এক্সপ্লোর

TMC Leader Dead: হাতে লেগে ভাত, পাশে ঢাকা দেওয়া খাবার, সিঁড়ির তলা থেকে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার দুর্গাপুরে

Durgapur TMC Leader Death: জানা গিয়েছে, মৃতের নাম নিখিল নায়েক। বয়স হয়েছিল ৬০ বছর। এর আগে তৃণমূলের জেলা সহ-সভাপতি পদে ছিলেন তিনি।

মনোজ বন্দ্য়োপাধ্য়ায়, পশ্চিম বর্ধমান : দুর্গাপুরে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত দুর্গাপুরের তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি নিখিল নায়েক। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁকে। পাশপাশি, দলের নেতার মৃত্য়ুতে খুনের অভিযোগ তুলেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কও। 

যে ভাইরাল ছবি প্রকাশ্যে এসেছে তা দেখে মনে হবে খালি গায়ে পিছন ফিরে পা মুড়ে বসে রয়েছেন তিনি। ভাল করে দেখলে বোধা যাবে, গলায় বাঁধা রয়েছে নাইলনের দড়ি। সেই দড়ি বাঁধা রয়েছে বেশ কিছুটা ওপরে সিঁড়ির রেলিং-এ। শনিবার দুর্গাপুরের কমলপুরে এভাবেই উদ্ধার হল তৃণমূল নেতার দেহ। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁকে। মৃতের ভাইপো অনুপম নায়েকও খুনের অভিযোগই জানিয়েছেন। পরিবারের লোক থেকে স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় নেতৃত্বের তরফেও বারবার খুনের অভিযোগই তোলা হয়েছে। সকলেই প্রশ্ন তুলছেন খেতে বসে তো কেউ আত্মহত্যা করবে না? আর বসে থাকা অবস্থায় কীভাবেই বা গলায় থাকবে দড়ি? তবে কে বা কারা এই ঘটনার পিছনে জড়িত তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তে পাঠানো হয়ছে দেহ। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে অনুমান পুলিশের। 

জানা গিয়েছে, মৃতের নাম নিখিল নায়েক। বয়স হয়েছিল ৬০ বছর। এর আগে তৃণমূলের জেলা সহ-সভাপতি পদে ছিলেন তিনি। পরিবারের দাবি, তাঁদের বসত বাড়ির কাছে আরও একটি বাড়ি রয়েছে। প্রতিদিনের মতো এদিন সকালেও সেই বাড়িতে যান তিনি। দুপুরে খেতেন এই বাড়িতেই। সেখানকার বাগানের কর্মীর দাবি, দুপুরে খেতে যাওয়ার আগে পর্যন্ত ওই ব্যক্তিকে সুস্থই দেখেছেন। ফিরে এসে বাড়িতে ঢুকেই দেখেন, এভাবে পড়ে রয়েছেন তিনি। পুলিশ সূত্রে দবি, দেহ উদ্ধারের সময়ে হাতে ভাত লেগেছিল মৃত তৃণমূল নেতার। পাশে ঢাকা দিয়ে রাখা ছিল খাবার। শনিবার ঘটনাস্থলে আসেন রাজ্য়ের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিকে দলের নেতার মৃত্য়ুর ঘটনার খুনের অভিযোগ তুলেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

পুলিশ সূত্রে দাবি, ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্য়ুর আসল কারণ। কিন্তু ভাত খেতে খেতে কীভাবে মৃত্যু হল ওই বৃদ্ধের? আত্মহত্য়া না কি খুন? আত্মহত্যা হলে, মাটিতে বসে থাকা অবস্থায় কীভাবে গলায় দড়ি দিলেন? খুন হলে কেন খুন? খুনিই বা কে? উত্তর এখনও অজানা। জোরকদমে তদন্ত করছে পুলিশ। 

সেরা শিরোনাম

SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget