এক্সপ্লোর

Birbhum News: 'পুরনো বা নতুন যে নেতাই আসুন ভোট পাবেন না' ক্ষোভের মুখে শতাব্দী রায়

Shatabdi Roy: বীরভূমের খয়রাশোলে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে শুনলেন শতাব্দী রায়। বেহাল রাস্তার অভিযোগে বীরভূমের তৃণমূল সাংসদকে ঘিরে অসন্তোষ। 

বীরভূম: বীরভূমে (Birbhum) ফের ক্ষোভের মুখে শতাব্দী রায় (Shatabdi Roy ) । 'পুরনো বা নতুন যে নেতাই আসুন ভোট পাবেন না । শুধু নেতাদের পকেট ভারী হচ্ছে।' বীরভূমের খয়রাশোলে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে শুনলেন শতাব্দী রায়। বেহাল রাস্তার অভিযোগে বীরভূমের তৃণমূল সাংসদকে ঘিরে অসন্তোষ। 

একাধিকবার বিক্ষোভের মুখে: এর আগেও একাধিকবার জনসংযোগে বেরিয়ে ক্ষোভের মুখে পড়েছিলেন শতাব্দী।  কিছুদিন আগে লালমাটির জেলায় ( Birbhum ) আবারও দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দিদির দূতেরা ( Didir Doot ) । একদিকে এলাকার মানুষের ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক ( TMC MLA ) । অন্যদিকে,  বিক্ষোভের মুখে শতাব্দী রায় ( Satabdi Roy ) । 

বীরভূমে এর আগেও  দিদির দূত কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন শতাব্দী রায়। সিউড়ির কৈখি গ্রামে তাঁর গাড়ি আটকে রাস্তা, পানীয় জল নিয়ে অভিযোগ করেন এক বৃদ্ধা  । পরে গ্রামে গেলে সেখানেও রাস্তা, নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন গ্রামবাসীরা ।

অন্যদিকে আবার সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের জুনিদপুর গ্রামে বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদেরই একাংশ। তাঁদের অভিযোগ, স্থানীয় খেলার মাঠ বিক্রি করে দিয়েছেন পঞ্চায়েত প্রধান, আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য কাটমানি নেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। 

মহম্মদবাজার  বিক্ষোভ: ফের বিক্ষোভের মুখে পড়লেন 'দিদির দূত' (Didir Doot) বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। এবার মহম্মদবাজার পঞ্চায়েতের ফুল্লাইপুরে শতাব্দী রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখাল গ্রামবাসী । তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব রয়েছে। এমনকী অনেকেই আবাস যোজনা প্রকল্প থেকেও বঞ্চিত হয়েছেন। চরিচা পঞ্চায়েতের বিরুপুরেও ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসী। যদিও বিক্ষোভ নিয়ে বিজেপিকে নাম না করে নিশানা করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ । 

আগেও বিক্ষোভ : দিনকয়েক আগেই রামপুরহাটের মেলেরডাঙায় তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে (Satabdi Roy) ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । মেলেরডাঙা থেকে রামপুরহাটের (Rampurhat) রাস্তা বেহাল । প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ ওঠে । এর পর রামপুরহাটের বিষ্ণুপুরে গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সাংসদ । এনিয়ে তৃণমূলকে বিঁধতে ছাড়েনি বিজেপি । পাল্টা জবাব দেয় তৃণমূলও ।

আরও পড়ুন: Nisith Pramanik:'গাড়ি লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে', কনভয়ে হামলা নিয়ে বিস্ফোরক নিশীথ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget