এক্সপ্লোর

Durga Puja Chalchitra : নেই হাতে আঁকা চালচিত্রের চাহিদা, কোনওক্রমে শিল্প বাঁচানোর লড়াই চালাচ্ছেন ৭০ পার করা বৃদ্ধা

Chalchitra Story : পরিবারের পরম্পরা আঁকড়ে রয়েছেন রেবা। বয়স ৭০ পেরিয়েছেন। তবু কমেনি নিষ্ঠা। বাংলার এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকে রয়েছে তাঁর হাত ধরে। 

প্রদ্যোৎ সরকার, নদিয়া: কম্পিউটারের যুগে কদর কমেছে হাতে আঁকা চালচিত্রের ( Chalchitra ) । এখন পুজোর ( Durga Puja 2023 )  সময়ও চাহিদা নেই চালচিত্রের। ফলে তেমন আয়ও নেই। স্বামী-শ্বশুরের কাছে শেখা শিল্পকে বাঁচিয়ে রেখে জীবিকা নির্বাহ দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে নদিয়ার কৃষ্ণনগরের সত্তরোর্ধ্ব রেবা পালের কাছে। কমেছে চাহিদা, ধুঁকছে শিল্প। হাতে আঁকার বিকল্প চলে এসেছে বহুদিন আগেই। তাই ক্রমেই কমছে হাতে আঁকা চালচিত্রের চাহিদা। তবু পরিবারের পরম্পরা আঁকড়ে রয়েছেন রেবা। বয়স ৭০ পেরিয়েছেন। তবু কমেনি নিষ্ঠা। বাংলার এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকে রয়েছে তাঁর হাত ধরে। 

কদর কমেছে হাতে আঁকা চালচিত্রের

পটের উপর তুলির রঙিন টানে নিপুণ শিল্পকর্ম। নদিয়ার কৃষ্ণনগরের চালচিত্র শুধু কলকাতার কুমোরটুলিই নয়, ভিনরাজ্য়েও সমাদৃত। এক সময়ে হাতে আঁকা চালচিত্রের অনেক চাহিদা ছিল। কিন্তু, এখন সময় বদলেছে। কম্পিউটারের যুগে কদর কমেছে হাতে আঁকা চালচিত্রের। কম্পউটারে অনেক সহজেই ডিজাইন তোলা যায়, তাই দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আঁকা চালচিত্রের প্রয়োজনীয়তা কমে গিয়েছে। খরচ ও সময় দুই-ই বাঁচানোর তাগিদ। 

সাবেকি দুর্গা সহ বিভিন্ন দেব-দেবীর মূর্তির পিছন দিকে যে চালা বা চালিকা থাকে, তা সাজানোর জন্য ব্যবহার করা হয় ছোট ছোট ছবি । সেই ছবিতেও বিভিন্ন দেবদেবীর কাহিনি বর্ণণা করা হয়। সেই ছোট ছোট ছবিকেই চালচিত্র বলা হয়। এই সব ছবির মাধ্যমে গল্প বলা এক অনন্য শিল্প। 

দুর্গাপুজোর সময় চালচিত্রের চাহিদা থাকলেও খাটুনি অনুসারে আয় হয় না। ফলে জীবিকা নির্বাহ করা দুর্বিষহ হয়ে দাড়িয়েছে এই শিল্পের সঙ্গে যুক্তদের। কৃষ্ণনগরের বাসিন্দা সত্তরোর্ধ্ব রেবা পাল। বিয়ের পর স্বামীর হাত ধরে চালচিত্র আঁকা শিখেছেন। রেবাদেবীর স্বামী ও শ্বশুর় চালচিত্র এঁকেই জীবিকা নির্বাহ করতেন। তাঁরও জীবনধারণের একমাত্র অবলম্বন চালচিত্র। এর কদর কমায় সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে। রেবা পাল জানালেন, চালচিত্রের সেরকম চাহিদাই নেই। অর্ডার একটা দুটো আসে। কম্পিউটার আসার পর থেকে তার অনেক আগেই চাহিদা কমেছে। 

বয়সের ভারে ঠিক মতো চলাফেরা করতে পারেন না। তবু একটু আয়ের আশায় জরাজীর্ণ বাড়ির বারান্দায় বসে চালচিত্রে নিপুণ শিল্পকর্ম ফুটিয়ে চলেছেন রেবাদেবী। এখনও আশা রাখেন, কম্পিউটারের যুগেও কিছু মানুষ এর কদর বুঝবে ঠিক ।  

আরও পড়ুন, পুজোয় রসনায় ভেজাল নেই তো? পরীক্ষা করবে KMC

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: যাদবপুর-কাণ্ড ঘিরে টানাপোড়েনের মধ্যেই কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
যাদবপুর-কাণ্ড ঘিরে টানাপোড়েনের মধ্যেই কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
News Live Update : 'যে মানসিকতায় স্বাধীনতা দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, বাঙালি পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল বামেরা', জানালেন মুখ্যমন্ত্রী
'যে মানসিকতায় স্বাধীনতা দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, বাঙালি পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল বামেরা', জানালেন মুখ্যমন্ত্রী
TMC News: অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চমাধ্য়মিক পাস ? BBA, MBA ভ্য়ালিড নয় ? কী দাবি ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের
অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চমাধ্য়মিক পাস ? BBA, MBA ভ্য়ালিড নয় ? কী দাবি ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের
RG Kar Incident: ৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে, আর জি কর মামলায় নির্দেশ হাইকোর্টের
৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে, আর জি কর মামলায় নির্দেশ হাইকোর্টের

ভিডিও

Agnimitra Paul |
RG Kar Case: '৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে,' R G কর মামলায় নির্দেশ হাইকোর্টের
Suvendu Adhikari | 'ছাত্র ভোট হবে, জিতবে ABVP', বিরোধীদলনেতার পাল্টা মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMCP News | TMCP-র প্রতিষ্ঠা দিবসেও তৃণমূল বনাম তৃণমূল ! | ABP Ananda LIVE
Abhishek Banerjee | হাইকোর্টে গিয়েও স্বস্তি মিলল না অভিষেকের, মিলল না অন্তর্বর্তী নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget