এক্সপ্লোর

Duttapukur Incident: 'শকুনের রাজনীতি..', দত্তপুকুরকাণ্ডে রাজ্যপালকে পাল্টা কুণাল

Kunal Attacks Governor: এই প্রথমবার নয়, রাজ্যপালকে এর আগেও একাধিকবার তোপ দেগেছেন কুণাল, কী বললেন এবার তিনি ?

উত্তর ২৪ পরগনা: দত্তপুকুরকাণ্ডে রাজ্যপালকে পাল্টা আক্রমণ করলেন এবার কুণাল ঘোষ। মূলত এগরা, বজবজের ঘটনার পরও কেন শিক্ষা নেয়নি প্রশাসন? কেন এখনও রাজ্যে রমরমিয়ে চলছে অবৈধ বাজি কারবার? কেন থামছে না মৃত্যুমিছিল? রবিবার দত্তপুকুরের ভয়াবহ বিস্ফোরণের পর, যখন এই প্রশ্নগুলি ফের বিস্ফোরিত হল, তখনই এদিন ঘটনাস্থলে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর দাবি, 'এই ঘটনা নিছক দুর্ঘটনা নয়।' এরপরেই 'শকুনের রাজনীতি করছেন', রাজ্যপালকে পাল্টা আক্রমণ করলেন কুণাল ঘোষ। 

এভাবে আক্রমণ প্রথমবার নয়, রাজ্যপালকে এর আগেও একাধিকবার তোপ দেগেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মূলত পঞ্চায়েত ভোটের ইস্যুতে, জুনের শুরুতে কুণাল ঘোষ বলেছিলেন, 'রাজ্যপাল সম্পূর্ণভাবে রাজধর্ম পালন থেকে বিচ্যুত হয়েছেন। তিনি বিজেপির দলদাসে পরিণত হয়েছেন।' অগাস্টের শুরুতেও শাসকশিবিরের শীর্ষ নের্তৃত্বের তরফে বাক্যবাণ এসেছে রাজ্যপালের দিকেই। রাজভবন থেকে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।  রাজ্যপাল সিভি আনন্দ বোস বিজেপি-র (BJP) 'দালালি' করছেন বলে দাবি করেছিলেন কুণাল ঘোষ।

তবে 'শকুনের রাজনীতি..' বলে সিগনেচার টোনে এর আগেও খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। প্রেক্ষাপট আলাদা হলেও, এই কথা বিরোধীদের তোপ দাগতে গিয়ে, আরও একাধিকবার ভিন্ন বিষয়েও এই কথা বলতে শোনা গিয়েছে কুণালকে।মোমিনপুরকাণ্ডেও গতবছর তাঁকে বলতে শোনা গিয়েছিল 'মানসিকভাবে হতাশাগ্রস্থ বিজেপি, শকুনের রাজনীতি করছে।'

অপরদিকে, ঘটনাস্থলে গিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীও। একই সঙ্গে এই বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবি তুলেছে কংগ্রেস ও বিজেপি। কংগ্রেস নেতা  কৌস্তভ বাগচী বলেন, শুধু বাজি, ফুলঝুড়ি, রংমশলার জন্য এই সেটআপ লাগে না। এত মেশিং, ওখানে কেমিক্যাল ল্যাব রয়েছে। এখানে ক্রুড বম্ব, যেটাকে পেটো বলে জানি, সেটা থেকে শুরু করে RDX তৈরি হয় কি না সন্দেহ হচ্ছে এলাকাবাসীর। NIA তদন্ত ছাড়া এর সত্যতা জানা সম্ভব নয়। এদিন ঘটনাস্থলে গিয়েছিল বিজেপির প্রতিনিধি দলও।

আরও পড়ুন, দত্তপুকুরকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৯, পানা পুকুর থেকে মিলল মুণ্ডহীন দেহ

সূত্রের খবর, তারা রিপোর্ট দেওয়ার পর, NIA তদন্তের দাবি জানিয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন,'এই বিস্ফোরণের তীব্রতা। কোন শব্দবাজি তৈরিতে স্টোনচিপ লাগে? লুকিয়ে বোমা তৈরি হত। এটা পুলিশ দিয়ে তদন্ত করালে হবে না। NIA দিয়ে তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget