এক্সপ্লোর

East Burdwan News: সরাসরি অভিযোগ জানাবেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপারকে ? জেনে নিন উপায়

Mobile App For Submit Complaint: ভরসা মোবাইল অ্যাপের মাধ্যমে এবার সরাসরি পুলিশ সুপারকে অভিযোগ জানাতে পারবেন পূর্ব বর্ধমানের বাসিন্দারা।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: RG কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে নানারকম প্রশ্ন উঠছে। বারবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি উঠছে। এর মাঝেই সাধারণ মানুষ যাতে সরাসরি পুলিশ সুপারের কাছে নিজেদের অভিযোগ জানাতে পারে তার জন্য মোবাইল অ্যাপ চালু করা হল পূর্ব বর্ধমান জেলা পুলিশের (East Burdwan Police) উদ্যোগে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে দ্রুততার সঙ্গে অভিযোগকারী যাতে তাঁর অভিযোগ নথিভুক্ত করতে পারেন এবং একই সঙ্গে অভিযোগের বিষয়টি যাতে সরাসরি পুলিশের ঊর্ধ্বতন অফিসারদের নজরে আসে তা সুনিশ্চিত করতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফে চালু করা হল মোবাইল অ্যাপ। যার পোশাকি নামকরণ করা হয়েছে "ভরসা"।

পূর্ব বর্ধমান জেলা পুলিশের দাবি, এই অ্যাপ যেমন জেলার প্রত্যন্ত এলাকার অভিযোগকারীদের দ্রুত অভিযোগ করতে সাহায্য করবে। তেমনি বহু বয়স্ক নাগরিক এবং মহিলাদের অভিযোগ দায়ের করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। এমনকী জেলার প্রত্যন্ত এলাকা থেকে যাতায়াতের খরচও লাঘব হবে অভিযোগকারীদের।

অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে লোকাল থানার পুলিশ অভিযোগ নিচ্ছে না। এক্ষেত্রে "ভরসা" অ্যাপ অভিযোগকারীদের অন্যতম ভরসার জায়গা হতে পারে বলেই মনে করছে পুলিশের একটা বড় অংশ। পাশাপাশি যেহেতু সরাসরি এই অ্যাপ জেলার পুলিশকর্তাদের পর্যবেক্ষণে থাকবে তাই বহু অভিযোগের নিষ্পত্তি সংক্রান্ত গড়িমসি দ্রুত কাটানো সম্ভব হবে বলেই মনে করছে তারা। 

কীভাবে কাজ করবে "ভরসা" অ্যাপ ?

অ্যান্ড্রয়েড বেসড "ভরসা" অ্যাপটি প্লে-স্টোরে সহজলভ্য। সেখান থেকে যে কেউ এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এরপর ওটিপি-র মাধ্যমে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে সংশ্লিষ্ট অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাপের মাধ্যমে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সরাসরি অভিযোগ নথিভুক্ত করা যাবে। অভিযোগ জানানোর পর ৭ দিনের মধ্যে অভিযোগকারীর অভিযোগের নিষ্পতি করবে জেলা পুলিশ। এই সময়ের মধ্যে অভিযোগকারী তার অভিযোগের কী হাল তা এই অ্যাপের মাধ্যমেই জানতে পারবেন। এমনকী অভিযোগের রিভিউ-ও করাতে পারবেন অভিযোগকারী।

এপ্রসঙ্গে জেলা পুলিশ সুপার আমনদীপ জানান,সরাসরি এই অ্যাপের মনিটরিং তিনি নিজেই করবেন। দ্রুত অভিযোগ গ্রহণ,অভিযোগের তদন্ত ও নিষ্পত্তিকরণের মাধ্যমে অভিযোগকারীকে দ্রুত ন্যায় পাইয়ে দেওয়াই জেলা পুলিশের মূল লক্ষ্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: BJYM Agitation For RG Kar: আরজি কর কাণ্ডের প্রতিবাদে DC North-এর অফিসে অভিযান বিজেপির যুব মোর্চার, উত্তেজনা মানিকতলায়

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget