এক্সপ্লোর

East Burdwan Police: প্রযুক্তি ও কর্মদক্ষতাতেই বাজিমাত, চুরি যাওয়া শতাধিক মোবাইল ফেরাল পুলিশ

East Burdwan News: চুরি যাওয়া ১৩৭ টি মোবাইল উদ্ধার করে তাদের আসল মালিকের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার পুলিশ। এভাবে খোয়া যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি চুরি যাওয়া মোবাইল ফোনগুলির মালিকরা।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: তিলে তিলে জমানো টাকা দিয়ে মোবাইল কেনার পর সেই মোবাইল হারিয়ে কেউ কেউ হালই ছেড়ে দিয়েছিলেন। তো কাউকে আবার মোবাইল হারিয়ে যাওয়ায় অনলাইন ক্লাস করতেই বেগ পেতে হচ্ছিল। শুধু তাই নয়, মোবাইলে থাকা অনেক ব্যবসায়িক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ব্যবসায় ক্ষতির সম্মুখীনও হচ্ছিলেন অনেকে। প্রযুক্তি ও কর্মদক্ষতার জোরে তাঁদের সেই মুশকিল আসান করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ (। বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া ১৩৭টি মোবাইল উদ্ধার করে তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ।

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Demise : গান-স্যালুটে 'না', 'এরপর আর কেউ আদিখ্যেতা না দেখালেই ভাল', বুদ্ধবাবুর শেষযাত্রায় বললেন সেলিম 

অনেকেই যখন মোবাইল ফিরে পাওয়ার আসা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন তখন জেলা পুলিশের কাছে করা একটা জিডি-র সাহায্যে সেই সমস্ত মোবাইল ফিরে পেলেন তাঁরা। প্রযুক্তি ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে অভিযোগের তদন্তে নেমে জেলার বিভিন্ন থানায় যে সকল হারিয়ে ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয় সেই সমস্ত মোবাইল "প্রত্যার্পণ" কর্মসূচির মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার পুলিশ।

কেউ দেড় বছর পর তো কেউ আবার ১ মাস পর ফিরে পেলেন তাঁদের খোয়া যাওয়া মোবাইল। শুক্রবার পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার আমনদীপের হাত থেকে মোবাইল নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন তাঁরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Demise: বুদ্ধবাবুর মৃত্যুতে বিরল দৃশ্য দেখল বিধানসভা, এক সারিতে দাঁড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপন অভিষেক-শুভেন্দু

এপ্রসঙ্গে পুলিশ সুপার আমনদীপ জানান, ১৩৭ জনের হাতে আজ চুরি যাওয়া মোবাইলগুলি তুলে দেওয়া হয়েছে। এর বাইরেও বিগত কয়েক মাস ধরে প্রায় ৫০০-র বেশি হারিয়ে যাওয়া মোবাইল জেলার বিভিন্ন থানা থেকে তুলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে একটিই অনুরোধ হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা অভিযোগ লিপিবদ্ধ করেন তো সেই মোবাইল দ্রুততার সঙ্গে ফিরে পেতে সুবিধা হয়।তাই এই ক্ষেত্রে দ্রুত অভিযোগ করাই ভালো।

শুক্রবার পুলিশ লাইনে আয়োজিত এই কর্মসূচিতে জেলা পুলিশ সুপার আমনদীপ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়,ডিএসপি হেড কোয়াটার অতনু ঘোষাল,ডিএসপি ডিআইবি বীরেন্দ্র কুমার পাঠক,এসডিপিও অভিষেক মণ্ডল সহ অনান্যরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
Annapurna Yojana: ২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget