এক্সপ্লোর

Sudip Banerjee : '১৫ দিনে ওই রামমন্দির বিসর্জন' শাহের পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ সুদীপের

BJP-TMC : মঙ্গলবার কলকাতার কামারডাঙায় একটি দুর্গাপুজোর উদ্বোধনে যান সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। সেখান থেকেই অমিত শাহের পুজো উদ্বোধনকে বেঁধেন দু'জনে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারে এবার রামমন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। গতকালই যার উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর আজ যাকে তীব্র কটাক্ষ করতে শোনা গেল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee)। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। তৃণমূল-বিজেপির সেটিং তত্ত্বেই অনড় সিপিএম। 

দেবীপক্ষ পরে গেছে। শুরু হয়ে গেছে প্যান্ডেল হপিং। কিন্তু উৎসবের মধ্যেও বাংলায় রাজনীতির বিরাম নেই। সন্তোষ মিত্র স্কোয়ারে 'রামমন্দির' উদ্বোধন অমিত শাহের। ১৫ দিনে বিসর্জন, কটাক্ষের সুর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গলায়।২৪-এ বিজেপিকে বিসর্জনের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। 

সোমবার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বলে পরিচিত, উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজো উদ্বোধনে এসে ঘুরিয়ে রাজনৈতিক বার্তা দিয়ে গেছিলেন অমিত শাহ। মঙ্গলে জবাব দিলেন কলকাতা উত্তরেরই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর খোঁচা, 'কালকে যেটা উদ্বোধন করেছেন রামমন্দিরটা, ওটা ১৫ দিন পর এমনিতেই বিসর্জন হয়ে যাবে।'

পুজো উদ্বোধন করার সময় অমিত শাহ বলেছিলেন, 'জানুয়ারিতে রামমন্দিরের উদ্বোধন হওয়ার আগেই উত্তর কলকাতার মণ্ডপে রামমন্দিরের উদ্বোধন করে দিলেন কলকাতাবাসীরা। এর জন্য় তাঁদের অভিনন্দন জানাব।' আর এদিন পাল্টা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের খোঁচা, 'তিনি এসে বললেন, জানুয়ারি মাসে রামমন্দির হবে। আর আমি যে পার্কে এসেছি সেই পার্কে রামমন্দির আমি উদ্বোধন করে গেলাম। কালকে যেটা উদ্বোধন করেছেন রামমন্দিরটা, ওটা ১৫ দিন পর এমনিতেই বিসর্জন হয়ে যাবে কালের নিয়মে। কতদিন থাকবে ? ও তো বিসর্জন দিতে হবে। আর তোমার দলকে বিসর্জন ২০২৪-এ দেব। ওটার অপেক্ষা কর।'

মঙ্গলবার কলকাতার কামারডাঙায় একটি দুর্গাপুজোর উদ্বোধনে যান সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। সেখান থেকেই অমিত শাহের পুজো উদ্বোধনকে বেঁধেন দু'জনে। উৎসবের মরশুমে তৃণমূল-বিজেপির এই রাজনৈতিক তরজাকে সেটিং বলে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। সবমিলিয়ে তৃতীয়ার দিন পুজোর সঙ্গে সঙ্গে রাজনীতিও চলছে সমানভাবে।                                                                                                        

আরও পড়ুন- সরকারি অনুদান না পাওয়া ২০০টি পুজো কমিটিকে বিজেপির ৩০ থেকে ৮০ হাজার 'অনুদান, বীরভূমে তরজা

সেরা শিরোনাম

West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

Dilip Ghosh |
Chorbagan Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক | ABP Ananda
Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget