এক্সপ্লোর

Durga Puja 2025: বারাণসী থেকে আসতেন দেশের নামজাদা বাঈজিরা, ঠাকুর দালানে বসত আসর, ৫০০ বছরের পুরনো মালিয়াড়া রাজবাড়ীর দুর্গা পুজো বাঁকুড়ায় !

Bankura Durga Puja 2025 : দিল্লির দরবারে তখন দাপিয়ে বেড়াচ্ছেন মোঘল সম্রাট আকবর, ৫০০ বছরের পুরনো মালিয়াড়া রাজবাড়ীর দুর্গা পুজো বাঁকুড়ায় !

প্রসূণ চক্রবর্তী, বাঁকুড়া : জৌলুস গেলেও এখনও সমুজ্জ্বল আকবরের রাজত্বের সময় শুরু হওয়া ৫০০ বছরের পুরনো মালিয়াড়া রাজবাড়ীর পুজো! কালসিটে পড়া দেওয়াল, শেওলা পড়া ছাদ, নোনা লেগে যাওয়া প্রত্যেকটা ইট - এরই মাঝে কয়েকটি থামবিশিষ্ট ঠাকুর দালান ৷ এই ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে বাঁকুড়ার মালিয়াড়ার চন্দ্রাধুর্য রাজপরিবার। আগের জৌলুস আর নেই ৷ তবু রীতিনীতি এবং শাস্ত্রবিধি মেনে একই ভাবে চলে আসছে ৫০০ বছরের প্রাচীন এই রাজবাড়ির পুজো । কনৌজ ব্রাক্ষণ দেওধর চন্দ্রাধুর্য প্রতিষ্ঠা করেছিলেন এই রাজবাড়ির ঠাকুর দালান৷ তারপর থেকে ধুমধাম, আড়ম্বর করে চলতে থাকে দশভুজার অর্চনা।

আরও পড়ুন, প্রয়াত বাবার স্বপ্নপূরণের দায়িত্ব এখন মেয়ের কাঁধে, আলোক সজ্জায় সেজে উঠল 'অপারেশন সিঁদুর', চন্দননগরের আলো পাড়ি দিল দিল্লিতে

দিল্লির দরবারে তখন দাপিয়ে বেড়াচ্ছেন মোঘল সম্রাট আকবর ৷ আকবরের মন্ত্রী মানসিং কর্তৃক প্রদত্ত পাঞ্জা নিয়ে রাজত্ব শুরু করেন বাঁকুড়ার মালিয়াড়ার এই চন্দ্রাধুর্য পরিবার । বংশ পরম্পরায় একের পর এক রাজা রাজত্ব করেন ৷ শুরু হয় নিয়মনীতি মেনে দুর্গাপুজো ৷ আজ পাঁচশো বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও একই ভাবে চলে আসছে পুজো ৷ জৌলুস আগের তুলনায় কমেছে ৷ তবু আভিজাত্য অটুট ৷একটা সময় ছিল, দুর্গাপুজো উপলক্ষে ঠাকুর দালানে টাঙানো হত নানা রকম রঙিন ঝাড়বাতি ৷ লখনউ, বারাণসী থেকে আসতেন দেশের নামজাদা বাঈজিরা ৷ পুজোর ক'টা দিন ঠাকুর দালান প্রাঙ্গণে বাঈজি নাচ চলত ৷ গান বাজনার আসর, কামানের তোপধ্বনি দিয়ে শুরু হত সন্ধিপুজো ।

শতাধিক বছর গড়িয়ে গিয়েছে ৷ সময়ের সঙ্গে সঙ্গে রাজবাড়িও আজ অনেকটা অভিযোজিত ৷ আগের রেওয়াজ কমে এলেও ঠাকুর দালান আবার ঝাঁ চকচকে হয়ে নিয়ম মেনে সেজে উঠেছে । এই পুজোর বিশেষত্ব হল দেবীর পুজো মহালয়ার পুণ্যলগ্ন থেকে শুরু হয়ে চলে বিজয়া পর্যন্ত ৷ হোমকুণ্ড সপ্তমীতে দেবীর পূণ্যস্নান থেকে শুরু হয়ে নবমী পর্যন্ত একইভাবে প্রজ্জ্বলিত থাকে । কালের নিয়মে রাজত্ব হারিয়ে গিয়েছে ৷ যেটুকু আছে খড়কুটোর মতো আঁকড়ে ধরে রয়েছে এই পরিবার । ৫০০ বছরের ঐতিহ্যবাহী এই পুজোর আকর্ষণে রুজির টানে বাইরে থাকা রাজপরিবারের সদস্যদের আগমন ঘটে ৷ আবারও এই বাড়ির ঠাকুরদালানে ১০৮ ভোগের থালা পড়বে, আবারও পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ করবেন, কচিকাঁচা থেকে শুরু করে প্রবীণ - সকলেই আবার শারদীয়া উৎসবে মাতবেন ৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget