এক্সপ্লোর

Duttapukur Incident: দত্তপুকুর কাণ্ডের জের! সাসপেন্ড নীলগঞ্জ ফাঁড়ির ওসি

North 24 Parganas: প্রথমে তাঁকে ক্লোজ করা হয়, তারপরে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

সমীরণ পাল, দত্তপুকুর, উত্তর ২৪ পরগনা: নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরা সাসপেন্ড। ক্লোজ করে নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে সাসপেন্ড। বেআইনি বাজি কারখানা নিয়ে নির্দেশ অমান্য করায় শাস্তি, খবর সূত্রের। দত্তপুকুর (Duttapukur) থানার নীলগঞ্জ ফাঁড়ির নতুন ওসি সঞ্জয় বিশ্বাস। সাসপেন্ড করা হয়েছে দত্তপুকুর থানার আইসি-কেও।

প্রথমে তাঁকে ক্লোজ করা হয়, তারপরে তাঁকে সাসপেন্ড (Police Suspend) করা হয়েছে। নীলগঞ্জ এলাকায় বহু বাজি তৈরির কারখানা রয়েছে। এখানে বহু মানুষের রুটিরুজি বাজি তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে। এই এলাকাতেই বেআইনি বাজি তৈরির কারখানা চলার অভিযোগ উঠেছে বারবার। কোথাও বাজি তৈরির আড়ালে বিস্ফোরক তৈরির কাজও চলছিল বলে অভিযোগ। এই এলাকায় কড়া নজরদারির জন্য নির্দেশ দেওয়া হয়েছিল জেলা পুলিশের তরফে। কোথাও বেআইনি বাজি বা বোমা তৈরি করা হচ্ছে কিনা তা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, ওই ওসি সেই নির্দেশ ঠিকমতো পালন করেননি। সেই কারণেই তাঁকে ক্লোজ করে সাসপেন্ড করা হয়। 

এদিনই টিএমসিপির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, 'বিভিন্ন জেলার থানায় থানায় পুলিশরা কী করছেন, সব নজরে আছে। আমরা নজরে রাখছি কে কী করছেন না করছেন।' দত্তপুকুরকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে এইভাবেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৯। বেআইনি বাজি কারবারি কেরামত আলির পর এবার মৃত্যু হল তার আরেক অংশীদার সামসুল আলি ওরফে খুদের। গতকাল এই খুদের বাড়িতেই বিস্ফোরণ হয়। তার বাড়িতেই বাজি ও বাজির মশলা মজুত করা হত। বিস্ফোরণে ঝলসে যায় সামসুলও। গতকাল রাতে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বাজি কারবারি কেরামত আলি ও তার ছেলে রবিউলেরও মৃত্যু হয় বিস্ফোরণে। আজ সকালে বিস্ফোরণস্থলের অদূরেই মেলে একটি মুণ্ডহীন দেহ। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে দেহাংশ। ফলে দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। 

নীলগঞ্জ থেকেই বেআইনি বাজি কারবারের অন্যতম মালিক গ্রেফতার। একের পর এক ড্রাম ভর্তি রাসায়নিক! ইটের ভাটায় কীসের গবেষণাগার? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বিস্ফোরণস্থলে এনআইএ। সূত্রের খবর,  বাজির মশলার সঙ্গে মজুত ছিল প্রচুর অ্যামেনিয়াম নাইট্রেট।

এদিনও উত্তপ্ত গোটা এলাকা। ওই বিস্ফোরণের ঘটনার পরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। বারবার পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। এদিনও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পেঁয়াজ-আলুর গুদামে বস্তা বস্তা বাজি জমিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন:  ক্ষুদ্র শিল্পে ১০ লক্ষ চাকরি! নিয়োগ নিয়ে বড় আশ্বাস মমতার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget