এক্সপ্লোর

Md.Salim: 'কত পেলে, কত খেলে তার হিসাব বাংলার মানুষকে আগে দিতে হবে', সুর চড়ালেন সেলিম

DYFI Rally: জেলা থেকে কলকাতা, ব্রিগেডে মিশল সব পথ। শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতির মধ্যেই ব্রিগেডে ডিওয়াইএফআইয়ের সমাবেশে জনজোয়ার

কলকাতা : হাইভোল্টেজ সমাবেশে রাজ্যের শাসকদলকে তুলোধনা। ১০০ দিনের কাজ থেকে দুর্নীতি...একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। 'কত পেলে, কত খেলে তার হিসাব বাংলার মানুষকে আগে দিতে হবে', বলে সুর চড়ান তিনি। সেলিম বললেন, "রাজ্যের মানুষ এই চুরি, জোচ্চুরি ও মিথ্যাচার দেখে বীতশ্রদ্ধ হচ্ছে। আবাসনের টাকা, ১০০ দিনের কাজের টাকা, কালভার্টের টাকা, রাস্তার টাকা, মিড ডে মিলের টাকা, রেশনের খাদ্য, আইসিডিএসের খাদ্য ...যারা চুরি করছে, রাজ্যের মানুষ তাদের শাস্তি চাইছে।" 

নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি। একাধিক অভিযোগে জেরবার রাজ্যের শাসকদল। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা, জ্যোতিপ্রিয় মল্লিক-সহ একে একে জেলে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী। এই ইস্যুতে একাধিক বার সরব হয়েছে বিরোধী বিজেপি, কংগ্রেস, সিপিএমরা। I.N.D.I.A ব্লকে তৃণমূল-কংগ্রেস-সিপিএম এক মঞ্চে থাকলেও, রাজ্যস্তরে যে রাজ্যের শাসকদলের সঙ্গে তাঁরা কোনওভাবেই একসঙ্গে লড়াই করবেন না তা সরাসরি জানিয়ে-বুঝিয়ে দিয়েছেন সিপিএম ও কংগ্রেস নেতারা। সেই সুরেই আজ আরও একবার আগাগোড়া তৃণমূলকে নিশানা করলেন মহম্মদ সেলিম।

তিনি বললেন, "মানুষের হাতে টাকা নেই। ১০০ দিনের কাজের টাকা নেই। পঞ্চায়েত নির্বাচনে পিসি-ভাইপো বললেন, দিল্লি থেকে গিয়ে টাকা নিয়ে আসব। আরে আগে বলুন, যাঁরা কাজ করলেন তাঁদের টাকা কোথায় গেল ? কত পেলেন, কত খেলেন তার হিসাব বাংলার মানুষকে আগে দিতে হবে।" একই সঙ্গে সুড় চড়ান কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও। সেলিম বলেন, "আর এই কেন্দ্রীয় সরকার, সে তো এসেই বলেছিল ১০০ দিনের কাজের আইন বাতিল করে দেব। সংসদে মোদি বলেছিলেন, গাড্ডা (পড়ুন, গর্ত) খোদনে কা কাম হ্যায়। আর এখন সেই আইনটাকে বাতিল করার চেষ্টা করছে। বামপন্থীরা যখন ইউপিএ-১ সরকারের আমলে মনমোহন সিংয়ের নেতৃত্বে প্রথম সমর্থন করেছিল, তখন স্বাধীনতার পরে প্রথম কাজের আইন তৈরি হয়েছিল।"

আজ জেলা থেকে কলকাতা, ব্রিগেডে এসে মেশে সব পথ। শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতির মধ্যেই ব্রিগেডে ডিওয়াইএফআইয়ের সমাবেশে কার্যত জনজোয়ারের ছবি ধরা পড়ল। লোকসভা ভোটের আগে একযোগে তৃণমূল-বিজেপিকে আক্রমণ করেন নেতৃত্ব।  হাইভোল্টেজ লোকসভা ভোটের আগে, রাজ্য়জোড়া কর্মসূচিতে বিপুল সাড়া দেখে উচ্ছ্বসিত সিপিএম নেতৃত্ব। 

আরও পড়ুন ; ‘বড় মাঠে লড়াই হবে, সেখানে ধর্ম, ভাষার শর্ত থাকবে না’, ব্রিগেডে বললেন মীনাক্ষী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget