এক্সপ্লোর

East Burdwan: SFI-TMCP সংঘর্ষে উত্তপ্ত বর্ধমানের বিবেকানন্দ কলেজ, লাঠি-রড নিয়ে হামলা, তুলকালাম পরিস্থিতি

Burdwan College: এসএফআই-এর অভিযোগ, বাইকে করে বাড়ি যাওয়ার সময় বিবেকানন্দ কলেজের গেটের সামনে এসএফআই পূর্ববর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী সহ কয়েকজনের পথ আটকায় টিএমপি

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: এসএফআই-টিএমসিপি সংঘর্ষে উত্তপ্ত বর্ধমানের বিবেকানন্দ কলেজ গেটের সামনের এলাকা,একে অপরের বিরুদ্ধে বাঁশ, লাঠি ও রড দিয়ে হামলা চালানোর অভিযোগ। আহত উভয়পক্ষের প্রায় ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। 

এসএফআই-এর অভিযোগ, বাইকে করে বাড়ি যাওয়ার সময় বিবেকানন্দ কলেজের গেটের সামনে এসএফআই পূর্ববর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী সহ কয়েকজনের পথ আটকায় টিএমপির প্রায় ১৫-২০ জনে একটি দল রড,লাঠী ও বাঁশ নিয়ে আক্রমণ চালায়। খবর পেয়ে তাকে বাঁচাতে এসে জখম হন আরও বেশ কয়েকজন সিপিএম কর্মী। মুহূর্তের মধ্য উত্তপ্ত হয়ে উঠে এলাকা।

পাল্টা টিএমসিপি পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি স্বরাজ ঘোষের অভিযোগ, সন্ধ্যা নাগাদ কলেজ গেটে কলেজের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী চা খাচ্ছিলেন সেই সময় অনির্বাণ রায় চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকজন বহিরাগত চা-এর দোকানে থাকা ছাত্রীদের কুমন্তব্য করে। প্রতিবাদ করলে চা-এর দোকানে থাকা কলেজ ছাত্র-ছাত্রীদের উপর বাঁশ, রড ও লাঠি নিয়ে চড়াও হয় বহিরাগতরা। জখম হন বেশ কয়েকজন কলেজ ছাত্র। পরিকল্পিত ভাবেই অশান্তি ছড়াতে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন, ED ডাকবে না, ফ্ল্যাট-প্রতারণা অভিযোগ নিয়ে নুসরতের পাশে অভিনেতা যশ

অন্যদিকে, রাজ্যের শাসক এবং বিরোধী দুই ছাত্র সংগঠন এবিভিপি ও টিএমসিপির  মধ্যে মারধরের ঘটনায় উত্তাল হয়ে উঠল নদিয়ার মাজদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী কলেজ ক্যাম্পাস। 

কলেজ সূত্রে জানা গেছে, শুক্রবার কলেজে প্রথম বর্ষের ভেরিফিকেশন চলছিল সেই সময় যে কোনও কারণবশত দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এরপর উভয় পক্ষ জড়িয়ে পড়ে হাতাহাতিতে। যার ফলে উভয় পক্ষেরই প্রায় পাঁচজন জখম হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের দাবি, ভেরিফিকেশন চলাকালীন অকারণে দুজন ছাত্রীর ওপর চড়াও হয় এ বিজেপির বহিরাগত সমর্থকেরা। অভিযোগ, সেই সময় উপস্থিত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এবিভিপির সমর্থকদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয়। পরে মারামারি বেধে যায়। 

যদিও তৃণমূল ছাত্র পরিষদের তোলা এই অভিযোগ অস্বীকার করে এবিবিপির সদস্যদের দাবি, বিনা কারণে তাদের এক সমর্থককে মারধর করে টিএমসিপি-র সদস্যরা। তারই প্রতিবাদ করতে গেলে বিবাদের সৃষ্টি হয় উভয় পক্ষের মধ্যে। যদিও এই প্রসঙ্গে কলেজের প্রিন্সিপাল জানান, এদিনের ঘটনা কোন রাজনৈতিক বিষয় নয়। অজ্ঞাত কোন কারণবশত নিজেদের মধ্যে ছাত্ররা বিবাদে জড়িয়ে পড়েছিল। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget