এক্সপ্লোর

East Burdwan: বেপরোয়া লরি পিষে দিল দাঁড়িয়ে থাকা লরির চালককে, গলসিতে ভয়াবহ দুর্ঘটনা

East Burdwan Accident: পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পাথর বোঝাই লরি বিকল হয়ে যাওয়ায় সারাতে নামেন চালক।

আবির দত্ত, কলকাতা: পূর্ব বর্ধমানের গলসিতে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া লরি পিষে দিল দাঁড়িয়ে থাকা লরির চালককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চালকের। এই ঘটনার জেরে ২ নম্বর জাতীয় সড়কের কলকাতাগামী লেনে তীব্র যানজট দেখা যায়। 

পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পাথর বোঝাই লরি বিকল হয়ে যাওয়ায় সারাতে নামেন চালক। অভিযোগ, তখনই তাঁকে ধাক্কা মারে পিছনে আসা খালি লরি। দ্বিতীয় লরির চালকও আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ঘটনার পর পুলিশ দেরিতে আসে বলে অভিযোগ স্থানীয়দের। 

আরও পড়ুন, দশ বছরে রেকর্ড পারদ পতন কলকাতায়, একলাফে কমল তাপমাত্রা

এদিকে, পথ দুর্ঘটনায় রাশ টানতে পূর্ব বর্ধমানে সপ্তাহভর প্রচার উদ্যোগ PPRPL-র। আদানি রোড ট্রান্সপোর্টের শাখা সংস্থা পানাগড় পালসিট রোড প্রাইভেট লিমিটেড (পিপিআরপিএল) (PPRPL) তরফে একটি পথ নিরাপত্তা প্রচার উদ্যোগের (Road Safety Awareness Campaign) আয়োজন করা হয়েছিল। গত ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলায় এনএইচ-১৯ (NH 19) হাইওয়ের উপর  'সড়ক সুরক্ষা-জীবনরক্ষা' শীর্ষক ওই ক্যাম্পেন পালন করা হয়।    

সপ্তাহব্যাপী উদ্যোগটি উদ্বোধন করেছিলেন পূর্ব বর্ধমানের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরটিও অনুপম চক্রবর্তী,  এনএইচএআই-র প্রজেক্ট ডিরেক্টর স্বপন কুমার মল্লিক, এনএইচ-১৯-র ইন্ডিপেন্ডেনডেন্ট কনসালটেন্ট অরূপ কুমার মিশ্র, পিপিআরপিএল (হেড অপারেশনস অ্যান্ড মেনটেনেনস) লেফটেন্যান্ট কমান্ডার (অবসরপ্রাপ্ত) অরুণ শিবাপালন, পিপিআরপিএল (ম্যানেজার-অপারেশন) কে এম সিংহ, পিপিআরপিএল (সেফটি ম্যানেজার) হরকিৎ সিংহ-সহ অনেকে। সেখানেই লেফটেন্যান্ট কমান্ডার অরুণ শিবাপালন(অবসরপ্রাপ্ত) বলেন, 'পুরো উদ্যোগটি অত্যন্ত সাফল্যের সঙ্গে হয়েছে। স্থানীয় প্রশাসনও সাহায্য করেছে। এই এলাকাতেই গত ৬ মাসে ১৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সাধারণ মানুষের মধ্যে ট্র্যাফিক আইন নিয়ে সচেতনতা তৈরি করাই আমাদের উদ্যোগের লক্ষ্য ছিল।'

দুর্ঘটনা কমাতে Reflective radium stickers বাইক, তিনচাকা ও বহুচাকার যানে লাগানো হয়। পালসিট টোল প্লাজা ছাড়াও পাল্লা রোড জাংশন, শক্তিগড় ট্রাক লে বে, শক্তিগড় মামা ধাবা, পালসিট মেমারি রোড হিন্দুস্তান ধাবা, উলহাস জাংশন, দার্জিলিং রোড, বুদবুদ এবং গলসি সার্ভিস রোডে পথ সচেতনতা অনুষ্ঠান করা হয়। জায়গায় জায়গায় সেফটি ব্যানার ও হোর্ডিং টাঙানো হয়েছিল। 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget