এক্সপ্লোর

Left Protest Rally: একাধিক ইস্যুতে রাজপথে বামেরা, হাওড়া-শিয়ালদা-হাজরা থেকে ধর্মতলার 'ইনসাফ সভা'মুখী মিছিল

ধর্মতলায় ইনসাফ সভার ডাক SFI-DYFI-এর। বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।

ধর্মতলা: আনিস খান, সুদীপ্ত গুপ্ত, মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু, বেকারত্ব, দুর্নীতি-সহ একাধিক ইস্যু নিয়ে ফের রাজপথে বামেরা। একটি মিছিল শুরু হয়েছে শিয়ালদা থেকে। পাশাপাশি হাওড়া (Howrah) এবং হাজরা থেকেও 'ইনসাফ সভা'-র দিকে এগিয়ে চলেছে মিছিল। অন্যদিকে ইতিমধ্যেই ধর্মতলায় শুরু ছাত্র যুবদের জমায়েত। ধর্মতলায় (Dharmatala) ইনসাফ সভার ডাক SFI-DYFI-এর। বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। বাম (Left) ছাত্র-যুবদের স্লোগান, কাঁপাতে ১৪ তলা, চলো ধর্মতলা। হাওড়া ও শিয়ালদা থেকে মূলত দুটি মিছিল আসার কথা ধর্মতলায়। গতকালই বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বাম কর্মী, সমর্থকরা। রাতে হাওড়া স্টেশনে তাঁদের খাওয়ানোর ব্যবস্থা করা হয় সিপিএমের (CPM) তরফে।

সম্মুখে মিনাক্ষী: গতকালও হাওড়ার (Howrah) নিহত ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর বিচারের দাবিতে ফের পথে নামে বাম ছাত্র-যুব সংগঠন। আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় আনিসের বাড়ি থেকে আমতা থানা পর্যন্ত মিছিল এসএফআই-ডিওয়াইএফআইয়ের। মিছিলের নেতৃত্বে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। আগামীকাল ধর্মতলায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে বামেরা। তার আগে আমতায় আনিসের মৃত্যুর প্রতিবাদে এই মিছিলে সামিল হয়েছেন নিহত ছাত্রনেতার পরিবারের সদস্যরা। 

ধর্মতলায় ইনসাফ সভার ডাক: ছাত্রনেতা আনিস খানের হত্যার (Anis Khan Murder case) বিচারের দাবিতে মঙ্গলবার কলকাতার ধর্মতলায় ইনসাফ সভার ডাক দেয় ডিওয়াইএফআই ( DYFI) এবং এসএফআই (SFI) রাজ্য কমিটি। এই উপলক্ষে সোমবার রাতে বিভিন্ন জেলা থেকে এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা কলকাতায় (Kolkata)  আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই সেই ছবি শেয়ার করেছেন বামনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।

সোমবার রাতে রূপসী বাংলা এক্সপ্রেসে পুরুলিয়া থেকে কর্মীরা আসেন। এছাড়াও বীরভূম, বাঁকুড়া এবং অন্যান্য জেলা থেকেও বিভিন্ন ট্রেনে রাতে কর্মীরা হাওড়া স্টেশনে আসেন। হাওড়া স্টেশনে (Howrah Station) তাদের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করা হয় সিপিএম-র হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে। তাঁদের খিচুড়ি খাওয়ানো হয়। অনেকে স্টেশনে রাত কাটালেও বেশ কিছু কর্মীদের পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত কাটিয়ে তারা সকালে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন।

আরও পড়ুন: Rail Cancelled: বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশায় রেল রোকোর ডাক, বাতিল একাধিক ট্রেন

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget