এক্সপ্লোর

Minakshi Mukherjee: ‘বড় মাঠে লড়াই হবে, সেখানে ধর্ম, ভাষার শর্ত থাকবে না’, ব্রিগেডে বললেন মীনাক্ষী

DYFI Brigade Rally: যত দিন খেটে খাওয়া মানুষের টুঁটি চেপে ধরার ব্যবস্থা থাকবে, তত দিন রক্তবীজের ঝাড় বামপন্থীরা লডা়ই চালিয়ে যাবেন, বললেন মীনাক্ষী।

কলকাতা: ইনসাফ যাত্রার সাফল্যের রেশ ধরে কলকাতায় ব্রিগেড সমাবেশ বাম যুব সংগঠন DYFI-এর। আর সেই মঞ্চে দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণ দিতে শোনা গেল সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। মীনাক্ষী জানালেন, বামপন্থীরা পাড়ায় রাজনীতি করতে গুঁতোগুতি করে না। বামপন্থীদের লড়াই একটি গলিতে, পঞ্চায়েতে, একজন বিধায়ক  বা সাংসদের লড়াই নয়। মীনাক্ষী জানান, পৃথিবীর বুকে যত দিন অপশাসন, লুঠ, অত্যাচার চলবে, যত দিন খেটে খাওয়া মানুষের টুঁটি চেপে ধরার ব্যবস্থা থাকবে, তত দিন রক্তবীজের ঝাড় বামপন্থীরা লডা়ই চালিয়ে যাবেন।  (DYFI Brigade Rally)

ব্রিগেডের সভায়য় এদিন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী-সহ প্রাক্তন রাজ্য সম্পাদত-সহ যুব সংগঠনের নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। তবে সমাবেশের প্রধান আকর্ষণ ছিলেন মীনাক্ষীই। সেই রেশ ধরেই এদিন কমরেডদের লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন মীনাক্ষী। তিনি বলেন, "এই প্রথম হাঁটলাম না আমরা। কখনও কলেজ তৈরির দাবিতে, কখনও বক্রেশ্বর-হলদিয়া পেট্রো কেমিক্যাল্স তৈরির জন্য, কখনও এ রাজ্যে সম্প্রীতি, শান্তি বজায় রাখার জন্য, হাঁটা আমাদের জন্য নতুন কিছু নয়। সংগঠনের আদর্শের প্রতি আস্থা, নেতৃত্বের দেখানো রাস্তা এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এই লড়াই চলছে। ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয়, দীর্ঘ, অবিরাম লড়াই।"

মাঠে নেমে, চোখে চোখ রেখে বামপন্থীরা লড়াই চালিয়ে যাবে, সেখানে ধর্ম, ভাষার কোনও শর্ত থাকবে না বলেও এদিন জানিয়ে দেন মীনাক্ষী। তিনি বলেন, "বলেছিলাম, বড় মাঠে লড়াই হবে, যে মাঠে লড়াইয়ের শর্ত ধর্ম হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত ভাষা হবে না, দেশের নাম India হবে না ভারত, সেই শর্ত থাকবে না, আপনি লুঙ্গি পরেন না ধুতি পরেন, টিকা লাগান না চুপি পরেন, ফ্রিজে কিসের মাংস রাখেন, এগুলো লড়াইয়ের শর্ত হবে না। লড়াইয়ের শর্ত হবে রুটি, লড়াইয়ের শর্ত হবে রুজি, লড়াইয়ের শর্ত হবে স্বচ্ছতা। আর সেই শর্ততেই গোটা মাঠের দখল নেবে মূল এজেন্ডার কারিগররা। তাই নকল যুদ্ধ ছাড়ো, আসল কথা বলো।"

আরও পড়ুন: DYFI Brigade: 'সাইকেলে চড়ে কোথায় যাবে? স্কুলটাই তো কেড়ে নিয়েছে' ব্রিগেড সমাবেশ থেকে আক্রমণ সৃজনের

বিজেপি এবং তৃণমূলকে একযোগে আক্রমণ করে মীনাক্ষী বলেন, "ধর্ম কার কাছে শিখতে যাব? দিল্লির কাছে ধর্ম হল, কচুকাটা করা। ধর্ম সবার থেকে শেখা যায় না। ধর্ম হল মানুষের ধর্ম, যে বাঁচতে জানে, হাত ধরে, বুকে টেনে, অন্যদের বাঁচাতে পারে। কোন গাধা, অকাট মূর্খরা বলে বামপন্থীরা শূন্য। বামেদের শূন্য হওয়ার মূল্য জানা নেই। আসলে ওরা বামপন্থঈদের শক্তিকে ভয় পায়। আমাদের কোনও আক্ষেপ নেই, রাগ নেই, কিন্তু আমাদের আশঙ্কা রয়েছে যে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রুটি-রুজির কথা বলছে না। দাঙ্গাবাজ, চোরেদের যদি এরা প্রচারক বাহিনী হয়ে যায়, তখন লড়াইয়ের মাঠে বাধা আসে। সেটাকে অতিক্রম করা বামেরা তুড়ি মেরে করে দেখাতে পারে। ৫০টা দিন কারও কাছে মুখ দেখাইনি। মনের মিল ঘটলে, মুখ খোলার প্রয়োজনই পড়ে না। রুটি-রুজির পক্ষে কথা বলছে বামেরা। শুধু হাঙ্গামা করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের আসল কাজই হল, এই ব্যবস্থার বদল করা। সেই লড়াইয়ে আছি।"

মীনাক্ষী জানান, ছোট থেকে বাবার হাত ধরে ব্রিগেডে আসছেন তিনি। বলেন, "আজকের সমাবেশে তাঁর বাবা-মা এসেছেন। যখন লড়াই করতে শিখি, ব্রিগেডের মাঠে রাজনীতি করতে গেলে চোরেদের বাড়িতে জন্মাতে হবে শেখায়নি কেউ। ৭৫:২৫-এর ভাগ শেখায়নি কেউ। পাশের জনের হাত ধরতে শিখিয়েছে। কাঁধে করে কমরেডদের লাশ বয়েছি। মইদুল, সালেম, অমলা, বিদ্যুৎ মণ্ডলকে এখও চোখ বন্ধ করলে দেখতে পাই। মালা দিতে গেলে পা কাঁপে। লাশকাটা ঘর থেকে সুদীপ্ত, সইফুদ্দিনের লাশ যখন কাঁধে করে বার করে আনা হয়, এখনও পর্যন্ত সেই গন্ধ নাক থেকে যায়নি। ওদের কী করে ছেড়ে দেব? বেইমান হতে পারব না।"  যে সাহস, আশা, প্রত্যাশা নিয়ে মানুষ পাশে দাঁড়িয়েছেন, তাঁদের জন্য লড়াই থেকে এক ইঞ্চি জায়গাও বামপন্থীরা ছেড়ে দেবেন না বলে এদিন জানান মীনাক্ষী।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget