এক্সপ্লোর

West Burdwan News: দুর্গাপুরে পুলিশ ও সেনাবাহিনীতে শারীরিক সক্ষমতার পরীক্ষার প্রশিক্ষণ ঘিরে বিতর্ক

West Burdwan News Update: পুলিশ ও সেনাবাহিনীর চাকরির মেডিক্যাল পরীক্ষায় কীভাবে উত্তীর্ণ হতে হবে? আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের (Asansol-Durgapur Commissionerate) উদ্যোগে তারই প্রশিক্ষণ দেওয়া হল।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পুলিশ (Police) ও সেনাবাহিনীতে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কীভাবে নিতে হবে প্রস্তুতি? দুর্গাপুরে (Durgapur) পুলিশের উদ্যোগে দেওয়া প্রশিক্ষণ ঘিরে শুরু হয়েছে তরজা। বিরোধীদের অভিযোগ, পুরভোটের (Municipal Election) আগে বেকারদের বোকা বানাতে চাইছে সরকার। পাল্টা তৃণমূলের জবাব, সবেতেই রাজনীতি দেখে বিরোধীরা।

চলছে শারীরিক মাপজোক। বুঝে নেওয়া হচ্ছে ফিটনেস লেভেল। পুলিশ ও সেনাবাহিনীর চাকরির মেডিক্যাল পরীক্ষায় কীভাবে উত্তীর্ণ হতে হবে? আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের (Asansol-Durgapur Commissionerate) উদ্যোগে তারই প্রশিক্ষণ দেওয়া হল এমএএমসি টাউনশিপের একটি মাঠে। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বলেন, এটা হল স্পেশালি কমিউনিটি পুলিশিং। অল্পবয়সীদের মাপজোক নিয়ে শিক্ষিত করা। মানুষকে সচেতন করতে এটা করা হচ্ছে।

পুলিশের উদ্যোগে এই প্রশিক্ষণ ঘিরে বেধেছে বিতর্ক। ৬ মাস পর শেষ হচ্ছে, তৃণমূল (TMC) পরিচালিত দুর্গাপুর পুরসভার (Durgapur Municipality) মেয়াদ। ভোটের মুখে বিশেষ শিবিরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে বাম-বিজেপি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “দুর্গাপুরের পুরভোটকে সামনে রেখে বেকারদের ধোঁকা, বোকা বানাতে এটা পুলিশকে দিয়ে করাচ্ছে তৃণমূল। এটা মিথ্যা প্রতিশ্রুতি। বোকা বানাতে করছে।’’

পশ্চিম বর্ধমানের (WestBurdwan) সিপিএম (CPM) জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, “পুলিশ যুবক-যুবতীদের ছাতি মাপছে,আগে ওদের ছাতি মাপা উচিত। তৃণমূলের যে ক্যাডারদের সিভিকে ঢুকিয়েছে তা মাপবে নাকি? এটা স্টান্ট, ভাঁওতা। কোনও সার্টিফিকেটে দিয়েছে।’’

এই নিয়ে পাল্টা বিরোধীদের বিরুদ্ধে রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল। দুর্গাপুরের তৃণমূল নেতা দেবব্রত সাঁই বলেন, পুলিশ তাদের নিজস্ব পরিকাঠামোর মাধ্যমে বেকারদের ট্রেনিং দেয় যে পুলিশে আসতে গেলে কী কী করতে হয় এর সঙ্গে রাজনীতির কী সম্পর্ক। ওদের ইস্যু নেই তাই এসব বলছে। যাঁদের জন্য ট্রেনিংয়ের আয়োজন, তাঁরা তরজা নয়, চাইছেন কাজ।

আরও পড়ুন: School Close: রাজ্যজুড়ে আপাতত বন্ধ ৮৯টি স্কুল, সিদ্ধান্ত সরকারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Election 2026 Live Update: এবার এক লপ্তে অপসারিত ১১ DM, ২ DEO, জেলায় নির্বাচন পরিচালনার পুরো দায়িত্বে জেলাশাসকরা
এবার এক লপ্তে অপসারিত ১১ DM, ২ DEO, জেলায় নির্বাচন পরিচালনার পুরো দায়িত্বে জেলাশাসকরা
Dilip Ghosh Remarks: ‘কালীঘাটেও হামলা হতে পারে, ভোটের আগে হবেও’, দিলীপের মন্তব্যে বিতর্ক, কমিশনে নালিশ তৃণমূলের
‘কালীঘাটেও হামলা হতে পারে, ভোটের আগে হবেও’, দিলীপের মন্তব্যে বিতর্ক, কমিশনে নালিশ তৃণমূলের
Weather Updates: শুক্রবার থেকে ফের ঝড় বৃষ্টি? দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? বড় আপডেট আবহাওয়ার
শুক্রবার থেকে ফের ঝড় বৃষ্টি? দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? বড় আপডেট আবহাওয়ার
News Live: সুপ্রিম কোর্টে IPAC মামলার শুনানি শুরু, বাড়তি সময় চাইল রাজ্য সরকার, বিরোধিতা করল ED
সুপ্রিম কোর্টে IPAC মামলার শুনানি শুরু, বাড়তি সময় চাইল রাজ্য সরকার, বিরোধিতা করল ED

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget