এক্সপ্লোর

East Burdhamnan : মঙ্গলকোটে তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি, দলেরই একাংশের বিরুদ্ধে অভিযোগ

TMC : দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই, দাবি তৃণমূলের জেলা সভাপতির। পঞ্চায়েত ভোটের আগে অশান্তি পাকানোর চেষ্টা বিরোধীদের, দাবি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের (Rabindranath Chatterjee)।

রাণা দাস, মঙ্গলকোট : মঙ্গলকোটে তৃণমূল নেতার (TMC Leader) বাড়ির সামনে বোমাবাজি (Bombing)। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়ির সামনে বোমাবাজি। দলেরই একাংশের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার।

স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে মঙ্গলকোট থানার পুলিশ (Mangalkot Police Station)। দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই, দাবি তৃণমূলের জেলা সভাপতির। পঞ্চায়েত ভোটের আগে অশান্তি পাকানোর চেষ্টা বিরোধীদের, দাবি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের (Rabindranath Chatterjee)। কাটমানির ভাগ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, পাল্টা বিজেপি (BJP)।

দলের বিরুদ্ধেই অভিযোগ তৃণমূল নেতার

তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির অভিযোগ সাতসকালে তাঁর বাড়ির সামনে হঠাৎই বোমাবাজি হয়। এলাকায় কয়েকজন সিভিক ভলান্টিয়ার থাকায় তাঁদের ডেকে বিষয়টি তিনি দেখান বলেও জানান। পাশাপাশি শাসকদলেরই একাংশের বিরুদ্ধেই অভিযোগ আঙুল তাঁর। বিজেপির পক্ষ থেকেও তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বকেই নিশানা করা হয়েছে। কাটমানির ভাগ নিয়ে শাসকদলের বিবাদের জেরেই এই ঘটনা বলে কটাক্ষ তাঁদের।

বিরোধীদের নিশানা তৃণমূলের

বিরোধীরা যেখানে তৃণমূলের অর্ন্তদ্বন্দ্বকে দায়ী করেছে, সেখানে পাল্টা তাঁদের দিকেই অভিযোগের আঙুল শাসকদলের জেলা নেতৃত্বের। পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, ওই এলাকায় সিপিএম ও বিজেপি দুই দলেরই ভালই প্রভাব আছে। তারা কেউ অশান্তি পাকাতে করে থাকতেই পারে। তৃণমূল নেতা দলের দিকেই যে অভিযোগ তুলেছেন, সেই প্রসঙ্গে তাঁর পাল্টা ব্যাখ্যা, কেউ সরে গেলে আর এরকম ঘটনা কেন ঘটবে? পুলিশকে গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখতে বলব।

চলতি মাসের শুরু দিকেই উত্তর ২৪ পরগনার আমডাঙায় আইএসএফ (ISF)-এর ছাত্র নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বাড়ির সামনে থেকে একটি তাজা বোমা উদ্ধারও হয়েছে বলে স্থানীয়দের দাবি। অভিযোগ, বুধবার রাত দেড়টা নাগাদ আমডাঙার আড়খালি পূর্ব পাড়ায় ISF-এর ছাত্র নেতা জুলফিকর মণ্ডলের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে দুষ্কৃতীরা। রাতে ঘটনাস্থলে যায় আমডাঙা থানার পুলিশ। গণ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় আগেও হুমকির মুখে পড়তে হয়েছে বলে দাবি ISF-এর ছাত্র নেতার। উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গা থানার অন্তর্গত আড়খালি পূর্ব পাড়া। হঠাৎ পরপর বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা।

আরও পড়ুন- ‘তদন্ত চলতেই থাকবে, আমি কতদিন জেলে থাকব?’ আদালতের কাছে জামিনের আবেদন মানিক ভট্টাচার্যর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Firhad On Suvendu : '৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
'৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget