এক্সপ্লোর

Amit Shah : আজ কলকাতায় পুজো উদ্বোধন করবেন অমিত শাহ, কখন কোথায় থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ? রইল সূচি

Amit Shah On Durga Puja 2025: আজ কলকাতায় পুজো উদ্বোধন করবেন অমিত শাহ, তিনটে নয় দু'টি পুজোর উদ্বোধন করবেন তিনি।

দীপক ঘোষ, শিবাশিস মৌলিক ও রঞ্জিত সাউ, কলকাতা : আজ কলকাতায় পুজো উদ্বোধন করবেন অমিত শাহ। শুরুতে কথা ছিল তিনটি পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বৃহস্পতিবার তিনি কলকাতায় আসার আগে বদলায় সেই সূচি। জানা যায়, তিনটে নয়, দুটো পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। তালিকা থেকে বাদ পড়ে দক্ষিণ কলকাতার সেবক সঙ্ঘ। বিধানসভা ভোটের আগে, পুজো উদ্বোধনেও কি রাজনীতির টক্কর? একদিকে যখন লাগাতার একের পর এক পুজোর উদ্বোধন করে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তখন শুক্রবার এই ভূমিকায় দেখা যাবে অমিত শাহকে! বৃহস্পতিবার রাতেই কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তার মধ্য়েই বদলাল তাঁর সফরসূচি। শুক্রবার তিনটে নয় দু'টি পুজোর উদ্বোধন করবেন তিনি।

আরও পড়ুন, বারাণসী থেকে আসতেন দেশের নামজাদা বাঈজিরা, ঠাকুর দালানে বসত আসর, ৫০০ বছরের পুরনো মালিয়াড়া রাজবাড়ীর দুর্গা পুজো বাঁকুড়ায় !


Amit Shah : আজ কলকাতায় পুজো উদ্বোধন করবেন অমিত শাহ, কখন কোথায় থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ? রইল সূচি

কলকাতার হাইপ্রোফাইল পুজোগুলির অধিকাংশের সঙ্গেই জড়িয়ে রয়েছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। সেই তুলনায় বিজেপির হাতে রয়েছে গুটিকয়েক পুজো। এই আবহে বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছনোর পর, শুক্রবার অমিত শাহ তিনটি পুজোর উদ্বোধন করতে পারেন বলে সূত্রের খবর ছিল। উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার, সল্টলেকের EZCC এবং দক্ষিণ কলকাতার সেবক সঙ্ঘ। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী  সুকান্ত মজুমদার বলেন, আমরা ঠিক করেছি, উত্তর কলকাতায় একটি। প্রথমে EZCC ঠিক ছিল। উত্তর কলকাতা এবং  EZCC-র পুজো তিনি উদ্বোধন করবেন। কিন্তু, তারপর আমরা দক্ষিণ কলকাতার একটি পুজো বাছি, এই জন্য় যে দক্ষিণ কলকাতা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের গড়। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি সেখানে। তাহলে বাড়ির ভিতর ঢুকে দাদাগিরি দেখাতে একটু ভাল লাগে আমাদের। কিন্তু, রাতে অমিত শাহ কলকাতায় পা রাখার ঠিক আগেই জানা যায়, তিনটে নয় দু'টো পুজোর উদ্বোধন করবেন তিনি। 

তালিকা থেকে বাদ পড়ে দক্ষিণ কলকাতার সেবক সঙ্ঘ। জানানো হয়, সন্তোষ মিত্র স্কোয়ার এবং EZCC-র পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। মাঝে যাবেন কালীঘাট মন্দিরে।এর আগে বুধবারই কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় লিখেছিলেন, লোকজন হবে না। তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন। ৮৭ নম্বর ওয়ার্ডে সেবক সঙ্ঘে ২৬ সেপ্টেম্বর চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে তা বাতিল। এই নিয়ে জল্পনা তীব্র হয়।বৃহস্পতিবার শেষ অবধি জানা গেল, অমিত শাহর উদ্বোধনের তালিকা থেকে বাদ পড়েছে সেবক সঙ্ঘ।

পুজোর পর বিজেপি যে এরাজ্য়ের বিধানসভা ভোটের জন্য় ঝাঁপাতে চলেছে, তা কার্যত স্পষ্ট করে, নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে ভিন রাজ্য়ের নেতাদের।পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দায়িত্বে আনা হল কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিপ্লব দেবকে। তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ছোট্ট রাজ্য়ে যাঁকে মুখ্য়মন্ত্রী রাখার উপযুক্ত মনে করে না, যাঁকে মাঝপথে সরিয়ে দেয়, তাঁকে দিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দলের সাংগঠনিক কাজের দায়িত্বে সহ প্রভারী। মনে রাখবেন, ত্রিপুরায় যাঁকে মুখ্য়মন্ত্রিত্ব থেকে সরাতে হয়। যাঁকে বিজেপি মুখ্য়মন্ত্রী হওয়ার উপযুক্ত মনে করে না, তাঁকে পাঠিয়েছে এখানে। বাকিটা আপনারা বুঝে নিন। 

নরেন্দ্র মোদি ও অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ। এর আগে ২০১৩ সালে রাজস্থান, ২০১৪ সালে ঝাড়খণ্ড, ২০১৭ সালে গুজরাত ও উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে বিজেপির হয়ে ভোটের গুরুদায়িত্ব সামলেছেনএবং দলকে সাফল্য়ে এনে দিয়েছেন! ২০২০ সালে বিহার বিধানসভা ভোটেও বিজেপির দূর্দান্ত ফলাফলের নেপথ্য়ে ছিলেন ভূপেন্দ্র যাদব! এবার পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতা দখলের লক্ষ্য়ে তাঁর ওপরই বড় দায়িত্ব দিলেন মোদি-শাহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Suvendu Adhikari on Money Recovery: '১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূমে কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
'১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূমে কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget