এক্সপ্লোর

Durga Puja 2025: পাঁচশো বছরের পুরনো কাঠামোয় প্রতিমার নির্মাণ, বাংলাদেশের বণিকরা না এলেও বন্ধ হয়নি এই পুজো

Bangladesh: অতীতে বাংলাদেশের বণিক সমাজ বড় বড় নৌকা আর বজরা নিয়ে বাণিজ্য করতে এসে নোঙর করতেন রায়গঞ্জের বন্দর কুলিক নদীর ঘাটে।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: প্রায় পাঁচশো বছর আগে বাংলাদেশের (Bangladesh) বণিকেরা বাণিজ্য করতে এসে তাঁদের নৌকা বা বজরা নোঙর করতেন কুলিক নদীর বন্দর ঘাটে। সেই বণিক সমাজের এক সওদাগর দেবীর স্বপ্নাদেশ পেয়ে কুলিক নদীর ধারে রায়গঞ্জ বন্দরে প্রচলন করেছিলেন দুর্গাপুজার (Durga Puja 2025)। সেই পুজোই আজ রায়গঞ্জ শহরের বন্দর এলাকার বাসিন্দাদের কাছে "রায়গঞ্জ আদি সর্বজনীন দুর্গাপূজা" হিসেবে পরিচিত। সাধারন মানুষ থেকে এলাকার ব্যাবসায়ী, সকলে মিলে চাঁদা দিয়ে এই পূজোর ব্যয় নির্বাহ করে থাকেন।

অতীতে বাংলাদেশের বণিক সমাজ বড় বড় নৌকা আর বজরা নিয়ে বাণিজ্য করতে এসে নোঙর করতেন রায়গঞ্জের বন্দর কুলিক নদীর ঘাটে। কথিত আছে তাঁরাই "রায়গঞ্জ আদি সর্বজনীন" দুর্গোৎসবের প্রচলন করেছিলেন। এরপর কুলিক নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। দেশ ভাগ হয়ে এপার বাংলা ওপার বাংলা হয়েছে। এখন আর কুলিকের জলে ভাসে না বাংলাদেশের বণিকদের বজরা। আসেন না বাংলাদেশের বণিকেরাও। কিন্তু বন্ধ হয়ে যায়নি বণিকদের প্রচলন করা সেই দুর্গাপুজো।

এলাকার বাসিন্দারাই চাঁদা তুলে সর্বজনীনভাবে দুর্গাপুজো করে চলেছেন। প্রায় পাঁচশো বছরের পুরনো সেই একই কাঠামোটিতে আজও দেবীর প্রতিমা নির্মাণ করা হয়ে থাকে। মৃৎশিল্পী এসে এই মন্দিরের মধ্যেই মা দুর্গার প্রতিমা তৈরি করেন। রায়গঞ্জ আদি সর্বজনীন দুর্গাপুজো কমিটির অন্যতম কর্মকর্তা রূপেশ সাহা জানিয়েছেন, তাঁদের পূর্বপুরুষেরাও জানাতে পারেননি এই পূজোর বয়স ঠিক কত। তবে এখানকার দেবী দুর্গা খুবই জাগ্রত। পুরনো প্রচলিত রীতি মেনে ও নিয়মনিষ্ঠার সঙ্গেই পুজো করা হয় এখানে। কেউ বলেন, পাঁচশো বছরের পুরনো এই পুজো, আবার কেউ বলেন ছয়শো বছরের পুরনো পুজো। রূপেশ সাহা বলেছেন, 'পুরনো প্রথা মেনে আমরা মাইকে করে জানানোর পরে এই পুজোর কমিটি গঠন করা হয়। আমাদের চাঁদার জন্য কোথাও যেতে হয় না। সবাই এখানে এসেই আমাদের চাঁদা দিয়ে যান। পুরনো নিয়ম মেনে আমাদের এখানে এখনও সেইভাবেই পুজো করা হয়।'

মহাষ্টমীতে হাজার হাজার ভোগের ডালা পড়ে এই মন্দিরে। বিসর্জনের দিন মাকে মন্দির থেকে বের করে মন্দিরের সামনেই সাত পাক ঘোরানো হয়। তারপরে কুলিক ঘাটে নিয়ে গিয়ে নৌকা করে মাঝ নদীতে গিয়ে সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের দুই তিনদিন পরে ওই কাঠামোটি নিয়ে এসে মন্দিরে রাখা হয় আগামী বছরের পুজোর জন্য। সুরেশ সাহা নামের এক এলাকাবাসী জানিয়েছেন, পুজোর চারদিন কাজ করতে করতে কীভাবে কেটে যায়, নিজেরাও টের পান না। এই চারটি দিন সবাইকে দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন কাজের। কাঁধে কাঁধ মিলিয়ে হয় দেবীর আরাধনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : 'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
Suvendu Adhikari: 'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?
'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?
Firhad On Suvendu : '৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
'৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
Suvendu Adhikari : স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget