এক্সপ্লোর

DYFI: পাখির চোখ লোকসভা নির্বাচন, জনসংযোগ বাড়াতে শুরু হচ্ছে DYFI-এর ইনসাফ যাত্রা

DYFI Rally: ৩ নভেম্বর, কোচবিহার থেকে শুরু হচ্ছে সিপিএমের যুব সংগঠনের ইনসাফ যাত্রা।  যা শেষ হবে ২০২৪-এর ৭ জানুয়ারি। সেদিনই ব্রিগেডে সমাবেশ করবে DYFI।

কলকাতা: দুর্নীতি বন্ধ থেকে নিয়োগের দাবি, শিক্ষার দাবি থেকে আইনশৃঙ্খলার উন্নতি, একাধিক দাবি নিয়ে ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে DYFI-এর ইনসাফ যাত্রা (DYFI Rally)। প্রায় ২ মাস ধরে চলা এই কর্মসূচি শুরু হবে কোচবিহারে। ব্রিগেড সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে ৭ জানুয়ারি।

শুরু হচ্ছে DYFI-এর ইনসাফ যাত্রা: ভারত জোড়ো যাত্রা করে বিপুল সাড়া পেয়েছেন রাহুল গাঁধী। যার অংশ হিসেবে এরাজ্য়েও দীর্ঘ পথ হেঁটেছিলেন অধীর চৌধুরীরা। পঞ্চায়েত ভোটের আগে আবার নবজোয়ার যাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা ভোটের আগে, জনসংযোগ বাড়াতে পথে নামছে সিপিএমের যুব সংগঠন DYFI। ৩ নভেম্বর, কোচবিহার থেকে শুরু হচ্ছে সিপিএমের যুব সংগঠনের ইনসাফ যাত্রা।  যা শেষ হবে ২০২৪-এর ৭ জানুয়ারি। সেদিনই ব্রিগেডে সমাবেশ করবে DYFI।

শূন্যপদে নিয়োগ, শিক্ষা, দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষার দাবিতে ২ হাজার কিলোমিটারেরও বেশি হাঁটবেন বাম যুব সংগঠনের কর্মী সমর্থকরা। DYFI-এর দাবি, রাজ্যের সব জেলার ওপর দিয়ে যাবে তাঁদের ইনসাফ যাত্রা। ৩ নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়ে তা যাদবপুরে শেষ হবে। ৭ জানুয়ারির ব্রিগেডে ১০ লক্ষ মানুষের জমায়েতের হবে বলে দাবি DYFI-এর। তার আগে ইনসাফ যাত্রা চলাকালীন বিভিন্ন জায়গায় হবে সভা-সমাবেশ।

অতীতে একাধিকবার ব্রিগেড সমাবেশ করেছে সিপিএমের যুব সংগঠন। তবে তা হয়েছে রাজ্যে বাম সরকারের আমলে। কিন্তু বর্তমানে লোকসভায় এ রাজ্য থেকে সিপিএমের আসন সংখ্যা শূন্য। বিধানসভাতেও খাতা খুলতে পারেনি বামেরা। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে গোটা রাজ্যজুড়ে এত বড় কর্মসূচি করার মতো সাংগঠনিক শক্তি রয়েছে তো তাদের? ইতিমধ্যেই ইনসাফ যাত্রা কর্মসূচির জন্য অর্থ সংগ্রহে নেমেছে DYFI। ঠিক হয়েছে, কর্মসূচি চলাকালীন যাঁরা মিছিলে হাঁটবেন, বেশিরভাগ ক্ষেত্রে তাঁরা কর্মীদের বাড়িতেই থাকবেন। এপ্রসঙ্গে সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “ওরা ২ হাজার পুলিশ নিয়ে, গাড়ি নিয়ে গেছিল।আমাদের কবজির জোরে ব্রিগেড করব। আমরা বুঝে নেব। টানা ২ মাস ধরে অভিযান চলবে।’’

এদিকে সিতাইয়ে আক্রান্ত হলেন ডিওয়াইএফআইয়ের তিন নেতা। অভিযোগ, ইনসাফ যাত্রার প্রচার সভা থেকে দিনহাটায় ফেরার পথে তাদের বেধড়ক মারধর করা হয়। ডিওয়াইএফআইয়ের অভিযোগ, সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার ছেলের নেতৃত্বে হামলা চালানো হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুন: Sonarpur News: সোনারপুরের বরফ কারখানায় বিষাক্ত গ্যাস লিক, গুরুতর আহত ১

সেরা শিরোনাম

News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget