এক্সপ্লোর

East Burdwan: 'মানুষের সেবাই ধর্ম', নিত্যদিন হাসিমুখে রোগী দেখে চলেন প্রচারবিমুখ 'বিনে পয়সার' এই ডাক্তার

Burdwan News: কোনও 'ফর্মাল' পরিচয়ে নয়, বরং বর্ধমান সহ বিস্তীর্ণ এলাকার মানুষ তাঁকে চেনে "বিনে পয়সার ডাক্তার" নামেই।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ভোর চারটে থেকেই বাড়ির সামনে লম্বা লাইন। একাধিক শারীরিক সমস্যা নিয়ে সারিবদ্ধ ভাবে জেলার তো বটেই, এমনকী জেলার বাইরে থেকে আসা রোগী ও রোগীর পরিজনরাও অপেক্ষা করছেন আর বাড়ির ভিতরে বসে। আর হাসিমুখে একের পর এক রোগী দেখে চলেছেন ডাক্তারবাবু।

নিজের অত্যন্ত ব্যস্ত রোজনামচার মধ্যেও প্রতিদিনই নিয়ম করে কাকভোর থেকে সকাল ৯টা পর্যন্ত দূরদুরান্ত থেকে আসা রোগীদের দেখেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রফেসর ডাক্তার নিতাই প্রামাণিক। তবে তার এই 'ফর্মাল' পরিচয়ে নয়, বরং বর্ধমান সহ বিস্তীর্ণ এলাকার মানুষ তাঁকে চেনে "বিনে পয়সার ডাক্তার" নামেই।

শুধু বাড়ি নয় বাজার দোকান এমনকি কলকাতায় যাওয়ার পথে বাস, ট্রেনেও সমস্যার কথা জানিয়ে ডাক্তারবাবুর কাছে ওষুধ নিয়ে যান হকার থেকে শুরু করে নিত্যাযত্রীরা।


মানুষের সেবাকেই নিজের ধর্ম বলে মেনে চলা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রফেসর নিতাই প্রামাণিকের ডাক্তারি সুনাম কম নয় তা সত্ত্বেও একেবারে সাদামাটা জীবন যাপনেই তিনি অভ্যস্ত। তবে প্রচার নয় বরং নিশ্চুপে কাজ করাতেই তিনি বেশি বিশ্বাসী।

আরও পড়ুন, ইংরেজিতে ২১ পেয়ে আটা কলে কাজ ! আরেক'12th Fail' আজ জলপাইগুড়ির পুলিশ সুপার

বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় থেকে আলমগঞ্জের দিকে কয়েকশো মিটার এগোতেই পিচের রাস্তা থেকে নেমে যাওয়া গলিতে ঢুকলেই চোখে পরবে সবুজ রঙের একটা দোতলা বাড়ি। এখানেই থাকেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রফেসর ডাক্তার নিতাই প্রামাণিক। প্রতিদিন নিয়ম করে এখানেই বিনে পয়সায় রোগী দেখেন তিনি। তবে কোনও রোগীর পরিবার পয়সা দিলে তিনি নেন, যদিও কোনও চাহিদা নেই।

শুধু তাই নয় প্রয়োজন মতো রোগীদের হাতে ওষুধের স্যাম্পেল-ফাইলও তুলে দেন। যে কারণে শনি ও রবিবার বাড়ির সামনে তিলধারণেরও জায়গা থাকে না। দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এমনকি হাওড়া থেকেও চিকিৎসার জন্য ভীড় জমান অনেকে। কেউ কেউ তো আবার বাড়ির সামনেই রাত্রিযাপনও করেন। 

দূরদূরান্ত থেকে আসা রোগী ও রোগীর পরিজনেরা জানান, ডাক্তারবাবু আমাদের কাছে ভগবান। তার চিকিৎসায় বহু দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। একেবারে প্রচারের আড়ালে থেকে বিনে পয়সায় মানবসেবার ব্রত নিয়ে চলাই লক্ষ্য তাঁর।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget