগুলিতে রাজ বংশের উত্তরসূরীরা উপস্থিত থাকেন মন্দিরে। এখানে নিত্য পুজোতে অন্ন ভোগ দেওয়া হলেও ১৬ কল্পের এই পুজোর ভোগে থাকে বিশেষ আয়োজন। যা টানা ১৬ দিন ধরে চলে। 

শুধুমাত্র জেলাবাসীই নয়, ভিন রাজ্য থেকেও পুজো দেখতে বহু মানুষ ভিড় জমান কাশিপুরের এই দেবীবাড়িতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda
BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget