এক্সপ্লোর

Manik Bhattacharya: ১৪ দিনের ইডি হেফাজতে মানিক ভট্টাচার্য

ED on Manik Bhattacharya: মানিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে ইডি। এবার ১৪ দিনের ইডি হেফাজতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি।

কলকাতা: ১৪ দিনের ইডি (ED) হেফাজতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় গ্রেফতার হন  মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। রাতভর জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করে ইডি। এবার ১৪ দিনের  ইডি হেফাজতে মানিক ভট্টাচার্য।

 মানিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে ইডি। মানিকের ছেলের কোম্পানির অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিশ মিলেছে।  ২০১৮ সালে বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের সঙ্গে মানিক-পুত্রের সংস্থার চুক্তি, সহ একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ৫৩০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নে টাকা নেওয়া হয়। প্রতিষ্ঠান পিছু ৫০ হাজার টাকা করে নেয় মানিক-পুত্রের কনসালটেন্সি সার্ভিস। কিন্তু ৪ বছরের মধ্যে কোনও পরিষেবা দেওয়া হয়নি। মানিকের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেনও প্রকাশ্যে এসেছে। 
জানা গিয়েছে, সম্পর্ক নেই এমন অনেকের সঙ্গে মানিকের পরিবারের সদস্যদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। 

নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার হন মানিক ভট্টাচার্য।রাতভর জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করে ইডি। বয়ানে অসঙ্গতি ও সহযোগিতা না করার অভিযোগ মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে, খবর ইডি সূত্রের। ইডি সূত্রের খবর, গতকাল রাতে মানিক ভট্টাচার্যকে সিজিও কমপ্লেক্সের সাততলায় ইডি-র অফিসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাত ১টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।  তারপর এদিনই আদালতে পেশ করা হয় পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে। মেয়ো রোডে দেখা যায় মানিক ভট্টাচার্যের সাজে অসুর সেজেছেন এক বিক্ষোভকারী। অপরজন দুর্গার সাজে। সেখানে ত্রিশূল হাতে অসুররূপী মানিককে বিদ্ধ করছেন দেবী। এখানেই শেষ নয়, আজ ব্যাঙ্কশাল কোর্টে মানিক ভট্টাচার্যকে নিয়ে যেতেই ওঠে ‘চোর চোর’ স্লোগান। শুধু তাই নয়, জুতোও দেখানো হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে।   

আরও পড়ুন,মানিককে দেখানো হল জুতো, উঠল 'চোর' স্লোগান, কেন 'শাহ' ইস্যু টানলেন জয়প্রকাশ ?

  প্রসঙ্গত, প্রাথমিক টেট-দুর্নীতি মামলায় তাঁকে সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পর, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান মানিক। সর্বোচ্চ আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের কিংপিন বলে দাবি করে সিবিআই। এরপরই ১০ অক্টোবর পর্যন্ত মানিক ভট্টাচার্যর রক্ষাকবচের মেয়াদ বাড়ায় সুপ্রিম কোর্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget