এক্সপ্লোর

Kali Puja 2025: দেবীর পাথরের মূর্তিতেই ফুটে ওঠে শিরা-ধমনী! বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির ঘেরা অলৌকিক ঘটনায়!

Kali Pujo: এখানে দেবী কালীর রূপ কঙ্কালসার। দেবীর শরীরের অস্থি, শিরা,ধমনী স্পষ্ট তাই দেবী ‘কঙ্কালেশ্বরী কালী’ বলে পরিচিত।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পূর্ব বর্ধমানের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী মন্দিরের রহস্যময় কাহিনি;
  • সাধক কমলানন্দের দেবীর স্বপ্নাদেশ প্রাপ্তি ও মূর্তি স্থাপন;
  • প্রায় আড়াইশো বছরের পুরনো টেরাকোটা মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য;
  • কালীপুজোর সময় লক্ষাধিক ভক্তের সমাগম ও নানা আয়োজন।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী মন্দির ঘিরে জড়িয়ে রয়েছে নানা কাহিনি। কে কবে এই মন্দির এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তা কেউ জানেন না। তবে প্রথমে কোনও বিগ্রহ ছিল না এই মন্দিরে। কথিত আছে, সাধক কমলানন্দ পরিব্রাজক দেবীর স্বপ্নাদেশ পান। তিনি স্বপ্নে দেখেন যে দামোদরের তীরে দেবী রয়েছেন। স্বপ্নাদেশ পেয়ে বাংলা ১৩২৩ সালে সাধক কমলানন্দ ওই পাথর উদ্ধার করেন। সেই পাথরেই নাকি খোদাই করা ছিল দেবী মূর্তি। পরে সেই দেবীমূর্তি নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয় মন্দিরে।  প্রায় আড়াইশো বছরের পুরনো এই টেরাকোটা মন্দিরের ন’টি চূড়া রয়েছে। 

এখানে দেবী কালীর রূপ কঙ্কালসার। দেবীর শরীরের অস্থি, শিরা,ধমনী স্পষ্ট তাই দেবী ‘কঙ্কালেশ্বরী কালী’ বলে পরিচিত। দেবী এখানে অষ্টভূজা। শায়িত শিবের নাভি থেকে উৎপত্তি হয়েছে দেবীর। শিবের নাভি থেকে বেরিয়েছে পদ্ম, সেই পদ্মের উপর বসে রয়েছেন দেবী। তাঁর চালচিত্রে রয়েছে হাতি।               


Kali Puja 2025: দেবীর পাথরের মূর্তিতেই ফুটে ওঠে শিরা-ধমনী! বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির ঘেরা অলৌকিক ঘটনায়!                                 

অনুমান করা হয়, এই দেবীমূর্তিটি সম্ভবত বৌদ্ধ বা পাল যুগের। মন্দিরে মূল মূর্তির পাশেই রয়েছে আরও একটি ছোট মূর্তি। মূল মূর্তিটি উদ্ধার হওয়ার কিছুদিন পরেই অন্য আরেকটি পুকুর থেকে উদ্ধার হয়েছিল ছোট মূর্তিটি, স্বপ্নদেশ পেয়ে ছোট মূর্তিটিকেও নিয়ে আসা হয় এই মন্দিরে। দেবী এখানে চামুণ্ডা মতে পূজিত হন।  অনেকে একে বৌদ্ধ চামুণ্ডার রূপ বলেন। আবার অনেকের মতে এটি বৌদ্ধ আমলে তৈরি। পাথরের উপরে কঙ্কালের রূপ ফুটে উঠেছে। বন্যার জল সরতে নদীগর্ভ থেকে মিলেছিল এই মূর্তি। কালো ব্যাসল্ট পাথরে তৈরি করা হয়েছে বিগ্রহ। উপরের ডান হাতে রয়েছে ত্রিশূল। বিগ্রেহ পায়ের দু’পাশে রয়েছে দু’টি শিয়াল।  

সারা বছরই হয় নিত্য পুজো, দীপান্বিতা কালীপুজোর সময় বিশেষ পুজোর আয়োজন করা হয়। সেই সময় প্রায় ১ লক্ষেরও বেশি ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। কালীপুজোর দুদিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকে ভোগের ব্যবস্থাও। এছাড়াও সারা বছরই প্রতিদিনই দুপুরে মন্দিরে ১০ টাকার বিনিময়ে অন্ন ভোগ এবং রাত্রে পাঁচ টাকার বিনিময়ে রুটি খাওয়ানোর ব্যবস্থা আছে।               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget