এক্সপ্লোর

East Burdwan News: বিশ্ববাংলার লোগো দেওয়া কুপন ব্যবহার করে চুপিসারে বালি পাচার, গ্রেফতার মূল চক্রী

কয়লা (Coal Smuggling)-গরুপাচারের (Cow Smuggling) অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য়-রাজনীতি। এরইমধ্য়ে বিশ্ববাংলার লোগোর ছবি দেওয়া কুপন ব্য়বহার করে, উঠল বালি পাচারের অভিযোগ!

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: কুপনে বিশ্ববাংলার (Biswa Bangla) লোগো। লেখা রয়েছে পরিবহণ ডিপার্টমেন্ট সুরক্ষা কমিটি পরিষেবা। এই কুপন দেখিয়ে গাড়ি ওভারলোড করে চলছিল বালি পাচার! ঘটনার তদন্তে নেমে মুম্বই থেকে কুপনকাণ্ডের মূল চক্রীকে গ্রেফতার করেছে শক্তিগড় থানার (Saktigarh Police) পুলিশ। 

কয়লা (Coal Smuggling)-গরুপাচারের (Cow Smuggling) অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য়-রাজনীতি। এরইমধ্য়ে বিশ্ববাংলার লোগোর ছবি দেওয়া কুপন ব্য়বহার করে, উঠল বালি পাচারের অভিযোগ! কুপনের মাঝখানে বিশ্ব বাংলার লোগো! ছোট্ট এই কাগজের ওপর, বড় বড় করে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পরিবহণ ডিপার্টমেন্ট সুরক্ষা কমিটি পরিষেবা। অভিযোগ এই কুপন দেখিয়ে গাড়ি ওভারলোড করে চলছিল বালি পাচার। কুপনকাণ্ডের মূল চক্রীকে সুদূর মুম্বই থেকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার পুলিশ। কিন্তু কীভাবে ছড়িয়েছিল কুপনকাণ্ডের জাল?  ফেব্রুয়ারি মাসের শেষের দিকের ঘটনা। বীরভূমের ইলামবাজার থেকে কলকাতায় আসার পথে শক্তিগড়ের কাছে, অতিরিক্ত বালি বোঝাই সন্দেহে এই ট্রাকটিকে আটক করেন পরিবহণ দফতরের আধিকারিকরা। 

তাঁদের দাবি, ট্রাকটি আটকাতেই এই কুপনটি দেখান চালক। কুপনের ওপর লেখা ১০ টন। পরিবহণ দফতর সূত্রে দাবি, ট্রাকের ড্রাইভার তাঁদের বলেন, অতিরিক্ত ১০ টন বালি নিয়ে যাওয়ার ছাড়পত্র এই কুপন। এরপরই ট্রাকের মালিককে ডেকে পাঠায় পরিবহণ দফতর। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে ট্রাক মালিক জানান, মাসে ২৫ হাজার টাকার বিনিময়ে উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা এক ব্য়ক্তির কাছ থেকে এই কুপণ তিনি সংগ্রহ করেছেন। ট্রাক মালিকের দাবি, তাঁকে বলা হয়, এই কুপনেের মাধ্য়মে, রাজ্য়ের যে কোনও জায়গায় ১০ টন ওভারলোডেড গাড়ি চালানো যাবে। 

এর পরই শক্তিগড় থানায় একটি অভিযোগ দায়ের করে পরিবহণ দফতর। তদন্তে নেমে মুম্বই থেকে শুক্রবার কুপনকাণ্ডের মূল চক্রীকে গ্রেফতার করে শক্তিগড় থানার পুলিশ। বসিরহাটের বাসিন্দা, অভিযুক্তের নাম নাজমুল ইসলাম মণ্ডল। কুপন দেখালেই পাচারে ছাড়! বিশ্ব বাংলার লোগোর ছবি কুপনে! তুঙ্গে তরজা

বর্ধমান জেলা কমিটির বিজেপির সহ সভাপতি শ্য়ামল রায় বলছেন, কেষ্ট মণ্ডল জেলে থাকলেও দুর্নীতি,পাচার এখনও কমে নি।বিশ্ববাংলার লোগো ব্যবহার করে বালি পাচার চলছে।আসলে তৃণমূল বিশ্ববাংলা লোগো ব্যবহার করে নানারকম দুর্নীতি ও চুরি প্রক্রিয়া চালাচ্ছে।আসলে কেষ্ট মণ্ডল নয় দুর্নীতি ও চুরির মূল কারিগর হচ্ছে  মুখ্যমন্ত্রী ও  ভাইপো।তাই আসল অপরাধীরা ধরা না পরলে এই পাচার বন্ধ হবে না।

পূর্ব বর্ধমানের যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার বলছেন, বিশ্ববাংলার লোগো দুর্নীতির প্রতীক।আর এই দুর্নীতির চাবি লুকিয়ে আছে কালিঘাটে।যতদিন মুখ্যমন্ত্রী ও  ভাইপো আছেন ততদিন এই দুর্নীতি চলবে।তৃণমূল তোলাবাজি ছাড়া কিছু বোঝে না।এটা লজ্জার বিষয় বিশ্ববাংলার লোগো ব্যবহার করে বালি পাচার চলছে।

তৃণমূল কংগ্রেসের রাজ্য় কমিটির মুখপাত্র দেবু টুডু বলছেন, বিরোধীদের অভিযোগের কোনও মানে হয় না।অবৈধ কাজ হচ্ছিলো তাই পুলিশ ব্যবস্থা নিয়েছে।বিশ্ববাংলার লোগো কেউ ব্যবহার করে অন্যায় কাজ করছিলো তাই তো পুলিশ এই ব্যবস্থা নিয়েছে তারপরও বিরোধীদের অভিযোগের কোনও মানে হয়না। পুলিশ সূত্রে খবর, কুপনকাণ্ডের মূল চক্রীকে ট্রানজিট রিমান্ডে বর্ধমানে আনা হচ্ছে। অন্য়দিকে বালিবোঝাই লরিটিকে বাজেয়াপ্ত করে মালিককে জরিমানা করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget