এক্সপ্লোর

Durgapur Steel Plant: ধর্মঘটে না, শ্রমিকস্বার্থে দুর্গাপুরে বিক্ষোভ আইএনটিটিইউসি-র

Durgapur Steel Plant: শ্রমিকস্বার্থ সুরক্ষা এখন কার্যত রাজনৈতিক জাঁতাকলে। যারা আন্দোলন সমর্থন করে না, তারা কখনও শ্রমিকস্বার্থের পক্ষে হতে পারে না বলে অভিযোগ সিটুর (CITU)।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ধর্মঘট বিরোধী তারা। কিন্তু শ্রমিকদের দাবিদাওয়ার পক্ষে। এমন দাবি করে এ বার দুর্গাপুর ইস্পাত কারখানার (Durgapur Steel Plant) সামনে বিক্ষোভে শামিল হল তৃণমূলের শ্রমিক সংগঠন ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস (আইএনটিটিইউসি)। কিন্তু তাদের আন্দোলনের পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলল সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিটু)। শ্রমিক সংগঠনের স্বার্থকে সামনে রেখে আইনটিটিইউসি-র বিরুদ্ধে রাজনীতির করার অভিযোগ তাদের। 

অবসরের পর পেনশন, গ্র্যাচুইটি নিয়ে সম্প্রতি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানা (ডিএসপি) কর্তৃপক্ষ। এত দিন বেতন অনুযায়ী যে সমস্ত সুযোগ-সুবিধা আনলিমিটেড ছিল, তা ২০ লক্ষ টাকায় পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। সেই নিয়ে শ্রমিকরা লাগাতার অভিযোগ জানিয়ে এলেও, কর্তৃপক্ষ কানে তুলছেন না বলে অভিযোগ। নতুন বেতনচুক্তিও কার্যকর করা হয়নি বলে অভিযোগ। 

এমন পরিস্থিতিতে শ্রমিকদের দাবি-দাওয়া সামনে রেখে বুধবার ডিএসপি-র মূল ফটকের সামনে বিক্ষোভ দেখায় আইএনটিটিইউসি-র (Indian National Trinamool Trade Union Congress) কর্মী, সমর্থকরা। অবিলম্বে পেনশন, গ্র্যাচুইটি সংক্রান্ত শ্রমিক স্বার্থবিরোধী সমস্ত সার্কুলার প্রত্যাহার করতে হবে বলে দাবি জানান তাঁরা। 
একই সঙ্গে এ দিন আইএনটিটিইউসি-র (INTTUC) সদস্যরা দাবি করেন, কেন্দ্রীয় সরকার এই ইস্পাত কারখানা নিয়েও বিলগ্নীকরণের পথে হাঁটছে। এতে শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তৃণমূল কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে। সংসদে তা পরিষ্কার ভাবে জানিয়েওছেন দলের সাংসদরা।  এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে কেন্দ্রকে। 

আরও পড়ুন: দ্বিতীয় ডোজে নেওয়ায় অনীহা, ক্যানিংয়ে শুরু হল ‘দুয়ারে টিকা’ পরিষেবা

তবে তৃণমূলের বিক্ষোভের ঢের আগেই বৃহস্পতিবার ডিএসপি-তে ধর্মঘট ডেকেছে সিটু (Centre of Indian Trade Unions)। রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের (RSS) শ্রমিক সংগঠন ভারতীয় মজুর সঙ্ঘের (Bharatiya Mazdoor Sangh) জেলা নেতৃত্ব অবশ্য এর বিরোধিতা করেছেন। তাঁদের দাবি, শ্রমিকদের স্বার্থে আন্দোলন হতেই পারে। কিন্তু তা কখনও ফটক আটকে বা ধর্মঘট করে হওয়া উচিত নয়। শ্রমিকদেরই নিজেদের ভালটা বুঝে নিতে দেওয়া হোক। 

আন্দোলনের বিরোধিতা না করলেও, ধর্মঘট বিরোধী আইএনটিটিইউসি-ও। তাতেই শ্রমিকস্বার্থ সুরক্ষা এখন কার্যত রাজনৈতিক জাঁতাকলে। যারা আন্দোলন সমর্থন করে না, তারা কখনও শ্রমিকস্বার্থের পক্ষে হতে পারে না বলে অভিযোগ সিটুর (CITU)। এই রাজনৈতিক তরজার মধ্যে ডিএসপি কর্তৃপক্ষ শ্রমিক সংগঠনগুলির সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget