এক্সপ্লোর

Memari Twin Death: মেমারিতে প্রৌঢ় দম্পতি দেহ উদ্ধার, ঘটনার পর নিখোঁজ দম্পতির ছেলে

East Burdwan News: স্থানীয় সূত্রে খবর, মাসতিনেক আগে নিখোঁজ হয়ে যান ছেলে। মাসদুয়েক আগে মুস্তাফিজুর ছেলেকে খুঁজে আনেন। তারপর থেকে মা-বাবার সঙ্গেই মেমারির বাড়িতে থাকতেন ছেলে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের মেমারিতে জোড়া খুন (Memari Twin Death)। প্রৌঢ় দম্পতিকে নৃশংসভাবে গলার নলি কেটে খুনের পর দেহ বাড়ির সামনে রাস্তায় ফেলে দেওয়া হয়। ঘটনার পর নিখোঁজ দম্পতির ছেলে। মেমারির কাশিয়াড়া কাজিপাড়ার বাসিন্দা ৬৬ বছরের মুস্তাফিজুর রহমান ও তাঁর স্ত্রী ৫৬ বছরের মমতাজ পারভিন ছেলেকে নিয়ে এই বাড়িতে থাকতেন। ছেলে বি টেক পাস, কাজ করতেন দিল্লির একটি কোম্পানিতে। স্থানীয় সূত্রে খবর, মাসতিনেক আগে নিখোঁজ হয়ে যান ছেলে। মাসদুয়েক আগে মুস্তাফিজুর ছেলেকে খুঁজে আনেন। তারপর থেকে মা-বাবার সঙ্গেই মেমারির বাড়িতে থাকতেন ছেলে। আজ সকালে বাড়ির সামনে রাস্তার ওপর দম্পতির রক্তাক্ত দেহ পড়েছিল। নিহত দম্পতির ছেলের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। 

পূর্ব বর্ধমানের মেমারিতে হাড়হিম করা হত্য়াকাণ্ড। বুধবার সকালে এই ভয়ঙ্কর দৃশ্য় দেখতে পান স্থানীয়রা। আশ্চর্যজনকভাবে, মা-বাবার মৃতদেহ উদ্ধারের পর থেকেই, বেপাত্তা দম্পত্তির ছেলে। মেমারির কাশিয়াড়া কাজিপাড়ার  বাড়িতেই থাকতেন, মুস্তাফিজুর রহমান (৬৬) তাঁর স্ত্রী মমতাজ পারভিন (৫৬) এবং তাঁদের ছেলে হুমায়ুন কবীর। স্থানীয় সূত্রে খবর, ছেলে বি টেক পাসের পর, কাজ করতেন দিল্লির একটি কোম্পানিতে। কিন্তু মাস তিনেক আগে হঠাৎ করে বেপাত্তা হয়ে যান তিনি। এরপর, ২ মাস আগে, ছেলের খোঁজ পান দম্পতি। মা-বাবা ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। তারপর থেকে মা-বাবা ছেলে ৩ জনই একসঙ্গে এখানে থাকছিলেন। 

স্থানীয়দের দাবি, দম্পতির মৃতদেহ উদ্ধারের পর আর এলাকায় দেখা যায়নি তাঁদের ছেলেকে। নিহতদের আত্মীয় মকবুল ইসলাম বলেন, "রাস্তার ওপরে ২ জন পড়েছিল। ছেলেটাই বা কোথায় গেল। আজকে সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে না।'' কিন্তু প্রশ্ন উঠছে কে খুন করল? কেন খুন করল? উদ্দেশ্য়টা কী? দম্পতির ছেলে কেন হঠাৎ করে বেপাত্তা হয়ে গেলেন? ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে চলে তল্লাশি। পূর্ব বর্ধমানের SP সায়ক দাস বলেন, "২ জনেই সিনিয়র সিটিজেন। এই বাড়িতে ওঁরা থাকতেন। ওঁর সঙ্গে ওঁর ছেলে থাকতেন। ছেলেকে আমরা ঘটনার পর থেকে দেখতে পারছি না।''

গত সপ্তাহে আমপাড়াকে কেন্দ্র করে বিবাদের জেরে ভাইকে খুন করার অভিযোগ ওঠে দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে নিউটাউনের আকন্দ কিশোরী এলাকায়। নিহত ব্যক্তির নাম সুশান্ত রায়। পরিবার সূত্রে খবর, গত শনিবার দাদা প্রশান্ত রায়ের জমিতে থাকা একটি গাছ থেকে আম পাড়া নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয়। অভিযোগ, সেসময় ভাইয়ের মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করেন দাদা প্রশান্ত রায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সুশান্তকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযুক্তকে গ্রেফতার করে টেকনোসিটি থানা।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget