এক্সপ্লোর

Durga Puja Carnival 2024: অতীতে থাকলেও এবছর অনুপস্থিত, এবার পুজো কার্নিভালে সেলেব বিতর্ক

Kolkata News: যেমন গতবছর পুজো কার্নিভালে অনেককে দেখা গেলেও, এবার তাঁরা সেখানে ছিলেন না।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অতীতে রেড রোডের পুজো কার্নিভালে অনেক সেলিব্রিটিকে দেখা গেলেও, এবার তাঁদের দেখা যায়নি। আর জি কর-কাণ্ডের প্রসঙ্গ টেনে যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। যদিও তারকা ও বিশিষ্টজনদের অনুপস্থিতির সঙ্গে আর জি কর-কাণ্ডের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে তৃণমূল।

কার্নিভালে সেলেব-বিতর্ক: একদিকে রানি রাসমণি রোডে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে দ্রোহের কার্নিভাল। আর তার থেকে ঠিক ঢিল ছোড়া দূরেই হয়েছে, রাজ্য সরকার আয়োজিত জাঁকজমক পুজো কার্নিভাল। নাচ গান আলোর রোশনাই, সবকিছুই দেখা গেছে। কিন্তু তারমধ্য়েও তৈরি হল নতুন বিতর্ক।  যেমন গতবছর পুজো কার্নিভালে অনেককে দেখা গেলেও, এবার তাঁরা সেখানে ছিলেন না। আর এ নিয়েই কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষ। তাঁর দাবি, আর জি কর কাণ্ডে বিতর্ক এড়াতেই পুজো কার্নিভাল এড়িয়ে গেছেন অনেকে। বিজেপির সাংস্কৃতিক সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষ বলেন, "গতবার অনেকে উপস্থিত ছিলেন। তারা মানুষের ঘৃণার পাত্র হতে চাইছেন না। মানুষ হৃদয়ের পাত্র থেকে তাঁরা সরে যেতে চাইছেন না। প্রসেনজিৎ, সৌরভ, দেব, শুভশ্রী, রাজ, কাঞ্চন, মিমিকে দেখতে পাওয়া গলে না। এটা নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।''

মুম্বই চলে যাওয়ায়, সৌরভ গঙ্গোপাধ্য়ায় যে পুজো কার্নিভালে থাকতে পারবেন না, তা মঙ্গলবারই জানা যায়। দেবের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, তিনি এখন দেশের বাইরে আছেন। রাজ চক্রবর্তী জানিয়েছেন, সোমবার ব্যারাকপুরে কার্নিভালে উপস্থিত থাকলেও, কলকাতার বাইরে থাকায় মঙ্গলবার রেডরোডের কার্নিভালে থাকতে পারেননি। দলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন "আসলে যারা এরকম ভাবছে কল্পিত কল্পনা থেকে ভাবছে। যারা আসেনি তারা অহয়ত বাইরে গেছে। কার কী অনুষ্ঠান আছে, সেটা তো জানা সম্ভব নয়। তবে এর সঙ্গে আর জি করের সম্পর্ক নেই। সৌরভ তো জরুরি কাজে বাইরে গেছে।''

মঙ্গলবারের পুজো কার্নিভালে ছিলেন না, তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পী শুভাপ্রসন্ন। যদিও তাঁর পারিবারিক সূত্রে খবর, তিনি অসুস্থ থাকায় যেতে পারেননি। আমন্ত্রণপত্র পাওয়া সত্ত্বেও কার্নিভালে উপস্থিত ছিলেন না নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। তিনিও অসুস্থ বলে জানিয়েছেন। অনশনকারী চিকিৎসকদের স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটায়, কয়েকদিন আগেই নাগরিক সমাজের তরফে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে ই-মেল করে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশিষ্ঠ ব্যক্তিরা। সেখানে নাম ছিল রাজ্যের সিলেবাস কমিটির প্রাক্তন চেয়ারম্যান অভীক মজুমদারের। তিনিও পুজো কার্নিভালে যাননি। যদিও তিনি অনুপস্থিতি নিয়ে নির্দিষ্ট কোনও কারণ জানাননি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Doctors Protest: আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী? চিকিৎসকদের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে প্রশ্ন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Kolkata Metro : যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে ভোর ৬টায় মিলবে মেট্রো, কোন লাইনে ?
Kolkata Metro : যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে ভোর ৬টায় মিলবে মেট্রো, কোন লাইনে ?
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
TMC News : ২১ জুলাই পালন নিয়ে 'কালীঘাট-তৃণমূল'-এর বিরুদ্ধে পুলিশের FIR
TMC News : ২১ জুলাই পালন নিয়ে 'কালীঘাট-তৃণমূল'-এর বিরুদ্ধে পুলিশের FIR

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget