এক্সপ্লোর

East Midnapore: পূর্ব মেদিনীপুর জেলায় পঞ্চায়েত ও ব্লক স্তরে  ভাল কাজের জন্য পুরস্কার ঘোষণা জেলাশাসকের

পূর্ব মেদিনীপুর জেলায় পঞ্চায়েত ও ব্লক স্তরে কাজের গতি আনতে এবার উৎকর্ষতার পুরষ্কার ঘোষণা জেলাশাসকের। শীর্ষে থাকা গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিকে পুরস্কৃত করা হবে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েতের কাজে গতি আনতে এবার পুরষ্কারের কথা ঘোষণা করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পঞ্চায়েত প্রতিনিধিরা। তবে জেলাশাসকের  এই পুরষ্কার ঘোষণা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পূর্ব মেদিনীপুর জেলায় পঞ্চায়েত ও ব্লক স্তরে কাজের গতি আনতে এবার উৎকর্ষতার পুরষ্কার ঘোষণা করলেন জেলাশাসক। ১০০ দিনের কাজ, বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরি সহ নানান কাজে শীর্ষে থাকা গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন। জেলা শাসক পূর্নেন্দু মাজি জানিয়েছেন,  তিন মাস অন্তর গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলির কাযের পর্য্যালোচনা করা হবে। তার ভিত্তিতে প্রথম ২০টি গ্রাম পঞ্চায়েত ও তিনটি পঞ্চায়েত সমিতিকে পুরষ্কৃত করা হবে। বছরের শেষে ফের একইরকম ভাবে পর্যালোচনা করে পুরষ্কৃত করা হবে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিকে। জেলায় মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা রয়েছে ২২৩ টি ও পঞ্চায়েত সমিতি রয়েছে ২৫টি।

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, 'একটা বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা গড়ে তোলাই উদ্দেশ্য। যাতে সব পঞ্চায়েতগুলো ঠিক ভাবে কাজ করে। কাজের গুণগত মান যাতে ঠিক হয় সেদিকেই লক্ষ্য রাখা হবে। প্রাথমিকভাবে তিন মাস পর ২০টি গ্রাম পঞ্চায়েতকে বাছাই করে উৎকর্ষ পুরস্কার দেওয়া হবে। এছাড়াও তিনটে ব্লককেও বাছাই করে পুরস্কৃত করা হবে। পরবর্তীতে আমরা বার্ষিকভাবেও কাজের খতিয়ানের ওপর নির্ভর করে ২০টি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হবে।'

আর জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পঞ্চায়েত প্রতিনিধিরা। নাটশাল ২, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ দাস বলেন, 'জেলাশাসকের ঘোষণায় গ্রাম পঞ্চায়েতের সদস্যরা অনুপ্রাণিত হবে। কে, কত ভাল কাজ করতে পারবে তা নিয়ে একটা সুস্থ প্রতিযোগিতা হবে। রাস্তাঘাট, পাণীয়, বিদ্যুতের সরবরাহ ভাল হবে এলাকায়।'

যদিও জেলাশাসকের এই ঘোষণার পরও তির্যক মন্তব্য করেছে জেলা বিজেপি। এই রাজ্যে সবকিছুতেই যেন রাজনীতি পিছু ছাড়েনা। জেলা শাসকের এই উৎকর্ষতার পুরষ্কার ঘোষণা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই সরকারের আমলে সবকিছুই ঘুষ ও কাটমানি দিয়ে হয়। কোনও কাজই কাটমানি ছাড়া হয় না। মাননীয় জেলাশাসকও সেই বিষয়টা বুঝে গিয়েছেন।'

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget