এক্সপ্লোর

TMC Leader Arrest : লোহা পাচারের অভিযোগ ! মুখ্যমন্ত্রীর হুঁশয়ারির পরই গ্রেফতার তৃণমূলের দুই বড় নেতা

Durgapur News : 'কেউ কেউ ভাবে একে ধরি ওকে ধরি। মাথায় রেখো কেউ বাঁচাবে না, আমি তো অন্তত বাঁচাব না।'  হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

মনোজ  বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর :  কলকাতায় তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার পর বারবার অবৈধ নির্মাণকারীদের সঙ্গে তৃণমূলের একাংশের অভিযোগ উঠেছে। খোদ তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র পুলিশের হাত-পা বেধে দেওয়া নিয়ে তৃণমূলেরই একাংশের দিকে আঙুল তোলেন। অন্যদিকে কলকাতা থেকে জেলা, দিকে দিকে যখন তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে কাটমানি-তোলাবাজির অভিযোগ উঠছে, বিরোধীরা যখন এ নিয়ে ভীষণ ভাবে সরব, তখন তা নিয়ে কিছু না বললেও উল্টে নিচুতলার পুলিশ কর্মী ও সরকারি কর্মচারীদের একাংশকেই কার্যত কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, 'আমার টাকার দরকার নেই। আমার দলের জন্য টাকার দরকার হলে প্রয়োজনে আমি মানুষের কাছে আঁচল পেতে টাকা নেব। কেউ কেউ ভাবে একে ধরি ওকে ধরি। মাথায় রেখো কেউ বাঁচাবে না, আমি তো অন্তত বাঁচাব না।' 

আর এরপরই জেলায় জেলায় শুরু হল অ্যাকশন। সকালে  সাসপেন্ড হলেন আসানসোলের বারাবনি থানার OC মনোরঞ্জন মণ্ডল। আর তারপরই শাসকদলের স্থানীয়স্তরের দুই হেভিওয়েট নেতাকে গ্রেফতার করল পুলিশ। এর মধ্যে একজন আবার প্রাক্তন কাউন্সিলর। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির শুক্রবার পরই লোহা পাচারের অভিযোগে তৃণমূলের ২ নেতাকে গ্রেফতার করা হল। লোহা পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূলের ব্লক সহ সভাপতি। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকেও গ্রেফতার করে পুলিশ । এঁরা হলেন, দুর্গাপুর ৩ নম্বর ব্লক সহ সভাপতি রিন্টু পাঁজা ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী । 

সূত্রের দাবি, বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের কোকওভেন থানায় ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কা পাঁজার স্বামী এবং তৃণমূলের ব্লক সহ সভাপতি রিনটু পাঁজাকে ডেকে পাঠানো হয়।  প্রায় একইসময় ডাকা হয় আরেক তৃণমূল প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দীকে।  পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্যে রাতে দু'জনকেই গ্রেফতার করে পুলিশ। শুক্রবার  দুজনকেই দুর্গাপুর আদালতে তোলা হয়। পুলিশ তাঁদের হেফাজতে চেয়ে আবেদন জানায়। দুই শাসকদলের নেতার গ্রেফতারিতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।    

আরও পড়ুন : শীতের মুখে ফের সাইক্লোনে উথালপাথাল বাংলা? কোন পথে এগোতে পারে ঘূর্ণিঝড় ? 

যদিও এই তৎপরতাকে মুখ্যমন্ত্রীর ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বলেই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'আগামী বছরে ভোটের আগে ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করছেন' মত শুভেন্দুর। তিনি বলেন, 'নিজে দুর্নীতি করছেন, দুর্নীতি করাচ্ছেন, দুর্নীতিবাজদের সুরক্ষা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সাইকেল নিয়েও দুর্নীতি হয়েছে, সব তথ্য রয়েছে। 'এমন কোনও জায়গা নেই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে দুর্নীতি হয়নি'  

অন্যদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরই হুমকির সুর শোনা গিয়েছে কুণাল ঘোষের গলায়। পুলিশের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, '২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০ আসন নিয়ে ক্ষমতায় আসবেন। ব্যাগ গুছিয়ে রাখুন, সুন্দরবন বা কোচবিহারে পাঠাব। সুন্দরবনের বাঘ পাহারা দিতে প্রস্তুত থাকুন' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget