এক্সপ্লোর

Duttapukur Incident: বাজির আড়ালে কি আদতে বোমা তৈরি হত দত্তপুকুরে? NIA-তদন্তের দাবি Congress ও BJP-র

BJP on Duttapukur Incident: একযোগে NIA-তদন্তের দাবি তুলেছে কংগ্রেস ও বিজেপি। কী বলছে শাসকদল ?

সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস এবং সৌমিত্র রায়, উত্তর ২৪ পরগনা: বাজির আড়ালে কি আদতে বোমা তৈরি হত দত্তপুকুরে? বিস্ফোরণ স্থলের অদূরে বাজি কারখানায় মজুত স্টোনচিপ দেখে, তেমনই চাঞ্চল্যকর দাবি করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। একযোগে NIA-তদন্তের দাবি তুলেছে কংগ্রেস ও বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠালেন সুকান্ত মজুমদার। যদিও NIA তদন্তে নারাজ তৃণমূল।

বাজির আড়ালে কি আদতে বোমা তৈরি হত দত্তপুকুরে?

ভয়াবহ বিস্ফোরণের তীব্রতায় নিমেশের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছে, আস্ত দালান বাড়ি। ২০০ মিটার দূরে মিলেছে দেহাংশ। অনেকে বলছেন, বিস্ফোরণের শব্দ শোনা গেছে ১০ কিলোমিটার দূর থেকেও। শুধু মজুত বাজি বিস্ফোরণে কি এই তীব্রতা থাকা সম্ভব? তাহলে কি বাজির আড়ালে আরও শক্তিশালী কিছু তৈরি হত?

এগরার পর একই প্রশ্ন উঠল দত্তপুকুরেও
 
উল্লেখ্য ১৬ মে এগরায় বিস্ফোরণের কাণ্ডের পর ফের ২৭ অগাস্ট ভয়াবহ বিস্ফোরণে কাঁপল দত্তপুকুর। এগরার পর একই প্রশ্ন উঠল দত্তপুকুরেও।
 মোচপোলের যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেই বাড়ির ৫০ মিটার পিছনে রয়েছে ২টি পুকুর ঘেরা বাঁশবাগান। সেখানেই ৭টি ঝুপড়ি রয়েছে। যেখানে আদতে বাজি তৈরি করা হত। সেই গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছিল এবিপি।

কী বলছেন স্থানীয় বাসিন্দা ?

স্থানীয় সূত্রে দাবি, ঘটনার দিন সকালেও এখানে জোরকদমে কাজ চলছিল। বিস্ফোরণ হতেই, পালিয়ে যান এখানকার কর্মীরা। শুধু বাজির সরঞ্জাম বা অর্ধেক তৈরি হওয়া বাজি নয়।আশ্চর্যজনকভাবে এই সমস্ত ঝুপড়িতে মজুত রয়েছে স্টোনচিপও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাজি বানাতে স্টোনচিপ কেন?এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, এগুলি বোমের মশলা দিয়ে আলুবাজি তৈরি হয়। এই দশটা যদি একসঙ্গে বাঁধা যায়, একটা বোমা তৈরি হয়ে যায়।

NIA-তদন্তের দাবি Congress-র

ঘটনাস্থলে গিয়ে একই আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীও। একই সঙ্গে এই বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবি তুলেছে কংগ্রেস ও বিজেপি। কংগ্রেস নেতা  কৌস্তভ বাগচী বলেন, শুধু বাজি, ফুলঝুড়ি, রংমশলার জন্য এই সেটআপ লাগে না। এত মেশিং, ওখানে কেমিক্যাল ল্যাব রয়েছে। এখানে ক্রুড বম্ব, যেটাকে পেটো বলে জানি, সেটা থেকে শুরু করে RDX তৈরি হয় কি না সন্দেহ হচ্ছে এলাকাবাসীর। NIA তদন্ত ছাড়া এর সত্যতা জানা সম্ভব নয়। এদিন ঘটনাস্থলে গিয়েছিল বিজেপির প্রতিনিধি দলও।

'NIA দিয়ে তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে' 

সূত্রের খবর, তারা রিপোর্ট দেওয়ার পর, NIA তদন্তের দাবি জানিয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন,'এই বিস্ফোরণের তীব্রতা। কোন শব্দবাজি তৈরিতে স্টোনচিপ লাগে? লুকিয়ে বোমা তৈরি হত। এটা পুলিশ দিয়ে তদন্ত করালে হবে না। NIA দিয়ে তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।' 

আরও পড়ুন, ৯৮ পয়সা কমে পেট্রোলের দরে স্বস্তি দেশের এই শহরে, কী দাম কলকাতায় ?

কী বলছে শাসক দল ?

 তবে এগরার বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবিকে সম্মতি জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। যদিও দত্তপুকুরের ক্ষেত্রে NIA চাইছে না শাসকদল। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন,' NIA কারা চাইছে, যারা চাইছে তারা দেখুক কী করবে। আমরা NIA চাইছি না।' তদন্ত যেই করুক, আসল সত্য কি উঠে আসবে? জানা যাবে, বোমার আড়ালে আরও শক্তিশালী কিছু তৈরি হত কি না? কার মদতে চলছিল এই রমরমা কারবার?

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget