এক্সপ্লোর

Partha Chatterjee: বেহালায় পার্থর বিপক্ষেই গেল ‘গণভোট’, বিধায়কপদ থেকে অপসারণের পক্ষেই রায়

DYFI Referendum: CPM-এর যুব সংগঠন DYFI-এর তরফে রবিবার 'গণভোটে'র আয়োজন হয় বেহালায়।

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে এ যাবৎকালীন সবচেয়ে বড় নাম তিনিই। বিগত কয়েক মাস ধরে জেলে থাকলেও, প্রায় নিত্যদিনই খবরের শিরোনামে উঠে আসেন তিনি। আবারও খবরের শিরোনামে জায়গা করে নিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee_। জেলবন্দি পার্থর বিধায়ক পদ খারিজের দাবিতে বাম যুব সংগঠনের (DYFI) পক্ষে 'গণভোট' করানো হল সেখানে। আর তাতে পার্থকে অপসারণের পক্ষেই বেশি ভোট পড়ল।

DYFI-এর তরফে রবিবার 'গণভোটে'র আয়োজন হয় বেহালায়

বামেদের যুব সংগঠন DYFI-এর তরফে রবিবার 'গণভোটে'র আয়োজন হয় বেহালায় (Behala Paschim)। বেহালার বড়িশার এলআইসি মোড়ে 'গণভোটে'র আয়োজন হয়। জনমত জানতে গোপন ব্যালটে ভোটগ্রহণ কর্মসূচি গৃহীত হয় DYFI-এর তরফে। দুপুরে সেই 'গণভোট' মিটলে দেখা গেল, পার্থকে অপসারণের পক্ষেই বেশি ভোট পড়েছে। 

DYFI-এর তরফে যে পরিসংখ্যান সামনে এসেছে, সেই অনুযায়ী, এ দিনের 'গণভোটে' অংশ নেন শতাধিক মানুষ। মোট ভোট পড়ে ৪৬১টি। এর মধ্যে পার্থকে বিধায়ক পদ থেকে সরানোর পক্ষে ভোট পড়েছে ৪৩১টি। পার্থর সমর্থনে ভোট পড়েছে মাত্র ২৫টি। ভোট বাতিল করা হয়েছে ৬টি। অর্থাৎ ভোটদানকারীদের অধিকাংশই পার্থকে বিধায়ক পদ থেকে সরানোর পক্ষে। তাই পার্থর বিপক্ষেই গেল ‘গণভোটের’ রায়।

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘২৬-এ ২৪০ আসন নিয়ে ফিরবে তৃণমূল, লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক

বেহালা পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ নিয়োগ দুর্নীতি মামলায় বিগত সাড়ে আট মাসের বেশি সময় ধরে জেলবন্দি। তাঁকে দ্রুত অপসারণের দাবি জানিয়ে আগেই পথে নেমেছে বামেরা। তাদের যুব সংগঠনের তরফেই এ দিন 'গণভোটে'র আয়োজন হয়। যদিও এ নিয়েও বিজেপি-র কটাক্ষের মুখে পড়েছে বামেরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, এই বামেরাই বিধানসভা নির্বাচনে বেহালায় তৃণমূলকে জিততে সাহায্য় করেছিল। 'নো ভোট টু বিজেপি' স্লোগান তুলে জোড়াফুলকে বসিয়েছিল ক্ষমতায়। এই 'গণভোটে'র প্রয়োজন নেই, বিজেপি এমনিতেই তৃণমূলকে উৎখাত করে ছাড়বে বলে দাবি শুভেন্দুর।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই পার্থর থেকে দূরত্ব বজায় রাখছে তৃণমূল। সারাজীবন তিনি ষড়যন্ত্র করে গিয়েছেন বলে একদিকে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায়। আবার পার্থকে ঠিক চিনতে পারেননি বলে মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যদিও দল এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি লাগাতার আনুগত্যই প্রকাশ করে গিয়েছেন পার্থ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget