এক্সপ্লোর

Durgapur: বিজেপি করাই কি অপরাধ, ভ্যাকসিনের লাইনে ঠাঁই হল না মহিলার, নিশানায় তৃণমূল কাউন্সিলর

Durgapur: ভ্যাকসিন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আমরা-ওরার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার দুর্গাপুরের এক বিজেপি কর্মীকে ভ্যাকসিনের লাইন থেকে বের করে দেওয়া হল।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান): বিজেপি করায় মহিলাকে, ভ্যাকসিনের লাইন থেকে বের করা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। মহিলার পরিবারের দাবি, অপমানে আত্মহত্যার চেষ্টা করেন বিজেপি কর্মী। দুর্গাপুরের এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর।

ভ্যাকসিন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আমরা-ওরার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার দুর্গাপুরের এক বিজেপি কর্মীকে ভ্যাকসিনের লাইন থেকে, ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।

পরিবারের দাবি, অপমানিত হয়ে শুক্রবার দুর্গাপুর ব্যারাজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই বিজেপি কর্মী ঝর্ণা দাস। আশঙ্কাজনক তাঁকে, একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে পুলিশ।  সোমবার আহতের সঙ্গে দেখা করে, তৃণমূলকে নিশানা করেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘অপমানিত হয়ে সুইসাইড করতে গেছেন, তার অপরাধ বিজেপি করেন।’

আহত বিজেপি কর্মী ঝর্ণা দাসের স্বামী বলেন, ‘আমরা বিজেপি করি, তার জন্য এত আক্রোশ, তার জন্য ভ্যাকসিন নিতে দেয়নি।’

এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে পাল্টা ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এদিন, কোকওভেন থানার সামনে চলে বিক্ষোভ। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর।

দুর্গাপুর, ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কা পাঁজা বলেন, ‘সবার হাতে হাতে মোবাইল সবাই তো ফটো তুলবে, আমাকে তো আটকানোর চেষ্টা করবে, কারও কোনও প্রতিক্রিয়া ছিল না কেন, আমি কি মিস্টার ইন্ডিয়া যে অদৃশ্যভাবে করে দেব, এলাকাবাসী আমার সঙ্গে আছে।’ বিজেপি কর্মীকে হেনস্থার অভিযোগে, কোকওভেন থানায় তৃণমূল কাউন্সিলর-সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

গতকালই দক্ষিণ ২৪ পরগনায় পোশাক ফতোয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ভ্যাকসিনেশন ক্যাম্পেও । তৃণমূল পরিচালিত রাজপুর-সোনারপুর অফিসেই তৈরি হয়েছে টিকাকরণ কেন্দ্র। নির্দেশিকায় লেখা অফিস চত্বরে হাফ প্যান্ট পরে ঢোকা নিষেধ। শুক্রবার মাকে নিয়ে টিকা দিতে যান সোনারপুরের বাসিন্দা এক যুবক। অভিযোগ, হাফপ্যান্ট পরে থাকায় তাকে ফিরিয়ে দেওয়া হয় । কারণ জিজ্ঞাসা করায়, কটুক্তিও করা হয়  তাকে। আর এনিয়েই তৈরি হয়েছে রাজনৈতিক তরজা । 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: নিউ আলিপুরে অভিষেকের PA-র বাড়িতে পুলিশ, বিরাট সংখ্যক পুলিশ এলাকায়
নিউ আলিপুরে অভিষেকের PA-র বাড়িতে পুলিশ, বিরাট সংখ্যক পুলিশ এলাকায়
Suvendu Adhikari on DA:
"আমরা পুজোর আগেই আগাম...", DA নিয়ে বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী, কত মহার্ঘ্য ভাতা দেবে সরকার, বলে দিলেন সেটাও
West Midnapore: নদী ভাঙনে জেরবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, তলিয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের
নদী ভাঙনে জেরবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, তলিয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের
Mandarmani Hotels: মন্দারমণিতে ধুন্ধুমারকাণ্ড, হোটেলের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, পর্যটকদের মারধর
মন্দারমণিতে ধুন্ধুমারকাণ্ড, হোটেলের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, পর্যটকদের মারধর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget