এক্সপ্লোর

Doctors Protest: আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী? চিকিৎসকদের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে প্রশ্ন

Doctors Protest Update: ৯ অগাস্ট আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।

কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী? চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের বিবৃতিতে এবার উঠছে সেই প্রশ্ন। 

আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী? রাজপথের পর এবার কি ডাক্তারদের আন্দোলন ব্রিগেড গ্রাউন্ডে? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা। ৯ অগাস্ট আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। বিচার ও ১০ দফা দাবি সামনে রেখে কর্মবিরতি, স্বাস্থ্যভবন থেকে শুরু করে লালবাজারের সামনে ধর্না অবস্থান, ধর্মতলার মঞ্চে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও।                                        

মঙ্গলবার রেড রোডে রাজ্য সরকারের পুজো কার্নিভালের দিনই রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভালের ডাক দেয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। বিচারের দাবিতে পথে নামে কাতারে কাতারে সাধারণ মানুষ। এরপরই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, আসল কার্নিভাল হবে সব দাবি পূরণের পর। সেদিন আর কোথাও নয়, আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দখল নেবেন এ বিশ্বাস আমার আছে। চিকিৎসক তমোনাশ ঘোষ বলেন, "আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দখল করব একদিন। আমাদের সংগঠনের অনেক সদস্য বলছেন ব্রিগেডে প্যারেড গ্রাউন্ড মিটিং করতে পারি না। নিজেদের মধ্যে আলোচনা করেছি যে এখনও সেই সময় আসেনি। শুধু কলকাতা না অনেক শহরেই দ্রোহের কার্নিভাল হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তা দরকার পড়লে ব্রিগেডে আসতে হবে হয়ত একদিন।''

চিকিৎসক অর্জুন দাশগুপ্ত বলেন, "রানি রাসমণির পক্ষে বেশি লোক চলে এসেছিল। প্রায় লাখখানেক। এটা একটা রূপক। এটা যেন আমাদের না করতে হয়। তার আগেই যেন বিচারটা আসে। যারা না খেয়ে আছে তাদের ১০ দফা দাবি যেন সরকার মেনে নেয়। যদি মেনে নেয় তারপরে যে বিরাট ব্যাপারটা হবে সেটার জন্য ব্রিগেড ছাড়া অন্য জায়গার কথা ভাবা যাচ্ছে না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Doctors Hunger Strike: অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জুনিয়ররা, প্রতীকী অনশনে দুই সিনিয়র

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget