এক্সপ্লোর

East Midnapore: দলেরই কর্মীকে দুর্নীতির মামলা তুলে নেওয়ার জন্য চাপ, অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান

শিক্ষা থেকে শুরু করে পুরসভায় নিয়োগ,এমনকী রেশন বণ্টনেও দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে তোলপাড়।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে (Nandigram) তৃণমূলের (TMC) বিবাদ নন্দীগ্রামে ফের সামনে এসে পড়ল তৃণমূলের (TMC) অন্দরের বিবাদ। তাঁর দাবি, দুর্নীতির মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। এমনকী মারধরও করা হয়েছে তাঁকে। যদিও মারধর-হুমকির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা।      

শিক্ষা থেকে শুরু করে পুরসভায় নিয়োগ (Municipality Scam), এমনকী রেশন বণ্টনেও দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে তোলপাড়। তার মধ্যেই এবার দুর্নীতির মামলা তুলে নেওয়ার জন্য দলেরই কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। আর এই ঘটনা ঘিরে নন্দীগ্রামে ফের সামনে এসে পড়ল তৃণমূলের (TMC) গোষ্ঠীবিবাদ!                       

ঘটনার সূত্রপাত ২০২১ সালে, নন্দীগ্রামের তৃণমূল পরিচালিত দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেন দলেরই পঞ্চায়েত সদস্য আব্বাস বেগ।                      

এর জেরে জেলও খাটতে হয় পঞ্চায়েত প্রধানকে। পরে জামিনে মুক্তি পান শামসুল ইসলাম। বর্তমানে তিনি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। অভিযোগ আব্বাস বেগকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন তিনি।

সোমবার বিকেলে তৃণমূল কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ।  নন্দীগ্রামে প্রকাশ্যে তৃণমূলের বিবাদ। তৃণমূল কর্মীকে 'মার তৃণমূলের'। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কর্মী।

জেলার সভাপতি পদে বদল: এদিকে ২০২৪-এর লোকসভা ভোটের আগে বাঁকুড়ার দুটি সাংগঠনিক জেলার সভাপতি পদে বদল করে তৃণমূল। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পদে বসানো হয়েছে অরূপ চক্রবর্তীকে। বিষ্ণুপুরের দায়িত্বে বিক্রমজিৎ চট্টোপধ্যায়। গত পঞ্চায়েত ভোটে বাঁকুড়ায় তুলনামূলক ভাল ফল করেছে তৃণমূল। তাহলে কেন দুই সভাপতি পদে বদল আনল শাসকদল? কৌতুহলটা তা নিয়েই। 

কারও মতে, তৃণমূলে আদি-নব্য সংঘাতে দাড়ি টানতেই এই পদক্ষেপ। আর কেউ বলছেন, সবটাই আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখে। যদিও, বিগত লোকসভা ও বিধানসভা ভোটের নিরিখে জঙ্গলমহলের এই জেলায় ভাল করা বিজেপি, প্রতিপক্ষের সাংগঠনিক রদবদলকে প্রকাশ্যে অন্তত গুরুত্ব দিতে নারাজ।              

আরও পড়ুন: Bike Accident: বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি, জয়রাইড থামাতে গিয়ে আক্রান্ত পুলিশও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার ইট চুরির অভিযোগে দায়ের হল FIR
বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার ইট চুরির অভিযোগে দায়ের হল FIR
South 24 Parganas News: এবার রাজ্যের এই তৃণমূল বিধায়ককে তলব, সামনে এল এমনই ভুরি ভুরি অভিযোগ
এবার রাজ্যের এই তৃণমূল বিধায়ককে তলব, সামনে এল এমনই ভুরি ভুরি অভিযোগ
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার ‘টাকা’ পেয়েছেন ? অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, ফর্ম নিয়ে কী বললেন ?
অন্নপূর্ণা যোজনার ‘টাকা’ পেয়েছেন ? অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, ফর্ম নিয়ে কী বললেন ?
West Bengal News Live: গভীর রাতে কেঁপে উঠল কলকাতা, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭, আতঙ্ক রাজ্যে
গভীর রাতে কেঁপে উঠল কলকাতা, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭, আতঙ্ক রাজ্যে

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget