এক্সপ্লোর

Durga Puja 2022: মহিষাসুরমর্দিনী থেকে কীভাবে দেবী চণ্ডিকা হয়ে উঠলেন বঙ্গদেশের দুর্গা, পুরাণের এক অজানা কাহিনী

Devi Durga: মার্কেণ্ডেয় পুরাণ এবং শ্রী শ্রী চণ্ডিতে পাওয়া তথ্য থেকে জানা যায় বাংলায় যে দুর্গাপুজোর প্রচলন হয়ে আসছে তা আদতে মহিষাসুরমর্দিনী চণ্ডিকার পুজো।

কলকাতা: আশ্বিনের নীলাকাশে এখন একটাই সুর, দেবীর আগমনের। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, কাশফুল, কুমোরটুলিতে 'চিন্ময়ীকে মৃন্ময়ীরূপ দানের' প্রস্তুতি শুরু। দশমীতে উমা বিদায়ের সময়ই আবাহনের মন্ত্র বেঁধে দেওয়া হয়েছিল দেবীর কানে- 'গচ্ছ গচ্ছ পরম স্থান যত্র দেব মহেশ্বর, সং বৎসর ব্যতীত তু পুনরায় গমনায় চ'!' এবারে সেই আগমনেরই প্রতীক্ষা।

যদিও বঙ্গদেশে শরৎকালে দুর্গাপুজোর সময় এবং নামকরণ নিয়ে নানা মত রয়েছে। কেউ বলে থাকেন দুর্গাপুজোর সময়ে আমরা যে দেবীর পুজো করে থাকি, তিনি মহিষাসুরমর্দিনী দুর্গা। সেই কারণেই দেবীপুজোয় 'নমশ্চণ্ডিকায়ৈ' মন্ত্র প্রারম্ভে উচ্চারিত হয়। আবার অনেকে বলে থাকেন দুর্গ অথবা দুর্গম নামক অসুরকে শক্তিরূপিনী বধ করেছিলেন বলে তিনিই দুর্গা। যদিও শাক্তমতে দুজনেই এক ও অভিন্না। তবে আবির্ভাবের কাল এবং অসুর-বধের স্থানের ভিত্তিতে তাঁদের আলাদা করা হয়ে থাকে।

চণ্ডি থেকে নাম-মাহাত্ম্যেই মহিষাসুরমর্দিনী হয়ে উঠলেন দুর্গা?

মার্কেণ্ডেয় পুরাণ এবং শ্রী শ্রী চণ্ডিতে পাওয়া তথ্য থেকে জানা যায় বাংলায় যে দুর্গাপুজোর প্রচলন হয়ে আসছে তা আদতে মহিষাসুরমর্দিনী চণ্ডিকার পুজো। তবে নামের রহস্য দুর্গা নামেই রয়ে গিয়েছে। শব্দকল্পদ্রুম- এ বলা হয়েছে, 'দুর্গ' শব্দের এক অর্থ সংকট, বিপদ। যিনি সেই বিপদ থেকে উদ্ধার করেন তিনিই দুর্গা। আবার দুর্গ অসুরকে বধ করেছিলেন, এর অর্থ হিসেবে বলা হয়েছে 'দুর্গ' অর্থাৎ মহাবিঘ্ন, মায়ার বাঁধন, কুকর্ম। মার্কেণ্ডেয় পুরাণের দেবস্তবে বলা হয়েছে- 'দুর্গা দৈত্যে মহাবিঘ্নে ভববন্ধে কুকর্মণি, দুর্গে স্মৃতা হরসি ভীতিমশেষজন্তোঃ'। অর্থাৎ দুর্গ শব্দে 'আ' বর্ণটি ব্যবহার করা হয়েছে 'হন্তা' বা 'নাশ করা' বোঝাতে।  
 
আরও পড়ুন, পঞ্জিকা মেনে একই দিনে দেবী বোধন অ্যাডিলেডে, অস্ট্রেলিয়ায় যেন এক টুকরো তিলোত্তমার ছোঁয়া

শব্দের বর্ণবিভাগ থেকে জানা যায়- দুর্গা শব্দে 'দ' বর্ণের অর্থ দৈত্য নাশ করেন, উ-কার অর্থ বিঘ্ন নাশ, রেফ এখানে রোগ নাশ, 'গ' বর্ণের অর্থ পাপ নাশ। তাই দুর্গা শব্দের সবচেয়ে সাধারণ অর্থ এটাই যে- দুর্গা সব প্রকারের দুর্গতি যিনি নাশ করেন। সেই দুর্গতির অর্থে মহিষাসুর বা দুর্গাসুর যিনিই থাকুন না কেন! আসুরিক শক্তিকে পরাস্ত করে ভয় দূর করেই তিনি বঙ্গদেশের দুর্গা।

দুর্গাসপ্তশতী চণ্ডিতে তাই বলা হয়েছে- 'ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোস্তু'তে' অর্থাৎ- হে দেবী! তুমি আমাদের সকল ভয় থেকে পরিত্রাণ করো, তাই তুমি দেবী দুর্গা।                                                                  
 
 
 
 
তথ্যসূত্র- শ্রী শ্রী চণ্ডী, মার্কেন্ডেয় পুরাণ, শব্দকল্পদ্রুম- 'দুর্গা শব্দ', উপনিষদ সংগ্রহ 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
Kharagpur Station: প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
Dhrubajyoti Basu arrested : ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget