এক্সপ্লোর

BJYM Agitation For RG Kar: আরজি কর কাণ্ডের প্রতিবাদে DC North-এর অফিসে অভিযান বিজেপির যুব মোর্চার, উত্তেজনা মানিকতলায়

BJYM Agitation: RG করে মৃত জুনিয়র চিকিৎসকের পরিবারকে টাকার প্রস্তাব দেওয়ার প্রতিবাদে সোমবার ডিসি নর্থের অফিসে অভিযান কর্মসূচি নেওয়া হয়েছিল বিজেপির যুব মোর্চার তরফে।

কলকাতা: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালর জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে (RG kar doctor death protest) সোমবার কলকাতা পুলিশের DC নর্থ-এর অফিসে অভিযান করা হয়ে বিজেপির যুব মোর্চার তরফে। এই অভিযান রুখতে পুলিশ বাধা দিলে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি যুব মোর্চার নেতা-কর্মী ও সমর্থকরা (BJYM DC north office Avijan)।

আরও পড়ুন: RG Kar News: মমতার 'পুজোয় ফিরুন' বার্তাকে ধিক্কার আন্দোলনকারীদের! 'আপনার জ্ঞান শুনতে চাইছে না', কটাক্ষ শিল্পীর

এই ঘটনার জেরে পুলিশ ও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় বিজেপি নেতা তাপস রায় ও সজল ঘোষকে। পুলিশের তৈরি করা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যায় বিজেপি যুব মোর্চার কয়েকজন সদস্য ও সদস্যাকে। যার জেরে পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও হয় তাঁদের। ব্যারিকেড নিয়ে দু-পক্ষের ঠেলাঠেলির জেরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এপিসি বোস রোডে।

বিজেপির যুব মোর্চার নেতৃত্বের অভিযোগ, আরজি করে মৃত জুনিয়র চিকিৎসকের পরিবারকে টাকা নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্ত। অপরাধীদের আড়াল করতেই এই চেষ্টা করেছিলেন তিনি। তাই তাঁর কাছে এই বিষয়ে ডেপুটেশন দিতে আসা হয়েছে।

আরও পড়ুন: SC On Abhishek: কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক, 'দিল্লিতে তলব করায় ED-র বাধা রইল না..'

সোমবার আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন কপিল সিব্বাল। সেই প্রসঙ্গে প্রশ্ন করলেন ডিসি নর্থের অফিস অভিযানে অংশ নেওয়া বিজেপি নেতা তাপস রায় বলেন, "কপিল সিব্বালকে ডেভিলস লইয়ার বলা হয়। উনি একটা নির্লজ্জ মানুষ। ওর উচিত নয় এই মামলায় সওয়াল করার। রাজ্য সরকার যে কেন বিশ লাখি অ্যাডভোকেট দিয়ে মামলা লড়াচ্ছে তা সাধারণ মানুষ জানে। আরজি কর ঘটনা নিয়ে রাজ্য সরকার কপিল সিব্বালকে দিয়ে যা বলাচ্ছে তা অসত্য।"

বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে আটকানোর জন্য ক্ষমতার অপব্যবহার কর হচ্ছে। কিন্তু, এভাবে আমাদের আন্দোলন থামানো যাবে না। ওরা যত আটকানোর চেষ্টা করবে ততই তীব্রতা বাড়বে।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata On Durga Puja Donation: 'যদি কেউ না নিতে চান, ভাল', অন্য পুজো কমিটিকে টাকা দিয়ে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget