এক্সপ্লোর

Durga Puja : কোনও প্রশিক্ষণ ছাড়াই বিরাট দুর্গা গড়ে ফেলল ১৩ বছরের অঙ্কিত, পুজোও করবে নিজে

আলিপুরদুয়ারের শোভাগঞ্জ দ্বীপচর এলাকায় বাড়ি অঙ্কিতের। বয়স সবে ১৩। এখনই সে  মৃন্ময়ী মূর্তি গড়ে তাক লাগিয়ে দিয়েছে সকলকে।  

অরিন্দম সেন,  আলিপুরদুয়ার : বাড়ির কারও মাটি দিয়ে মূর্তি গড়া বা শিল্পের প্রতি টান ছিল কিনা জানা নেই। বাবা - মা কেউই কোনও দিন মাটির মূর্তি গড়েননি। কিন্তু এ ছেলে বিস্ময় বালক ! নিজের আগ্রহেই গড়ে ফেলেছে দুর্গা মূর্তি । তা দেখতে এখন থেকেই ভিড় প্রতিবেশীদের। আলিপুরদুয়ারের শোভাগঞ্জ দ্বীপচর এলাকায় বাড়ি অঙ্কিতের। বয়স সবে ১৩। এখনই সে  মৃন্ময়ী মূর্তি গড়ে তাক লাগিয়ে দিয়েছে সকলকে।  

পরিবারের লোকেরাও অবাক। তাঁদের বংশে আগে কেউ  মৃৎশিল্পে আগ্রহী ছিলেন বলে মনে পড়ে না।  পরিবারের আর্থিক অবস্থাও যে খুব একটা ভালো, তাও নয়। শহরের ফুটপাথে সবজি বিক্রি করেই সংসার চালান অঙ্কিতের বাবা। ১৩ বছরের ছেলেটার জগৎটা অন্যদের মতো নয় একেবারেই। গল্প - গাছা, খেলার মাঠ, টিভি বা মোবাইলের দুনিয়া নয়, তাকে টানে অন্য কিছু। মাটির তাল নিয়েই কাটিয়ে দিতে পারে ঘণ্টার পর ঘণ্টা। 

আট বছর বয়স থেকে বাড়ির পাশের নোনাই নদীর ধারে এঁটেল মাটি দিয়ে খেলার ছলে তার মূর্তি বানানো শুরু। একেবারে নিজেরই আগ্রহে।  তারপর সেই গড়ার নেশার টানেই কুমোরটুলির পাল পাড়ায় যাতায়ত। সেখানে গিয়ে একপ্রকার আবদার করেই মাটি নিয়ে আসত সে। তারপর চলত মূর্তি গড়ার প্রচেষ্টা। কচি কচি হাতে মাটির পুতুল, হাতি, গনেশ, কত কী যে গড়েছে সে। একটু একটু করে হাত তৈরি হয়েছে। এবার সে গড়েছে ছয় ফুটের দুর্গা। 

অঙ্কিতের বড় সাধ, নিজের হাতে গড়া মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী রূপে আবাহন করবে সে নিজেই। মন্ত্র পড়ে পুজো করবে নিজের হাতে গড়া দেবী মূর্তিতে। ইন্টারনেট থেকে মন্ত্র শুনে শুনে তা মুখস্থও করে ফেলেছে । শুধু দুর্গাই নয়, সঙ্গে কালী মূর্তি গড়েও পুজো করবে বলে স্থির করেছে সে। 

অঙ্কিতের কথায়, 'এটাই আমার সখ। আমার ভালো লাগে মাটি দিয়ে মূর্তি বানাতে। নিজেই পুজো করব বলে মূর্তি বানিয়েছি। এর জন্য ইতিমধ্যেই মন্ত্র-শ্লোক মুখস্থ করে ফেলেছি।' 

অঙ্কিতের মা গৃহবধু রূপন দেবনাথ । তিনি বললেন,  “খেলার ছলে শুরুটা হলেও, সেই ছোট থেকেই ছেলের মাটি দিয়ে পুতুল, মূর্তি বানিয়ে চলেছে। এখন একটা নেশা হয়ে গিয়েছে।  এবার দুর্গা মূর্তি বানাবার জেদ করেছিল। খরচের কথা চিন্তা করে বারণ করাও হয়েছিল, কিন্তু মানেনি। তবে, এখন খুবই ভালো লাগছে। প্রশিক্ষণ ছাড়াই ও নিজের মতো করেই এসব করে চলেছে। পাড়া-প্রতিবেশীরাও খুব উৎসাহ দেন ওকে।” 

অঙ্কিতের বাবা অনুকুল দেবনাথের কথায়, “আমার কাছে মাঝে মধ্যেই রঙ-সামগ্রী কেনার জন্য টাকা চাইতো। আমি দশ-বিশ টাকাই দিতাম। কিন্তু কীভাবে ও এতো বড় একটা মূর্তি গড়ে ফেললো বুঝতেই পারিনি।”  

প্রতিবেশী সুপ্রিয়া বণিক দাস জানালেন,  “খুবই ভালো লাগছে। ও একাই বানায় সব ধরনের মুর্তি। প্রতিদিনই দেখতে আসি কতটা এগিয়েছে ওর মূর্তির কাজ। নিজেই আবার পুজোও করবে। এবারের দুর্গাপুজোয় এখানেই পুজো দেওয়ার অপেক্ষায় রয়েছি।”

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
Bengal SIR: বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশিত, কীভাবে ফর্ম ৬ ফিলআপ করে নাম তুলবেন ভোটার লিস্টে?
Bengal SIR: বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশিত, কীভাবে ফর্ম ৬ ফিলআপ করে নাম তুলবেন ভোটার লিস্টে?

ভিডিও

Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget