এক্সপ্লোর

Manik Bhattacharya : ‘তদন্ত চলতেই থাকবে, আমি কতদিন জেলে থাকব?’ আদালতের কাছে জামিনের আবেদন মানিক ভট্টাচার্যর

ED : কোথাও পালাব না, তদন্তে সবরকম সাহায্য করব, আমাকে জামিন দেওয়া হোক’, সওয়াল মানিক ভট্টাচার্য-র।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : জামিন পেতে মরিয়া মানিক ভট্টাচার্য (Manilk Bhattacharya)। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ফের আদালতে পেশ করে ইডি (Enforcement Directorate)। যেখানে ফের হেফাজত বৃদ্ধির আবেদনই করা হয়। পাল্টা জামিন পেতে মরিয়া মানিক ভট্টাচার্য। তাঁর সওয়াল, ‘তদন্ত চলতেই থাকবে, আমি কতদিন জেলে থাকব? কোথাও পালাব না, তদন্তে সবরকম সাহায্য করব, আমাকে জামিন দেওয়া হোক’। ঘণ্টা দেড়েকের সওয়াল জবাবের পর নির্দেশ স্থগিত রাখা হয়।

জামিনের সওয়াল মানিকের

‘সিবিআই-ইডি তদন্ত করছে, আর কতদিন তাঁর মক্কেল গারদে থাকবেন?’ আদালতের কাছে প্রশ্ন মানিক ভট্টাচার্যর আইনজীবীর। যেখানে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতিও জামিনের পক্ষে সওয়াল করেন। পাল্টা মানিক ভট্টাচার্যকে হেফাজতেই রাখার পক্ষে সওয়াল করা হয়।

ইডি-র সওয়াল

ইডি-র পক্ষে মানিক ভট্টাচার্যকে জেল হেফজতেই রাখার পক্ষে সওয়াল করে জানান হয়, এখনও পর্যন্ত ৩০ কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। শুধু মানিক ভট্টাচার্য-র ছেলে, স্ত্রী-র কাছেই নয় বাকি একাধিক আত্মীয়র কাছে থেকেও তা উদ্ধার হয়েছে। পাশাপাশি বেশ কিছুদিন আগে থিয়েটার রোডে এক আলোচনা সভার পর অল বেঙ্গল টিচার্স অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানিক ভট্টাচার্য-র ছেলে সৌভিক ভট্টাচার্য-র সংস্থাকে ৫০ হাজার টাকার চেক দেওয়ার কথাও উল্লেখ করা হয়। যা নিয়েও প্রশ্ন তোলা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

সঙ্গত, মানিক-মামলায় এখন ED’র প্রধান হাতিয়ার তারই ঘনিষ্ঠ তাপস মণ্ডল। আর সেই তাপস মণ্ডলই ( Tapas Mondal ) এবিপি আনন্দকে ( ABP Ananda )  দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি সভাপতি সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করলেন!  মানিক ভট্টাচার্যকে ( Manik Bhattacharya )  হেফাজতে চাওয়ার সময় ED’র আইনজীবী আদালতে বলেছিলেন,  মানিক ভট্টাচার্যের ছেলের সংস্থার অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকা পাওয়া গেছে। ২০১৮ সালে, বেশ কয়েকটি সংস্থার সঙ্গে চুক্তি বাবদ এই টাকা নেওয়া হয়। কিন্তু, টাকা নেওয়ার পর কোনও কাজ হয়নি। এবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই আরও খোলসা করে, বিস্ফোরক তথ্য সামনে আনলেন মানিক ভট্টাচার্যর একদা ঘনিষ্ঠ তাপস মণ্ডল।

আরও পড়ুন- অনুব্রতর লটারিপ্রাপ্তিতে চাঞ্চল্যকর দাবি, ছেলের জেতা টিকিট কেড়ে নেওয়া হয়, অভিযোগ বোলপুরের বাসিন্দার

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget