এক্সপ্লোর

Durgapur Molestation Case : অভিযুক্তদের কেউ হাসপাতালেরই প্রাক্তন নিরাপত্তারক্ষী, কেউ অ্যাটেনডেন্ট! দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ধৃতদের চিনে নিন!

ধৃতদের মধ্যে একজন ওই হাসপাতালেরই প্রাক্তন নিরাপত্তারক্ষী। আরেকজন একটি হাসপাতালের অস্থায়ী কর্মী। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দুর্গাপুরের IQ সিটি মেডিক্যাল কলেজে ওড়িশা থেকে পড়তে আসা, ডাক্তারি পড়ুয়াকে ক্যাম্পাসের কাছেই গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য। গণধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা সকলেই IQ সিটি মেডিক্যাল কলেজ লাগোয়া গ্রামের বাসিন্দা। ধৃতদের মধ্যে একজন ওই হাসপাতালেরই প্রাক্তন নিরাপত্তারক্ষী। আরেকজন একটি হাসপাতালের অস্থায়ী কর্মী। 

কারা গ্রেফতার ? কী পরিচয় ? 

রবিবার গ্রেফতার করা হয় শেখ রেয়াজউদ্দিন, অপু বাউড়ি, ফিরদৌস শেখকে। সোমবার শেখ নাসিরউদ্দিন ও সফিক শেখকে গ্রেফতার করে পুলিশ।

রেয়াজউদ্দিন

রবিবার যে ৩জনকে গ্রেফতার করেছিল পুলিশ, তাদের মধ্যে ৩১ বছরের শেখ রেয়াজউদ্দিনের, বাড়ি IQ সিটি মেডিক্যাল কলেজের পাশেই দুর্গাপুর B জোনের বিজড়া ডাঙাপাড়ায়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বছর কয়েক আগে এই মেডিক্যাল কলেজ হাসপাতালেই নিরাপত্তারক্ষীর কাজ করত রেয়াজউদ্দিন। তার বউদির কথায়, 'পুলিশ এসে দেওরকে ধরে নিয়ে যায়...ও নিজের ইচ্ছেয় কাজ ছেড়েছিল...এখন কিছু করে না...এদিক-ওদিক ঘুরে বেড়ায়' 

ফিরদৌস শেখ   

২৩ বছরের ধৃত ফিরদৌস শেখ। দুর্গাপুরের মিশন হাসপাতালে জেনারেল ডিউটি অ্যাটেনডেন্টের কাজ করত। ঘটনার দিনও মর্নিং শিফটে কাজ করে। তার কাছ থেকেই নির্যাতিতার মোবাইল ফোন উদ্ধার হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এজেন্সির মাধ্যমে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। এ ব্যাপারে তারা কিছু জানে না। 

অপু বাউড়ি

আরেক ধৃত, ২১ বছরের অপু বাউড়ি বিজড়া ডাঙাপাড়ারই বাসিন্দা। পরিবারের দাবি, অপু দিনমজুরের কাজ করে। যদিও তার স্ত্রী মামণি বাউড়ির দাবি, একসঙ্গে ঘুমিয়েছিল, ফাঁসানো হয়েছে। তাকে।   

শেখ নাসিরউদ্দিন

সোমবার আরও যে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের মধ্যে রয়েছে ২৩ বছরের শেখ নাসিরউদ্দিন। স্থানীয় সূত্রে দাবি, সে দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী।  প্রতিবেশীদের দাবি, ধৃত নাসিরউদ্দিনের বাবা তৃণমূল করেন। 

সফিক শেখ

সোমবার আরও যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, সে হল ৩০ বছরের সফিক শেখ। সোমবার ধৃত ২জনকে আদালতে তোলা হলে বিচারক ৯ দিন পুলিশ হেফাজকের নির্দেশ দেন। 

রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্য়মন্ত্রী বলেন, রাত সাড়ে ১২টায় কীভাবে বাইরে বেরোল? সোমবার, নির্যাতিতার বাবা বলেন, তাঁর কাছে শুক্রবার রাত সাড়ে ৯টার সময় ফোন আসে, যে তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়েছে।               

 

 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget