এক্সপ্লোর

East Burdwan: ট্রেন ও প্লাটফর্মের মাঝে পা, ছুটে এল আরপিএফ, তারপর?

West Bengal News: আরপিএফ সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৪ টে নাগাদ ডাউন গঙ্গাসাগর এক্সপ্রেস বর্ধমান স্টেশনের ৫ নং প্লাটফর্ম থেকে ছাড়ে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: মহিলা আরপিএফ (RPF) কর্মীর তৎপরতায় অল্পের জন্য রক্ষা। প্রাণে বাঁচলেন প্রৌঢ় রেলযাত্রী। নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেলযাত্রীকে রক্ষা করেন আরপিএফ কর্মী।

অল্পের জন্য রক্ষা: আরপিএফ সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৪ টে নাগাদ ডাউন গঙ্গাসাগর এক্সপ্রেস বর্ধমান স্টেশনের (East Burdwan) ৫ নং প্লাটফর্ম থেকে ছাড়ে। প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ার পরই নিভা কুমারী নামে এক মহিলা আরপিএফ কর্মী দেখতে পান চলন্ত ট্রেন থেকেই শৈলেন্দ্র চৌধুরী নামে ওই যাত্রী নামতে গিয়ে ট্রেন ও প্লাটফর্মের মাঝে পরে গিয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে রক্ষা করতে যান ওই আরপিএফ কর্মী। নিজের জীবনের তোয়াক্কা না করে মহিলা আরপিএফ কর্মী নিভা কুমারী অন্য আর এক আরপিএফ কর্মী যোগেশ কুমারের সহযোগিতায় দৌড়ে গিয়ে তাঁকে রক্ষা করেন। প্রৌঢ়ের আঘাত গুরুতর নয় বলেই জানা গেছে। সূত্রের খবর, শৈলেন্দ্র চৌধুরীর বাড়ি বিহারের মধুবণী জেলার রঘুপুর-ইটাহার গ্রামে। তিনি মধুবণী থেকে ব্যান্ডেল যাওয়ার টিকিট কেটে ট্রেনে উঠেছিলেন। 

এর আগে গত ২৪ সেপ্টেম্বর এমনই এক ঘটনার সাক্ষী থেকেছিলেন ট্রেনযাত্রীরা। মেদিনীপুর রেলওয়ে স্টেশনের (Medinipur railway station) অল্পের জন্য প্রাণে বাঁচেন এক যাত্রী। ওইদিন সকাল ১১টা নাগাদ মেদিনীপুর স্টেশনে ডাউন মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেনে চাপতে গিয়ে পা স্লিপ করে পড়ে যান ২৫ বছরের এক যুবতী। ঘটনাটি নজরে আসতেই স্টেশনে থাকা কাঞ্চন কুমারী নামে আরপিএফ-এর একজন লেডি কনস্টেবল তৎপরতার সঙ্গে সরিয়ে আনেন তাঁকে। ঠিক তার এক সপ্তাহ আগে এমনই আরেকটি ঘটনা ঘটে। মেদিনীপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বিকেল ৪টে বেজে ১০ মিনিটে ডাউন মেদিনীপুর-হাওড়া লোকাল যখন ১ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ছিল। সেই সময় এক বৃদ্ধা ট্রেনে চাপতে গিয়ে আচমকা পা স্লিপ করে যায়। চোখের সামনে এই ঘটনা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা আরপিএফের একজন মহিলা কনস্টেবল এস বিশ্বাস তড়িঘড়ি তাঁকে ধরে ফেলেন। আর তার জেরেই দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে প্রাণে বাঁচেন ওই মহিলা               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Saayoni Ghosh: দলে 'শুদ্ধিকরণের' বার্তা, জুতোপেটার দাওয়াই সায়নী ঘোষের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget