এক্সপ্লোর

Duttapukur Incident : দত্তপুকুরকাণ্ডে মিলল মুণ্ডহীন দেহ, মৃতের সংখ্যা বেড়ে ৯

Duttapukur Death Toll Rises: দত্তপুকুরকাণ্ডে ফের বাড়ল মৃতের সংখ্যা। এবার ওই বিস্ফোরণস্থলের থেকে কিছুটা দূরে পানা পুকুরের ভিতর থেকে মিলেছে মুণ্ডহীন দেহ।

উত্তর ২৪ পরগনা: দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে (Duttapukur Incident) মৃতের সংখ্যা বেড়ে হল ৯। বেআইনি বাজি কারবারি কেরামত আলির পর এবার মৃত্যু হল তার আরেক অংশীদার সামশুল আলির। গতকাল এই সামশুল আলির বাড়িতেই বিস্ফোরণ হয়। দত্তপুকুরে বিস্ফোরণস্থল থেকে মিলেছে আরও একটি দেহ। বিস্ফোরণস্থলের থেকে কিছুটা দূরে পানা পুকুরের ভিতর থেকে মিলেছে মুণ্ডহীন দেহ। জলের ভিতর একটি পা বেরিয়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে মৃতদেহের মাথাটি উদ্ধার হয়েছে আরও প্রায় ৫০ মিটার দূরে।

ভয়াবহ বিস্ফোরণের তীব্রতায় নিমেশের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছে, আস্ত দালান বাড়ি। ২০০ মিটার দূরে মিলেছে দেহাংশ। অনেকে বলছেন, বিস্ফোরণের শব্দ শোনা গেছে ১০ কিলোমিটার দূর থেকেও। শুধু মজুত বাজি বিস্ফোরণে কি এই তীব্রতা থাকা সম্ভব? তাহলে কি বাজির আড়ালে আরও শক্তিশালী কিছু তৈরি হত?

উল্লেখ্য ১৬ মে এগরায় বিস্ফোরণের কাণ্ডের পর ফের ২৭ অগাস্ট ভয়াবহ বিস্ফোরণে কাঁপল দত্তপুকুর। এগরার পর একই প্রশ্ন উঠল দত্তপুকুরেও। মোচপোলের যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেই বাড়ির ৫০ মিটার পিছনে রয়েছে ২টি পুকুর ঘেরা বাঁশবাগান। সেখানেই ৭টি ঝুপড়ি রয়েছে। যেখানে আদতে বাজি তৈরি করা হত। সেই গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছিল এবিপি।

স্থানীয় সূত্রে দাবি, ঘটনার দিন সকালেও এখানে জোরকদমে কাজ চলছিল। বিস্ফোরণ হতেই, পালিয়ে যান এখানকার কর্মীরা। শুধু বাজির সরঞ্জাম বা অর্ধেক তৈরি হওয়া বাজি নয়।আশ্চর্যজনকভাবে এই সমস্ত ঝুপড়িতে মজুত রয়েছে স্টোনচিপও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাজি বানাতে স্টোনচিপ কেন?এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, এগুলি বোমের মশলা দিয়ে আলুবাজি তৈরি হয়। এই দশটা যদি একসঙ্গে বাঁধা যায়, একটা বোমা তৈরি হয়ে যায়।

আরও পড়ুন, বাজির আড়ালে কি আদতে বোমা তৈরি হত দত্তপুকুরে? NIA-তদন্তের দাবি Congress ও BJP-র

মহেশতলা, এগরা, বজবজের পর এবার দত্তপুকুর। শেষ অবধি পাওয়া খবরে, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণকাণ্ডে এখনও অবধি ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল দত্তপুকুরের মোচপোল এলাকা। জগন্নাথপুর-নারায়ণপুর রাস্তার পাশে পাশাপাশি বেশ কয়েকটি একতলা-দোতলা পাকা বাড়ি। তারই মধ্যে একটি একতলা বাড়িতে চলত বেআইনি বাজির কারখানা। হঠাৎ তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। উড়ে যায় একতলা বাড়িটি। ক্ষতিগ্রস্ত হয় রাস্তার ২ পাশের বেশ কয়েকটি বাড়ি। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে বেশ কয়েক কিলোমিটার দূরের জেলা শহর বারাসতও। 

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget