এক্সপ্লোর

East Midnapore: সহকারী প্রধান শিক্ষক কে হবেন? ধুন্ধুমার কাঁথিতে, 'আক্রান্ত' স্কুল পরিচালন সমিতির সভাপতি

East Midnapore News: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদন। দীর্ঘদিন ধরে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছেন- স্কুলেরই শিক্ষক সলিল ভৌমিক।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: স্কুলে সহকারী প্রধান শিক্ষক কে হবেন? সেউ নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার স্কুল চত্বর। ঘটনা কাঁথির কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদনে। ঘটনায় আক্রান্ত হলেন স্থানীয় কাউন্সিলর তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদন। দীর্ঘদিন ধরে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছেন- স্কুলেরই শিক্ষক সলিল ভৌমিক। রবিবার ৬ জন শিক্ষকের মধ্য থেকে (ইন্টারভিউর) সহকারী প্রধান শিক্ষক নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। সেই সময় বাঁধে বিপত্তি। অভিযোগ, প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন স্কুলের শিক্ষকের সামনে বেশ কিছু দুষ্কৃতী এসে, স্কুলের এক শিক্ষক শিবশঙ্কর কোটালকে সহকারী প্রধান শিক্ষক নির্বাচনের জন্য দাবি করে। অভিযোগ বিরোধিতা করলে স্কুলের পরিচলন কমিটি'র সভাপতি নিত্যানন্দ মাইতির উপর চড়াও হয় দুষ্কৃতীরা। মারধর করা হয় বলেও অভিযোগ। টেনে হিঁচড়ে স্কুল থেকে বের করে নিয়ে আসা হয়। স্থানীয়দের অভিযোগ, সিসিটিভি বন্ধ রেখে এউই কাজে দুষ্কৃতীদের সাহায্য করেছেন প্রধান শিক্ষক রাধামাধব দাস।

যদিও আহত কাউন্সিলর জানিয়েছেন, "প্রধান শিক্ষক যুক্ত রয়েছেন কি না আমি জানি না। যখন ইন্টারভিউ শুরু হয়নি তখন কিছু ব্যক্তি নিচে ডাকে, নির্দিষ্ট একজনকে নিয়োগ করতে হবে সহকারী প্রধান শিক্ষক হিসেবে এমনটা দাবি করেন। সেই কথা না মানলে মারধর করা হয়। জামা ছেড়ে দেওয়া হয়।'' আক্রান্ত জানিয়েছেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সবাইকে তিনি চেনেন। দলীয় নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন তিনি।                                                  

তবে স্কুলের প্রধান শিক্ষক কোনওভাবেই এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তিনি জানান, "একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আমি আইনের দ্বারস্থ হয়েছি। স্কুলে লাগানো সিসিটিভির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি মেজাজ হারিয়ে বলেন, "কয়েকদিন ধরে খারাপ রয়েছে, আমি টেকনিশিয়ানকে জানিয়েছি।'' কিন্তু এ বিষয়ে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। এই ব্যাপারে কাঁথির পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, "বিষয়টি আমি শুনেছি। তবে এই ব্যাপারে প্রয়োজনীয় যা পদক্ষেপ নেওয়ার কাউন্সিলর নিজেই নিতে পারেন। আমাকে উনি জানালে পুরসভার তরফ থেকে যা করণীয় তা করব।''

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget