এক্সপ্লোর

Duttapukur Incident: দত্তপুকুরকাণ্ডের আঁচ পড়তে চলেছে বিধানসভায়, আজ ঘটনাস্থলে যাচ্ছেন শুভেন্দু

Suvendu on Duttapukur Incident: দত্তপুকুরকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করে বিক্ষোভ দেখানোর ভাবনা ভারতীয় জনতা পার্টির।

উত্তর ২৪ পরগনা: দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডের (Duttapukur Incident) আঁচ পড়তে চলেছে বিধানসভায় (Vidhan Sabha)। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিক্ষোভ দেখানোর ভাবনা বিজেপির। এই নিয়ে বিজেপি মুলতুবি প্রস্তাবও আনতে পারে বিধানসভায়। দত্তপুকুরকাণ্ডের পর আজ এলাকায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী। (Suvendu Adhikari) বিরোধী দলনেতার সঙ্গে থাকছেন একাধিক বিজেপি (BJP) বিধায়ক। থাকছেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রও।

উল্লেখ্য, দত্তপুকুরকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিশানা করে বলেন, 'এ ধরনের একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য চললে তার পরিণতি যা হওয়ার তা-ই হচ্ছে।' ভয়াবহ বিস্ফোরণের তীব্রতায় নিমেশের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছে, আস্ত দালান বাড়ি। ২০০ মিটার দূরে মিলেছে দেহাংশ। অনেকে বলছেন, বিস্ফোরণের শব্দ শোনা গেছে ১০ কিলোমিটার দূর থেকেও।

শুধু মজুত বাজি বিস্ফোরণে কি এই তীব্রতা থাকা সম্ভব? তাহলে কি বাজির আড়ালে আরও শক্তিশালী কিছু তৈরি হত?  উল্লেখ্য ১৬ মে এগরায় বিস্ফোরণের কাণ্ডের পর ফের ২৭ অগাস্ট ভয়াবহ বিস্ফোরণে কাঁপল দত্তপুকুর। এগরার পর একই প্রশ্ন উঠল দত্তপুকুরেও। মোচপোলের যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেই বাড়ির ৫০ মিটার পিছনে রয়েছে ২টি পুকুর ঘেরা বাঁশবাগান। সেখানেই ৭টি ঝুপড়ি রয়েছে। যেখানে আদতে বাজি তৈরি করা হত। সেই গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছিল এবিপি।

শুভেন্দু আরও বলেন, 'মুখ্যমন্ত্রী বড় বড় লেকচার মেরেছিলেন, মুখ্যসচিবের নেতৃত্বে দল তৈরি হয়েছে, বেআইনি বাজি কারখানা সরিয়ে দেওয়া হয়েছে। গোটা রাজ্যটাই বেআইনি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিপস অ্যান্ড বাউন্ডসের চোরদের বাঁচানোর কাজে ব্যস্ত। পুলিশকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করতে ব্যস্ত। মুখ্যমন্ত্রীর এসব বিষয়ে নজর নেই। তাঁর নজর কী করে চোরদের বাঁচানো যায়। তাঁর পরিবারের যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁদের কী করে বাঁচানো যায়। এটাই তাঁর মূল উদ্দেশ্য। স্বাভাবিকভাবেই এ ধরনের একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য চললে তার পরিণতি যা হওয়ার তা-ই হচ্ছে।'

আরও পড়ুন, বাজির আড়ালে কি আদতে বোমা তৈরি হত দত্তপুকুরে? NIA-তদন্তের দাবি Congress ও BJP-র

মহেশতলা, এগরা, বজবজের পর এবার দত্তপুকুর। শেষ অবধি পাওয়া খবরে, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণকাণ্ডে এখনও অবধি ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল দত্তপুকুরের মোচপোল এলাকা। জগন্নাথপুর-নারায়ণপুর রাস্তার পাশে পাশাপাশি বেশ কয়েকটি একতলা-দোতলা পাকা বাড়ি। তারই মধ্যে একটি একতলা বাড়িতে চলত বেআইনি বাজির কারখানা। হঠাৎ তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। উড়ে যায় একতলা বাড়িটি। ক্ষতিগ্রস্ত হয় রাস্তার ২ পাশের বেশ কয়েকটি বাড়ি। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে বেশ কয়েক কিলোমিটার দূরের জেলা শহর বারাসতও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget